Halloween Costume ideas 2015
January 2026
অপরাধ অর্থ ও বাণিজ্য আওয়ামী লীগ আড়াইহাজার আদালত আন্তর্জাতিক উত্তরা পূর্ব থানা কাঁচপুর কুমিল্লা খেলাধুলা গজারিয়া গণমাধ্যম গাজীপুর চট্টগ্রাম জাতীয় জামপুর জামায়াত ঢাকা তথ্যপ্রযুক্তি থানা প্রশাসন দাউদকান্দি ধর্ম নরসিংদী নারায়ণগঞ্জ নোয়াখালী নোয়াগাও পর্যটন ও পরিবেশ পিরোজপুর পৌরসভা ফতুল্লা বন্দর বরগুনা বারদী বিএনপি বিনোদন বৈদ্যের বাজার ভারত ভুলতা মুন্সিগঞ্জ মোগরাপাড়া রাজনীতি রাজনীতি. রাজনীতি. বিএনপি রাজনীতি.মোগরাপাড়া রাজশাহী রূপগঞ্জ র‌্যাব র‌্যাব-11 শম্ভুপুরা শিক্ষা শিক্ষা ও সংস্কৃতি শিবির সন্মান্দি সংস্কৃতি সাদীপুর সাভার সারাদেশ সিদ্ধিরগঞ্জ সিভিল প্রশাসন সিলেট সেনা সোনারগাঁও স্বাস্থ্য কথা হাইওয়ে পুলিশ


সোনারগাঁও দর্পণ :

বে-পরোয়া মটর সাইকেলের ধাক্কায় নুরজাহান বেগম (৬০) নামে এক গৃহবধুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (৩০ জানুয়ারী) বাদ এশা নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার শম্ভুপুরা ইউনিয়নের এলাহিনগর পশ্চিমপাড়া গ্রামের দুর্ঘটনাটি ঘটে।

স্থানীয় সূত্র ও থানা পুলিশ জানায়, নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার শম্ভুপুরা ইউনিয়নের দড়িগাঁও গ্রামের ড্রেজার ব্যবসায়ী আশাবউদ্দিনের উড়নচণ্ড ছেলে সাকিব হোসেনের বিরুদ্ধে বেপরোয়া ও বিপজ্জনক গতিতে মটরসাইকেল চালানোর অভিযোগ দীর্ঘদিনের। এরই ধারাবাহিকতায় শুক্রবার বাদ এশা সাকিব ও তার দুই সহযোগী একই এলাকার জানে আলমের ছেলে আল রিতু (১৮) এবং তার বন্ধু জান্নাতকে সাথে নিয়ে গ্রামের সরু রাস্তায় বে-পরোয়া মটরসাইকেল চালানোর সময় এলাহী নগর গ্রামের মৃত শাহজাহান মিস্ত্রীর বাড়ির সামনে মটরসাইকেলের ধাক্কায় গুরুতর আহত হন এলাহী নগর পশ্চিমপাড়া সরকার বাড়ির মৃত ইয়াকুব আলী সরকারের স্ত্রী ও লাভলীর মা নামে পরিচিত নুরজাহান বেগম। 

দূর্ঘটনার পরপরই স্থানীয় এলাকাবাসী রক্তাক্ত আহত নুরজাহানকে সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে, দূর্ঘটনার পর স্থানীয় জনতা সাকিব হোসেন ও আল রিতুকে আটক করে পুলিশের হাতে তুলে দিতে পারলেও পালিয়ে গেছে অপর সহযোগি জান্নাত। 

সোনারগাঁও থানার এসআই মো: শরিফ বলেন, এ ঘটনার পর আমরা ঘটনাস্থলে গিয়ে ঘটনার সাথে জড়িত দুইজনকে আটক করি এবং দুর্ঘটনা কবলিত মটরসাইকেলটি জব্দ করে থানায় নিয়ে আসি। একজন পলাতক রয়েছে। নিহতের ভাগিনা কাজী ফয়সাল বাদি হয়ে মামলা করবেন, যা চলমান রয়েছে। 



সোনারগাঁও দর্পণ :

এখন পর্যন্ত নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও-সিদ্ধিরগঞ্জ) আসনে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন বা আইনশৃঙ্খলা অবনতির তেমন কোন গুরুতর অভিযোগ পাওয়া যায়নি। আশাকরি ১২ ফেব্রুয়ারী নির্বাচন পরবর্তী ৪৮ ঘন্টাও এই ধারাবাহিকতা বজায় থাকবে। কারণ আপনাদের কর্মকাণ্ডই বলে দিবে নির্বাচনের পর আপনি হিরো হবেন না-কি ভিলেন হবেন। সিদ্ধান্ত আপনাদের। 

সোমবার (২৬ জানুয়ারী) বিকালে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট ২০২৬ উপলক্ষে সকল প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নিয়ে বিশেষ আইনশৃঙ্খলা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. রায়হান কবির। 

স্থানীয় উপজেলা প্রশাসনের আয়োজনে এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা সিফাত আল জিনাতের সভাপতিত্বে উপজেলা অডিটরিয়ামে অনুষ্ঠিত বিশেষ সভায় তিনি আরও বলেন, ১২ ফেব্রুয়ারীর নির্বাচনে কোন কেন্দ্রে কোন ধরনের সহিংসতা বরদাস্ত করা হবে না। কারণ প্রশাসন কোন রাজনৈতিক ব্যক্তি বা সংগঠনের কাছে জিম্মি নয়। 

প্রধান অতিথি বলেন, এবারের নির্বাচন হবে সুষ্ঠু ও নিরপেক্ষ। কেউ যদি মনে করেন এবারও গত তিনটি নির্বাচনের পুনরাবৃত্তি হবে, তাহলে ভুল ভাবছেন।

তিনি বলেন, কোনো প্রার্থী বা তাদের সমর্থক যদি নির্বাচনকে কেন্দ্র করে সহিংসতার চেষ্টা করে। তাহলে তা কঠোরহস্তে দমন করা হবে। এ বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না।

সভায় অন্যান্যদের মাঝে বিশেষ প্রতিনিধি হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ সেনাবাহিনীর মেজর আয়াজ আব্দুল্লাহ, অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) তাসনিম আক্তার (পিপিএম), জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ আলমগীর হোসেন এবং আনসার ও ভিডিপির জেলা এডজুটেন্ট কানিজ ফাতেমা শান্তা।

অনুষ্ঠানে সহকারী কমিশনার (ভূমি) সোনারগাঁও সার্কেলের তৌফিকুর রহমান, কাঁচপুর সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ফাইরুজ তাসনিম, অতিরিক্ত জেলা নির্বাচন অফিসার রাকিবুজ্জামান রেনু, উপজেলা নির্বাচন অফিসার শাহিনুর ইসলাম চৌধুরী, সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিববুল্লাহসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।



সোনারগাঁও দর্পণ :

বিদেশী পিস্তল ও গুলিসহ ডন বজলু এবং তার ৩ সহযোগিকে আটক করেছে র‌্যাব-১১’র সদস্যরা। শনিবার (২৪ জানুয়ারী) বিকালে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ চিটাগাংরোড এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃত প্রত্যেকের বিষয়ে খতিয়ে দেখা হচ্ছে বলে র‌্যাব সূত্রে জানা যায়। 

ডন বজলু ছাড়া বাকি আটককৃতরা হলো, ইউনুস ওরফে বাদল (২০), আব্দুল জাব্বার (৪২) এবং সাইদুল ইসলাম (৩৩)। 

র‌্যাব-১১ এর সূত্র জানায়, আটককৃতদের কাছ থেকে একটি বিদেশী পিস্তল ও কয়েক রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। 

অপরদিকে থানা পুলিশ জানিয়েছে, ২০২৫ সালে নারায়ণগঞ্জের বন্দর উপজেলার হরিপুর বিদ্যুৎকেন্দ্রের টেন্ডার নিয়ে আতাউর রহমান মুকুল নামে এক ব্যক্তিকে প্রকাশ্যে মারধরের ঘটনায় একটি মামলা হয়। এছাড়াও তার বিরুদ্ধে হত্যা মামলাও চলমান। আটককৃতদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করার কাজ প্রক্রিয়াধীন।

উল্লেখ্য, গত বুধবার (২১ জানুয়ারী) আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সোনারগাঁও-সিদ্ধিরগঞ্জ আসনে প্রচুর অবৈধ অস্ত্র মজুদ করা হচ্ছে। গাজারিয়ার একটি রেস্টুরেন্টে বসে খাওয়া-দাওয়ার সময় সোনারগাঁও বিএনপি’র নেতা বজলুর রহমান ওরফে ডন বজলুর এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পরে। বিষয়টি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরেও আসে। সবশেষ গতকাল শুক্রবার (২৩ জানুয়ারী) রাতে অভিযুক্ত বজলুর ভাইরাল হওয়া ভিডিও’র বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাখ্যা করেন এবং তদন্ত করে সঠিক তথ্য জনসাধাররণের সামনে তুলে ধরতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হস্তক্ষেপ কামনা করেন। 


 


সোনারগাঁও দর্পণ :

গত ২০ জানুয়ারী সোনারগাঁওয়ের জামপুরের অটোচালক সোহেল সোহেল হত্যার সাথে জড়িত দুই জনসহ মোট ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো ইনভেস্টিগেশন (পিবিআই)। মরদেহ উদ্ধারের ৩দিন পর নারায়ণগঞ্জ পিবিআই সদস্যরা শুক্রবার (২৩ জানুয়ারী) আড়াইহাজার ও রূপগঞ্জ উপজেলার বিভিন্নস্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। পাশাপাশি চুরি হওয়া অটোরিক্সাটিও উদ্ধার করা হয়েছে।

গ্রেফতারকৃতদের মধ্যে সুজন ও শফিকুল ইসলাম হীরা হত্যাকাণ্ডের সাথে এবং বাকি ৩ জন মো. দুলাল মিয়া, মো. আব্দুর রহিম ও মো. আবুল কাশেম ছিনতাই বা চোরাই হওয়া অটোরিক্সা কেনাবেচার সাথে জড়িত। গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদে আসামীদের কাছ থেকে এ সকল তথ্য পাওয়া গেছে।

পিবিআই নারায়ণগঞ্জ সূত্র জানায়, গত ২০ জানুয়ারী সোনারগাঁও উপজেলার জামপুর ইউনিয়নের মুছারচর এলাকায় রাস্তার পাশ থেকে সাদিপুর ইউনিয়নের নয়াপুর পশ্চিমপাড়া গ্রামের হাবিবুর রহমানের ছেলে শারীরিক প্রতিবন্ধি অটোচালক সোহেলের স্কচটেপ মোড়ানো মরদেহ উদ্ধার করা হয়। এ ব্যাপারে সোহেলের ভাই মহসিন বাদি হয়ে এ ঘটনায় হত্যা এবং হত্যা পরবর্তী গুম হওয়ার অভিযোগে মামলা করেন। পিবিআই মামলাটির অধিগ্রহণ নিয়ে তদন্তে কাজ শুরু করেন। তদন্তকালে সুজন ও শফিকুল ইসলাম হীরার নাম উঠে আসলে তাদের গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদে তারা গত ১৯ জানুয়ারী অর্থের অভাবে সোহেলকে নেশাজাতীয় দ্রব্য খাইয়ে হত্যার কথা স্বীকার করে। স্বীকারোক্তি অনুযায়ী, চুরি করা অটোরিক্সাটি রূপগঞ্জে একটি গ্যারেজে রেখে পরে সেটি আড়াইহাজারে বিক্রি করা হয়। পরে রূমগঞ্জ ও আড়াইহাজার থেকে মো. দুলাল মিয়া, মো. আব্দুর রহিম ও মো. আবুল কাশেমকে গ্রেফতার করে। 

এরআগে, গত ১৯ জানুয়ারী দুপুরে অটোরিক্সা নিয়ে বাড়ি থেকে বের হয় সোহেল। পরে রাতে আর বাড়ি ফিরে না যাওয়ায় তার ব্যবহৃত মোবাইলে যোগাযোগের চেষ্টা করলে ফোনটি বন্ধ পাওয়া যায়। পরিবারের সদস্য ও স্বজনরা সম্ভাব্য বিভিন্নস্থানে অনেক খোঁজাখোজি করলেও কোন সন্ধান পায়নি। পরের দিন ২০ জানুয়ারী সকালে স্থানীয়রা মুছারচর এলাকায় রাস্তার পাশে স্কচটেপ দিয়ে মুখ, হাঁত ও পাঁ বাঁধা অবস্থায় মরদেহ পরে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে থানায় নিলে পরিবারের সদস্যরা থানায় গিয়ে সোহেলকে শনাক্ত করে। পরে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে পাঠায়। 

পিবিআই নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মো. মোস্তফা কামাল রাশেদ (বিপিএম) জানান, আসামীদেরকে আদালতে পাঠানো হয়েছে। 



সোনারগাঁও দর্পণ :

গত বুধবার (২১ জানুয়ারী) আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সোনারগাঁও-সিদ্ধিরগঞ্জ আসনে প্রচুর অবৈধ অস্ত্র মজুদ করা হচ্ছে। গাজারিয়ার একটি রেস্টুরেন্টে বসে খাওয়ার চ্ছলে সোনারগাঁও বিএনপি’র একটি অংশের নেতা-কর্মীদের এমন একটি ভাইরাল হওয়া ভিডিও’র অভিযুক্ত বজলুর রহমান ওরফে ডন বজলুকে নিয়ে নারায়ণগঞ্জ-৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী আজহারুল ইসলাম মান্নান এবং স্বতন্ত্র প্রার্থী গিয়াস উদ্দিন কেউ নিজের বলে স্বীকার করছেনা। তারা বজলুকে একে অপরের মতাদর্শী বলে দাবি করছে। 

সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে ভাইরাল হওয়া ভিডিওতে দেখাগেছে, সোনারগাঁও উপজেলা বিএনপির সহ-সভাপতি বজলুর রহমান ওরফে ডন বজলু ও তার কয়েকজন অনুসারী খাবার টেবিলে খাবার খাচ্ছেন। এ সময় তাদের মধ্যে একজন সোনারগাঁও এলাকায় প্রচুর অবৈধ অস্ত্র মজুদ করা হচ্ছে বলে মন্তব্য করেন। এই সময় ভিডিওতে বজলুর রহমানের পাশে বসা অপর একজন বজলুর রহমান ওরফে ডন বজলুকে উদ্দেশ্য করে বলতে শোনা যায়, নির্বাচনের জন্য তাদের আরও দুটি অস্ত্র দরকার। 

এদিকে, বিএনপি নেতা বজলুর রহমানের কোনো এক কর্মী তাদের এ কথোপকথনটি ভিডিও রেকর্ড করে এবং তা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছেড়ে দেয়। এনিয়ে গতকাল বৃহস্পতিবার দিনভর নারায়ণগঞ্জ পুরো জেলা জুড়ে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। শুধু তা-ই নয়, এ ভিডিও ফাঁসের পর নড়ে চড়ে বসে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। 

যদিও এ বিষয়ে নারায়ণগঞ্জ-খ (সার্কেল) এর অতিরিক্ত পুলিশ সুপার ইমরান আহম্মেদ ভাইরাল হওয়া ভিডিওটি তিনি দেখেছেন এবং তা যাচাই-বাছাই চলছে বলে জানান। এছাড়া পুলিশের একটি বিশেষ একটি টিমও ইতোমধ্যেই কাজ শুরু করেছে বলে জানান।

অপরদিকে, ভিডিও’র প্রধান অভিযুক্ত বজলু নিজেকে বিএনপির একনিষ্ঠ কর্মী ও সমর্থক দাবি করলেও মান্নান বজলুকে গিয়াস পক্ষের এবং গিয়াস উল্টো বজলুকে মান্নানের কর্মী-সমর্থক বলে পাল্টপাল্টি বক্তব্য দিয়েছেন। 

নারায়ণগঞ্জ-৩ ও ৪ আসনের স্বতন্ত্র প্রার্থী মুহাম্মদ গিয়াসউদ্দিনের দাবি, ভিডিওতে থাকা বজলুর রহমান ওরফে ডন বজলু বিএনপি প্রার্থী মান্নানের এক নম্বর লোক। সে সারাক্ষণ মান্নানের সাথে থাকে এবং উপজেলা বিএনপির কমিটির পদেও রয়েছে। তাকে জড়িয়ে যা বলা হচ্ছে সেটা অপপ্রচার। এছাড়া শুরুতেই তাকে (গিয়াসউদ্দিন) নিয়ে মিথ্যা বলা শুরু হয়েছে বলে দাবি করেন।

সোনারগাঁও উপজেলা বিএনপির সভাপতি ও আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনে নারায়ণগঞ্জ-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী আজহারুল ইসলাম মান্নান দাবি করেন, বজলু স্বতন্ত্র প্রার্থী গিয়াস উদ্দিনের পক্ষে নির্বাচন করছে। আর ভাইরাল হওয়া ভিডিও’র বিষয়টি তার (মান্নান) জানা নেই।

অপরদিকে, বিএনপি নেতা বজলুর রহমান বিষয়টি উদ্দেশ্য প্রণোদিতভাবে তাকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে অভিযোগ করে বলেন, তারা সমসাময়িক বিষয় নিয়ে আলোচনার একসময় একজন সমর্থক তাকে একটি শর্টগান কেনার কথা বলেন। তিনি বিষয়টি উড়িয়ে দেন। 

তিনি আরও জানান, সম্ভবত একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে তার বৈধ শর্টগানটিও সরকারের যথাযথ কর্তৃপক্ষের কাছে জমা দিয়েছেন। তার দাবি, তিনি আগা-গোড়া বিএনপি একজন কর্মী। আর যেহেতু, .দলের কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী দলীয় প্রার্থীর পক্ষেই তিনি কাজ করছেন। এছাড়া, প্রতিপক্ষের লোকজন তাকে ফাঁসানোর জন্য অপপ্রচার চালাচ্ছে।

সোনারগাঁও থানার ওসি মহিববুল্লাহ জানান, অস্ত্র নিয়ে আলাপচারিতার ভিডিওর ব্যাপারটি নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সকল ইউনিট কাজ করে যাচ্ছে।



সোনারগাঁও দর্পণ : 

দলের নির্দেশ অমান্য করায় অবশেষে বহিস্কার হলেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও সোনারগাঁও আসনের বিএনপির সাবেক সাংসদ এবং প্রতিমন্ত্রী নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও-সিদ্ধিরগঞ্জ) আসনে স্বতন্ত্র প্রার্থী (ঘোড়া প্রতিক) অধ্যাপক মোহাম্মদ রেজাউল করিম।

এছাড়াও নারায়ণগঞ্জ - ১ (রূপগঞ্জ) আসনের মো: দুলাল হোসেন, নারায়ণগঞ্জ - ২ (আড়াইহাজার) আসনের মো: আতাউর রহমান আঙ্গুরকেও বহিস্কার করা হয়েছে।

বুধবার (২১ জানুয়ারী) রাতে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বহিস্কারাদেশের সিদ্ধান্তের কথা জানানো হয়। 

সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, দলীয় নীতি, আদর্শ ও শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার জন্য নিন্মেবর্ণিত নেতৃবৃন্দকে দলের প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ের পদ থেকে বহিস্কার করা হলো।

বিজ্ঞপ্তিতে মোট ১০ টি বিভাগের মোট ৫৯ জনের নাম উল্লেখ করা হয়। যেখানে রংপুর বিভাগের ৩ জন, রাজশাহী বিভাগের ৮জন, খুলনা বিভাগের ৬ জন, বরিশাল বিভাগের ২ জন, ঢাকা বিভাগের ৯ জন, ময়মনসিংহ বিভাগের ৭ জন, ফরিদপুরের ৭ জন, সিলেটের ৫ জন, কুমিল্লার ৬ জন ও চট্টগ্রামের ৬ জন।

ঢাকা বিভাগের মধ্যে নারায়ণগঞ্জের ৩ জন। তারা হলেন, নারায়ণগঞ্জ - ১ (রূপগঞ্জ) আসনের মো: দুলাল হোসেন, নারায়ণগঞ্জ - ২ (আড়াইহাজার) আসনের মো: আতাউর রহমান আঙ্গুর এবং নারাংণগঞ্জ - ৩ ( সোনারগাঁও-সিদ্ধিরগঞ্জ) আসনের অধ্যাপক মোহাম্মদ রেজাউল করিম। 

এরআগে,  দলের নির্দেশ অমান্য করে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ১১ জনকে বহিস্কার করা হয়েছিল। তাদের মধ্যে ২ জন মনোনয়নপত্র প্রত্যাহার করায় বহিস্কারাদেশও প্রত্যাহার করা হয়।



সোনারগাঁও দর্পণ :

নানা নাটকীয়তার পর নারায়ণগঞ্জ-৩ আসনে (সোনারগাঁও-সিদ্ধিরগঞ্জ) জামায়াত মনোনীত প্রার্থী প্রিন্সিপাল ডঃ ইকবাল হোসাইন ভূঁইয়ার প্রার্থীতা বহাল রয়েছে। নেতা-কর্মীদের তোপের মুখে অবরুদ্ধ থাকায় নির্ধারিত সময়ে মঙ্গলবার (২০ জানুয়ারী) মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ দিনে প্রত্যাহার আবেদন জমা করতে না পারায় তার প্রত্যাহার পত্র গ্রহণ করেনি নির্বাচন কমিশন।

জামায়াত জোটের সমীকরণ ও  হিসেব নিকাশে ড. ইকবালের প্রার্থীতা নিয়ে সংশয় ছিল পুরোটা সময়। প্রথমে ১১ দলে জোট থাকাকালীন জোটের অন্যতম শরিক ইসলামী আন্দোলনের প্রার্থীকে এই আসনটি ছেড়ে দেওয়ার ব্যাপারে অনেক গুঞ্জন ছিল। পরে ইসলামী আন্দোলন জোট থেকে বেরিয়ে গেলে আসনের দিকে চোখ পড়ে খেলাফত মজলিস, খেলাফত আন্দোলনসহ অন্যান্য জোট সঙ্গীদের। 

তবে সাংগঠনিকভাবে অপেক্ষাকৃত শক্তিশালী অবস্থানে থাকা জামায়াতের নেতা-কর্মীরা আসনটি ধরে রাখতে বরাবরই আত্মবিশ^াসী ছিল।

এরআগে, ১০ দলীয় জোটের প্রতিশ্রুতি অনুযায়ী সোনারগাঁও -সিদ্ধিরগঞ্জ আসন শরিকদের ছেড়ে দেওয়া হতে পারে এমন গুঞ্জনে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন সকাল থেকেই ইকবাল হোসাইন ভূইয়ার বাড়িতে অবস্থান নেয় নেতা-কর্মীরা। জোটের সিদ্ধান্ত অনুযায়ী জামায়াতে ইসলামীর হাইকমান্ড থেকে নারায়ণগঞ্জ-৩ আসনে ইকবাল হোসাইন ভূইয়াকে মনোনয়নপত্র প্রত্যাহার করতে বলা হয়। সে মোতাবেক ড. ইকবাল হোসেন ভূঁইয়া জেলা আমির মাওলানা মমিনুল হক সরকারের নিকট মনোনয়নপত্র প্রত্যাহারও করেন। তবে প্রত্যাহারের আবেদন নিয়ে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে যাওয়ার পথে ড. ইকবাল হোসাইন ভূঁইয়াকে অবরুদ্ধ করে স্থানীয় নেতা-কর্মীরা। জেলা প্রশাসকের কার্যালয়ের কাছাকাছি তার আইনজীবীর কক্ষে অবরুদ্ধ করে তালা লাগিয়ে দেন তারা। একপর্যায়ে মাগরিবের নামাজের সময় তালা খুলে দিলে তিনি (জেলা প্রশাসকের কার্যালয়ে) নির্বাচন কমিশনের কাছে প্রত্যাহারের আবেদন নিয়ে গেলে নির্ধারিত সময় অতিক্রান্ত হওয়ায় সেটি গ্রহণ করতে অপারগতা প্রকাশ করেন জেলা রিটার্নিং অফিসার রায়হান কবির।

এ ব্যাপারে জেলা ম্যাজিস্ট্রেট ও রিটার্নিং অফিসার রায়হান কবির বলেন, ড. ইকবাল হোসাইন ভূইয়া মনোনয়নপত্র প্রত্যাহার করতে এসেছিলেন বিকেল পাচটার পর। নির্ধারিত সময় অতিক্রান্ত হওয়ায় আবেদনটি গ্রহন করতে পারিনি।



সোনারগাঁও দর্পণ :

সোনারগাঁওয়ের পৌরসভা এলাকায় অন্যের বাড়ির চলাচলের রাস্তা বন্ধ করে ভবন নির্মাণের অভিযোগ রয়েছে স্থানীয় আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে। এ বিষয়ে ভুক্তভোগী শাহ আলম ও সাদেকুর রহমান গত ১৮ জানুয়ারী সোনারগাঁও থানায় রাস্তা উদ্ধারে সহায়তা চেয়ে লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগ সূত্রে জানাগেছে, সোনারগাঁও পৌরসভার পৌর ভবনাথপুর গ্রামের বাসিন্দা শাহ আলম ও সাদেকুর রহমান সিএস ও এসএ ভবনাথপুর মৌজায় এবং আর এস চৌদানা মৌজায় এসএ ৭৩, আর,এস ৪৬৩ দাগে ৭ শতাংশ এবং ৫ শতাংশ ৭০ জমি ক্রয় করে দীর্ঘদিন ধরে বসবাস করছে। এদিকে অভিযোগকারীদের বাড়িতে যাতায়াতের সড়ক বন্ধ করে নতুন ভবন নির্মাণ কাজ করছেন উপজেলা আওয়ামী লীগের নেতা আতাউর রহমান আতাউর। এমতাবস্থায় অভিযোগকারীরা এতে বাঁধা দিলে আতাউর সন্ত্রাসী দিয়ে বিভিন্ন হুমকি দেয়। এ নিয়ে স্থানীয় এলাকায় আওয়ামী লীগ নেতা আতাউরের কর্মকাণ্ড নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। স্থানীয়দের মতে, ২০২৪ সালের ৫ আগস্টের পর আওয়ামী লীগ নেতারা যখন পুলিশের ভয়ে এলাকা ছাড়া, তখন বৈষম্য বিরোধী আন্দোলনের হত্যা মামলা মাথায় নিয়ে তার কর্মকাণ্ড রীতিমতো ভাবিয়ে তুলছে। শুধু জোর করে রাস্তা বন্ধ করে বাড়ি নির্মাণই নয়, আসন্ন নির্বাচনে নির্বাচনী পরিবেশ অস্বাভাবিক করতে তার মতো নেতাই যথেষ্ট। 

সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) রাশেদুল হাসান খান জানান, এমন একটা অভিযোগ পেয়েছি। ঘটনাস্থলে একজন অফিসার যান। কাজ বন্ধ রেখে উভয় পক্ষকে সামাজিকভাবে বিষয়টি মিমাংসা করতে বলা হয়েছে। সামাজিকভাবে  মিমাংসা না হলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।



সোনারগাঁও দর্পণ :

সোহেল নামে সোনারগাঁওয়ে এক প্রতিবন্ধী অটোচালকের স্কচটেপ মোড়ানো মরদেহ উদ্ধার করেছে সোনারগাঁও থানা পুলিশের তালতলা তদন্ত কেন্দ্র পুলিশ। মঙ্গলবার (২০ জানুয়ারী) ভোরে নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার মুছারচর এলাকা থেকে মরদেহটি উদ্ধার করে। নিহত সোহেল উপজেলার সাদীপুর ইউনিয়নের পশ্চিমপাড়া গ্রামের হাবিবুর রহমান হাবিবের ছেলে। বিবাহিত জীবনে তার স্ত্রী ও দুইটি মেয়ে রয়েছে। 

পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, জীবিকার তাগিদে প্রতিদিনের মতো সোমবার দুপুরে অটোগাড়ী নিয়ে বের হয়ে আর বাড়ি ফিরেনি। সকালে স্থানীয় এলাকাবাসীর ফোনে জানতে পেরে মুছার চর উত্তর পাড়া এলাকায় রাস্তার ঢাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহতের শরীর স্কচটেপ দিয়ে মোড়ানো ছিল। ধারণা করা হচ্ছে অজ্ঞাত দুষ্কৃতিকারীরা সোহেলকে হত্যা করে রাস্তার পাশে ফেলে রেখে গিয়েছে। 

স্থানীয়রা জানায়, সোহেলের মৃত্যু খবর পাওয়ার পর নিহতের পর স্ত্রী রাজিয়া আক্তার তাদের দুই মেয়ে লামিয়া (১৫) ও সারাইয়ার ভবিষ্যত চিন্তায় বারবার মুর্ছে যান। 

সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহিবুল্লাহ জানান, ঘটনাস্থলে থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনার সাথে জড়িতদের আইনের আওতায় আনতে ইতোমধ্যে পুলিশ তার কার্যক্রম শুরু করেছে।





সোনারগাঁও দর্পণ :

আওয়ামী শাসনামলে নারায়ণগঞ্জের আতঙ্ক আজমেরী ওসমানের ঘনিষ্ট সহচর সোনারগাঁওয়ের হাবিবুর রহমান শাকিল (৩২) ও বন্দরের লক্ষণখোলা এলাকার চিশতী বিদেশী পিস্তল, ২টি ম্যাগজিন ও এক রাউন্ড গুলিসহ আটক হয়েছে। কুমিল্লার ইলিয়টগঞ্জ থানা পুলিশের এক বিশেষ অভিযানে সোমবার রাত আনুমানিক সোয়া ৮টার দিকে ঢাকাগামী এশিয়া এয়ারকন যাত্রীবাহী বাসে তল্লাসীর সময় মাধাইয়া এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতদের মধ্যে শাকিল নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার পিরোজপুর ইউনিয়নের মনারকান্দী গ্রামের তেল ব্যবসায়ী বাবুল মিয়ার ছেলে। অপরদিকে, আটককৃত চিশতি বন্দর উপজেলার দক্ষিণখোলা (লক্ষণখোলা) গ্রামের গোলজার হোসেনের ছেলে। 


ইলিয়টগঞ্জ হাইওয়ে থানা পুলিশ সূত্রে জানাযায়, সোমবার (১৯ জানুয়ারী) সন্ধ্যা ৭টার দিকে ইলিয়টগঞ্জ হাইওয়ে থানা অফিসার ইনচার্জ (ওসি) রুহুল আমিনের নেতৃত্বে কুমিল্লার চান্দিনা এলাকার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মাধাইয়া নামক স্থানে ঢাকাগামী গামী লেনে চেকপোষ্ট বসানো হয়। 

রাত সোয়া ৮টার দিকে বিভিন্ন যানবাহনে পুলিশি তল্লাশির সময় কুমিল্লা থেকে ঢাকাগামী এশিয়া এয়ারকন এসি যাত্রীবাহী বাস (ঢাকা মেট্রো -ব ১৫- ৬৯৮৬) এর ডি-৩ নম্বর সিটে বসে থাকা শাকিল এবং ডি-৪ নম্বর সিটে বসা চিশতির সিটের উপরে থাকা বাক্সে কাপড়ের একটি শপিং ব্যাগ থেকে একটি বিদেশী পিস্তল, ২টি ম্যাগজিন ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এ বিষয়ে তাদেরকে জিজ্ঞাসাবাদ করলে তারা অসংলগ্ন কথা বলতে থাকে। 

পরবর্তিতে তাদের সাথে থাকা মোবাইল ফোন জব্দের পর বিভিন্ন নাম্বার তদন্ত করে অস্ত্র কেনা-বেচা সংক্রান্ত তথ্য পায় পুলিশ। পরে উপস্থিত সাক্ষিদের উপস্থিতিতে তারা অস্ত্র কেনা-বেচার কথা স্বীকার করে এবং উদ্ধার হওয়া অস্ত্র ও ম্যাগজিন বিক্রির উদ্যেশ্যে নারায়ণগঞ্জ নিয়ে যাচ্ছিল বলে জানায়।

ইলিয়টগঞ্জ হাইওয়ে থানা পুলিশের ওসি রুহুল আমিন জানান, তাদেরকে অস্ত্র আইনে মামলা দেওয়া হয়েছে। পরবর্তী আইনি কার্যক্রম চলছে।



সোনারগাঁও দর্পণ :

শুক্রবার (১৬ জানুয়ারী) রাতে সোনারগাঁওয়ের জামপুর ইউনিয়নের পাকুন্ডা বস্তল এলাকা থেকে ডাকাত সন্দেহে আটক হওয়া ৮ যুবক কোন ডাকাত নয় বা ডাকাত দলের কোন সদস্যও নয় বলে জানিয়েছে সোনারগাঁও থানা পুলিশ। আটককৃতরা কারখানার শ্রমিক বলে জানিয়েছেন সোনারগাঁও থানা পুলিশ।

শনিবার (১৭ জানুয়ারী) দুপুরে ডাকাত সন্দেহে গণপিটুনি দিয়ে আটকদেরকে নিজের প্রতিষ্ঠানের শ্রমিক পরিচয় দিয়ে লিখিতভাবে নিজ দায়িত্বে নেওয়ার পর এ তথ্য জানান সোনারগাঁও থানা পুলিশের তদন্ত ওসি মো: রাশেদুল হাসান খান।


তিনি জানান, শুক্রবার রাতে জামপুর ইউনিয়নের পাকুন্ড শিংলাব এলাকা থেকে আব্দুল্লাহ (২৫), হৃদয় বিশ্বাস (২০), সাগর (২৩) , শিপন (১৮), জাকির হোসেন (২৫), জিতেন্দ্র বর্মণ (২১), মহারাজ মিয়া (২০) এবং মিন্টু (২০)’কে স্থানীয় জনতা ডাকাত সন্দেহে গণপিটুনি দিয়ে আহত করে। খবরপেয়ে, সোনারগাঁও থানা পুলিশের তালতলা তদন্ত কেন্দ্রের পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে অনেক চেষ্টার পর জনগণের রোষানল থেকে উদ্ধার করে সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেন। পরে রূপগঞ্জ উপজেলার কর্ণগোপ এলাকায় অবস্থিত ইউনাটেড প্লাস্টিক উড ইন্ডাস্ট্রিজ এর ব্যবস্থাপনা পরিচালক মশিউর রহমান থানায় এসে আটককৃতরা তার প্রতিষ্ঠানের শ্রমিক পরিচয় নিশ্চিত করেন এবং আটককৃতরা কোন ডাকাত বা খারাপ লোক নয়। তারা কখনো কোন অপরাধের সাথেও জড়িত ছিলনা মর্মে লিখিতভাবে জানালে তার জিম্মায় আটককৃতদের ছেড়ে দেওয়া হয়। 

তিনি আরও জানান, শুক্রবার ছুটির দিন হওয়ায় তারা পেরাব এলাকায় ঘুরতে আসে। রাত হয়ে যাওয়ায় তারা পায়ে হেঁটে যাওয়ার সময় শিংলাব এলাকায় স্থানীয়রা ডাকাত সন্দেহে তাদের আটক করে গণপিটুনি দেয়।



সোনারগাঁও দর্পণ :

বিএনপির প্রয়াত চেয়ারপার্সন খালেদা জিয়াকে বাংলাদেশের গণতন্ত্রের অন্যতম পুরোধা হিসাবে আখ্যায়িত করে নারায়ণগঞ্জ-৩ আসনের বিএনপি মনোনীত একাধিকবরের সাবেক সাংসদ ও প্রতিমন্ত্রী অধ্যাপক মো: রেজাউল করিম বলেছেন, দেশের বর্তমান ক্রান্তিলগ্নে বেগম খালেদা জিয়ার খুব বেশি প্রয়োজন ছিল। 

শনিবার (১৭ জানুয়ারী) বিকালে নারায়ণগঞ্জের শম্ভুপুরা ইউনিয়নের রামগোবিন্দগাঁও গ্রামে বিএনপির সদ্য প্রয়াত চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। 

শিল্পপতি ও সিআইপি বজলুর রহমানের সভাপতিত্বে তিনি আরও বলেন, গণতন্ত্রের আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়া যত বেশি নির্যাতিত হয়েছেন, ততো বেশি আপোষহীন হয়ে উঠেছিলেন। তিনি সারাজীবন দেশের গণতন্ত্র রক্ষায় নিস্বার্থভাবে কাজ করে গেছেন।

শেখ হাসিনা দেশের গণতন্ত্রকে গলাটিপে হত্যা করেছেন। আর বেগম খালেদা জিয়াকে দমাতে যতরকম নির্যাতন আছে প্রয়োগ করেছেন কিন্তু বেগম জিয়া দমে যাননি। এখন দেশের মানুষ তার শুন্যতা  অনুভব করছে। দেশের এই ক্রান্তিলগ্নে বেগম খালেদা জিয়ার খুব বেশি প্রয়োজন ছিল। 

অনুষ্ঠানে সোনারগাঁও পৌর বিএনপি’র সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হুমায়ুন কবির রফিক, পৌর যুবদলের সাবেক সভাপতি ও সাবেক কাউন্সিলর আহমেদ তপন বক্তব্য রাখেন।

এছাড়াও উপজেলা বিএনপি’র বিভিন্ন অঙ্গসংগঠনের নেতা-কর্মী, সমর্থক, শুভাকাঙ্খি, মাদ্রাসা শিক্ষকসহ বিভিন্ন শ্রেণী পেশার লোক উপস্থিত ছিলেন।

আলোচনা শেষে সদ্য প্রয়াত বিএনপির সাবেক চেয়ারাপর্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করা হয়। পাশাপাশি বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও তার ছোট ছেলে আরাফাত রহমান কোকো রুহের মাগফিরাতও কামনা করা হয়।  



সোনারগাঁও দর্পণ :

সোনারগাঁওয়ে এশিয়ান হাইওয়ের শিংলাব এলাকায় একটি সংঘবদ্ধ ডাকাত দলের সাত সদস্যকে আটক করেছে সোনারগাঁও থানার তালতলা তদন্ত কেন্দ্রের সদস্যরা। শুক্রবার (১৬ জানুয়ারী) রাত ৮টার কিছু পর শিংলাব ব্রীজ এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। 

গ্রেফতার হওয়া ডাকাতরা হলো ফরিদপুেরর রোস্তম মোল্লার ছেলে আব্দুল্লাহ (২৫), সিলেটের সুনামগঞ্জ জেলার কমর বিশ্বাসের ছেলে ও রাজধানীর উত্তর বাসাবো এলাকার রাজ্জাকের বাড়ির ভাড়াটিয়া হৃদয় বিশ্বাস (২০), গোপালগঞ্জের মিটকুরির বাসিন্দা ও বাসাবো এলাকার রাসেলের বাড়ির ভাড়াটিয়া সাগর (২৩) , বাসাবো এলাকাট আলমগীরের বাড়ির ভাড়াটিয়া লক্ষনের ছেলে শিপন (১৮), বগুড়ার আনসার আলীর ছেলে ও নতুন বাজার এলাকার শরীফ মিয়ার বাড়ির ভাড়াটিয়া জাকির হোসেন (২৫), সিলেটের মৌলভীবাজার জেলার চীনো চন্দ্র বর্মণের ছেলে জিতেন্দ্র বর্মণ (২১), সিলেট সুনামগঞ্জের জামালউদ্দিনের ছেলে ও নারায়ণগঞ্জের আাড়াই হাজার থানার গোলাকান্দাইল এলাকার ভাড়াটিয়া মহারাজ মিয়া (২০) এবং কিশোরগঞ্জের বাসিন্দা ও আাড়াই হাজার থানার গোলাকান্দাইল এলাকার মাহবুব মিয়ার বাড়ির ভাড়াটিয়া মিন্টু (২০)।

আটককৃতদের কাছ থেকে বিভিন্ন দেশীয় অস্ত্র ও ডাকাডি কাজে ব্যবহার হয় এমন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

স্থানীয়রা জানায়, সোনারগাঁও থানার জামপুর ইউনিয়নের তালতলা তদন্ত কেন্দ্র পুলিশের একটি দল রাতে টহল দেওয়ার সময় টর্চলাইট জ্বালিয়ে রাস্তার পাশে থাকা ঝোঁপের দিকের দিকে দৃস্টি দেওয়ার সাথে সাথে ডাকাত দল দৌড়ে পালানোর চেষ্টা করে। এ সময় পুলিশ ডাকাতদের ধাওয়া করে। সাথে স্থানীয় জনতা পুলিশকে সহায়তা করতে তাদের ঘিরে ফেলে। একপর্যায় একে একে সাত জনকে আটক করতে সক্ষম হয় পুলিশ। পরে তাদেরকে থানায় সোপর্দ করা হয়।

তবে আটককৃত ডাকাতদের দাবি, তারা উনাইটেড প্লাষ্টিক কারখানার শ্রমিক। আহতরা পুলিশ হেফাজতে সোনারগাঁও উপজেলা চিকিৎসা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। তাদের কাছে ইউনাইটেড প্লাষ্টিক কারখানার পরিচয়পত্র পাওয়া গেছে।




সোনারগাঁও দর্পণ :

সোনারগাঁওয়ে একটি গালস্ স্কুলের সাবেক প্রধান শিক্ষকের ভাড়া করা সন্ত্রাসীরা হামলা করে আহত করেছে বর্তমান ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে। এ ঘটনার প্রতিবাদে ঘটনার সাথে সংশ্লিষ্টদের দ্রুত আইনের আওতায় এনে শাস্তির দাবিতে উপজেলা পরিষদ চত্ত্বরে বিক্ষোভ মিছিল পরবর্তী স্বারকলিপি দিয়েছে শিক্ষার্থীরা। 

বুধবার (১৪ জানুয়ারি) সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত প্রায় দুই ঘণ্টা উপজেলা পরিষদ চত্বরে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এর আগে, মঙ্গলবার বিকালে শিক্ষকে মোস্তাফিজুর রহমানের ওপর হামলার ঘটনা ঘটে।

বিক্ষোভ চলাকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসিফ আল জিনাত, সোনারগাঁও থানার ওসি মো. মহিবুল্লাহ এবং মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন বিক্ষোভস্থলে উপস্থিত হয়ে শিক্ষার্থীদের অভিযোগ শোনেন এবং তাদের দেওয়া স্মারকলিপি গ্রহণ করেন।

একই সাথে তারা শিক্ষকের ওপর হামলার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন এবং বিক্ষোভ কর্মসূচি প্রত্যাহার করে সোনারগাঁও থানায় লিখিত অভিযোগ দায়েরের পরামর্শ দেন।

হামলার শিকার ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান সোনারগাঁও দর্পণ’কে জানান, মঙ্গলবার (১৩ জানুয়ারী) স্কুল ব্যবস্থাপনা কমিটির সভাপতি নাজমা সুলতানার বাড়িতে বর্তমান প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান ও সাবেক প্রধান শিক্ষক মতিয়ার রহমান প্রধান শিক্ষক পদ নিয়ে উভয়ের দ্বন্দ্বের বিষয়ে কথা বলে বাড়ির বাহিরে বের হয়ে আসেন। এ সময় তার সাথে থাকা অন্যান্য শিক্ষকেরা যার যার মতো চলে যান। এর কিছুক্ষণ পরই সভাপতির বাড়ির সামনে মুখোশ পড়া দুইজন ব্যক্তি তার উপর হামলা চালায়। এতে তিনি মারাত্মক আহত হোন। হামলার পর  হামলাকারীরা চলে যাওয়ার সময় তাদের সাথে সাবেক প্রধান শিক্ষক মতিয়ার রহমানকে হামলার স্থান ত্যাগ করতে দেখেন স্থানীয় বেশ কয়েকজন বাসিন্দা। 

তার দাবি, আগের প্রধান শিক্ষক মতিয়ার রহমান বাহির থেকে সন্ত্রাসী ভাড়া করে এনে রাতের আঁধারে বর্তমান ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককের উপর হামলা চালায়। 

সূত্র জানায়, ২০২৪ সালের ৫ আগস্ট দেশে রাজনৈতিক পটপরিবর্তনের পর তৎকালীন প্রধান শিক্ষক মতিউর রহমানকে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি ও স্থানীয় রাজনৈতিক নেতাদের যোগসাজশে বিদ্যালয় থেকে সরিয়ে দেওয়া হয়। এ ঘটনার সাথে বর্তমান ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমানের সংশ্লিষ্টতা ছিল বলে অভিযোগ রয়েছে। এরপর থেকেই দুই শিক্ষকের মধ্যে বিরোধ চলমান।

পরবর্তীতে তৎকালীণ প্রধান শিক্ষক মতিউর রহমান তার চেয়ার ফিরে পেতে উচ্চ আদালতের শরণাপন্ন হয়। আদালত তার পক্ষে রায় দেন এবং তিনি পুনরায় বিদ্যালয়ের দায়িত্ব গ্রহণ করেন। এদিকে বর্তমান ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান ওই রায়ের বিরুদ্ধে রিট আবেদন করেন, যা বর্তমানে আদালতে বিচারাধীন। ফলে দু’জনই নিজেদের প্রধান শিক্ষক দাবি করে নিয়মিত বিদ্যালয়ে উপস্থিত হচ্ছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক অভিভাবক জানান, মূলত দুই প্রধান শিক্ষকের দ্বন্দ্বে ইন্ধন দিচ্ছেন স্থানীয় কিছু প্রভাবশালী রাজনৈতিক নেতা।

বিদ্যালয়ে আধিপত্য বিস্তারের জন্য তারা দুটি গ্রুপ তৈরি করেছেন। এই অবস্থা অব্যাহত থাকলে শিক্ষার্থীদের লেখাপড়ার মান মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে এবং যেকোনো সময় বড় ধরনের অপ্রীতিকর ঘটনার আশঙ্কা রয়েছে।

এ ব্যাপারে সোনারগাঁও গালস্ উচ্চ বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশারফ হোসেনের স্ত্রীকে একাধিকবার ফোন করলে তিনি ফোনে সাড়া দেননি।

সোনারগাঁও থানার ওসি মো. মহিবুল্লাহ বলেন, বিদ্যালয়ের শিক্ষকদের মধ্যে গ্রুপিং একটি আলাদা বিষয়। তবে শিক্ষকের ওপর হামলার ঘটনায় এখনো কেউ থানায় লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসিফ আল জিনাত বলেন, শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে ক্লাস চলাকালীন সময়ে শিক্ষার্থীদের বিক্ষোভ করা সমীচীন নয়। আমরা বিদ্যালয়ের সংশ্লিষ্ট শিক্ষকদের সঙ্গে কথা বলেছি। ভবিষ্যতে যেন শিক্ষা প্রতিষ্ঠানটি সুষ্ঠুভাবে পরিচালিত হয়, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।



সোনারগাঁও দর্পণ :

সোনারগাঁওয়ের ঢাকা চট্টগ্রাম মহাসড়কে ছিনতাইকারীদের একটি সিএনজি অটোরিকশায় আগুন দিয়েছে স্থানীয় জনতা। বুধবার (১৪জানুয়ারী) রাত সাড়ে ৯ টার দিকে উপজেলার পিরোজপুর ইউনিয়নের মৃধাকান্দী বাসস্ট্যান্ডের অদুরে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, ছিনতাইকারীরা নারায়ণগঞ্জ থ ১১-৫২২৩ নাম্বারের একটি সিএনজি দিয়ে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মৃধাকান্দী এলাকায় বিভিন্ন পথচারীদের কাছ থেকে ছিনতাই করছিল। বিষয়টি  স্থানীয়রা টের পেয়ে ছিনতাইকারীদের ধাওয়া দেয়। এ সময় রবি নামে একজনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে স্থানীয়রা। 

আটককৃত রবি উপজেলার শম্ভুপুরা ইউনিয়নের কাজিরগাঁও গ্রামের জাকির হোসেনের ছেলে।

অপরদিকে, সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পিরোজপুর ইউনিয়নের দুধঘাটা গ্রামের আলফাজ উদ্দিনের ছেলে শাহপরান চিকিৎসা নিয়েছে বলে সোনারগাঁও দর্পণের একটি সূত্র জানিয়েছে।

খবর পেয়ে সোনারগাঁও থানা পুলিশ ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে জনতা রবিকে পুলিশে সোপর্দ করে। পরে সোনারগাঁও ফায়ার সার্ভিস খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুণ নেভায়। 


সোনারগাঁও দর্পণ :

অনৈতিক কাজ দেখে শিশু বাজে অঙ্গভঙ্গি করায় শিশুকে শারিরিক নির্যাতন করায় শিশুকে মারধরের প্রতিবাদ করতে এসে বিবাদে জড়িয়েছে দুটি গ্রুপ। মঙ্গলবার (১৩ জানুয়ারী) দুপুরে সোনারগাঁও উপজেলা কমপ্লেক্সের অফিসার্স ক্লাবের সামনে মারধরের এ ঘটনা ঘটে।

মারধরের সময় পৌর যুগ্ম সম্পাদক সাদেকুর রহমান সেন্টুর উপস্থিতি হওয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে স্থানীয়ভাবে মুহুর্তেই ভাইরাল হয়। এ নিয়ে উপজেলা জুড়ে চলছে ব্যাপক আলোচনা-সমালোচনা।

ঘনিষ্ট সূত্র জানায়, মঙ্গলবার দুপুরে সোনারগাঁও উপজেলা কমপ্লেক্সের অফিসার্স ক্লাবের পিছনে এক যুবক অপর এক যুবতির সাথে অনৈতিক কাজে লিপ্ত হওয়ার চেষ্টার সময় সাাইদ (১৩) নামে এক শিশু দেখে ফেলে। মুহুর্তেই শিশুটি অনৈতিক কাজে লিপ্ত হওয়ায় উদ্যত যুবক-যুবতীকে উদ্দেশ্য করে বাজে অঙ্গ-ভঙ্গি করে। এ সময় যুবতীটি দৌড়ে স্থান ত্যাগ করে। এতে অনৈতিক কাজে লিপ্ত হওয়ায় উদ্যত পৌরসভার দৌলেরবাগ এলাকার যুবকটি শিশুটির কাছে আসে এবং ওই যুবকের সাথে থাকা আরও দুই জনসহ মোট তিনজন মিলে শিশুটিকে চর-থাপ্পর দেয়। শিশুটি বাড়ি গিয়ে পুরো ঘটনাটি তার বাবা রাসেলকে জানায়। 

এদিকে, শিশুটির বাবা রাসেল স্থানীয় পৌর বিএনপির যুগ্ম সম্পাদক সাদেকুর রহমান সেন্টুর ছোট ভাই রনিকে ঘটনাটি জানায়। রনি তার দল-বল নিয়ে রাসেলের সাথে ঘটনাস্থলে গেলে শিশুকে শারীরিক নির্যাতনের কারণ জানতে চাইলে রনিকেও শারীরিকভাবে লাঞ্চিত করে বলে সূত্রটি দাবি করে। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে হাতা-হাতিতে জড়িয়ে পরে। ঘটনাটি পাশ থাকা পৌর বিএনপি নেতা সেন্টু জানতে পেরে দ্রুত ঘটনাস্থলে যায় এবং দুই পক্ষকে ছাড়ানোর চেষ্টা করে। 

অপরদিকে, ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মুহুর্তের মধ্যে ছড়িয়ে পড়ে। ছড়িয়ে পরা ভিডিওতে পৌর বিএনপির যুগ্ম সম্পাদক সাদেকুর রহমান সেন্টুর উপস্থিতি দেখতে পেয়ে পরিচিত নেটিজনরা সেন্টুকে শনাক্ত করে তা ছড়িয়ে দেয়। আর এতেই শুরু হয় আলোচনা-সমালোচনার ঝড়, যা অব্যাহত।


সোনারগাঁও দর্পণ :

নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও-সিদ্ধিরগঞ্জ) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীতা ফিরে পেয়েছেন বিএনপির সাবেক প্রতিমন্ত্রী অধ্যাপক মো: রেজাউল করিম। মঙ্গলবার (১৩ জানুয়ারী) আপিল রায়ের মাধ্যমে তিনি তার প্রার্থীতা ফিরে পান। 

এদিকে, অধ্যাপক রেজাউল করিমের প্রার্থীতা ফিরে পাওয়ায় বাঁধভাঙা আনন্দে মেতেছেন রেজাউল ভক্তরা। বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে মুহুর্তেই ‘আলহামদুলিল্লাহ’ লেখায় ছয়লাব হয়েছে। 

এরআগে, উপজেলা বিএনপি থেকে মনোনয়ন না পাওয়ায় স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেন ক্লিন ইমেচধারী অধ্যাপক মো. রেজাউল করিম। কিন্তু যাচাই - বাছাই পর্বে আয়কর সংক্রান্ত তথ্য পরিপূর্ণ না থাকায় তার মনোনয়ন পত্রটি বাতিল করে দেওয়া হয়। পরে তিনি তার প্রার্থীতা ফিরে পেতে নির্বাচনী রীতিতে নির্দিষ্ট সময়ে আপিল করেন।


সোনারগাঁও দর্পণ :

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে ‘গণভোট-২০২৬’ বিষয়ে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে সরকারি নির্দেশনা বাস্তবায়নে গণভোট বিষয়াবলী ও নির্বাচন আচরণবিধিমালা সম্পর্কে প্রচারণা সংক্রান্ত প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৩ জানুয়ারী) বেলা ১১টায় নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলা পরিষদ সভাকক্ষে সভাটি অনুষ্ঠিত হয়। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা আসিফ আল জিনাত এর সভাপতিত্বে সভায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ভোটাররা যেন জুলাই জাতীয় সনদে লিপিবদ্ধ সংবিধান সংক্রান্ত সম্পর্কিত প্রস্তাবগুলো জেনে বুঝে সঠিক সিদ্ধান্ত নিতে পারেন এবং ভোটের দিনে তাদের সুচিন্তিত ভোটাধিকার প্রয়োগ করতে পারে সে লক্ষ্যে উপস্থিত সরকারী-বেসরকারী বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের সাথে প্রচারণার পদ্ধতি এবং সুষ্ঠু ভোট গ্রহণ নিশ্চিতে খোলামেলা আলোচনা করেন। 

সভায়, সোনারগাঁও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কাঁচপুর সার্কেল সহকারী কমিশনার (ভূমি) ফাইরুজ তাসনিম, উপজেলা নির্বাচন কর্মকর্তা শাহীনা ইসলাম চৌধুরী, সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহিবুল্লাহসহ উপজেলার বিভিন্ন সরকারী-বেসরকারী দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় জনপ্রতিনিধি,সাংবাদিকসহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। 

 


 


সোনারগাঁও দর্পণ : 

আদালত অবমাননার অভিযোগে সোনারগাঁওয়ের সাবেক এসিল্যান্ড মঞ্জুরুল মুর্শেদের বিরুদ্ধে রুল জারি করেছেন আদালত। মাননীয় হাইকোর্ট ৩০ দিনের মধ্যে একটি দরখাস্ত নিষ্পত্তির নির্দেশ দিলেও সোনারগাঁও সার্কেলের সাবেক সহকারী কমিশনার (ভূমি) মঞ্জুরুল মোর্শেদ ৩০ দিনের মধ্যে উক্ত দরখাস্তটি নিষ্পত্তি না করায় সোমবার (১২ জানুয়ারী) কনটেম্পট পিটিশন ৩৫৯/২৫ শুনানীর ধার্য্য দিনে বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো.আসিফ হাসানের দৈ¦ত্য বেঞ্চ এসিল্যান্ড মঞ্জুরুল মুর্শেদের বিরুদ্ধে রুল জারি করেন পাশাপাশি আগামী চার সপ্তাহের মধ্যে এর ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দেন।  

জানা গেছে, নারায়ণগঞ্জের সোনারগাঁও সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) চলামান বিবিধ মোকদ্দমা নং- ১১৫/২০২৩ তে বিবাদী মোঃ মোক্তার হোসেন বিগত ২০২৫ সালের ৫ মার্চ একটি দরখাস্ত দেন। উক্ত দরখাস্তটি সোনারগাঁও সার্কেলের সাবেক সহকারী কমিশনার (ভূমি) সরকারি পদ, পদবি ও ক্ষমতার চরম অপব্যবহার করে দীর্ঘদিন পর্যন্ত নিষ্পত্তি না করায় বিবাদী হাইকোর্ট বিভাগে রীট পিটিশন মোকদ্দমা নং- ৮৯৭৮/২০২৫ দায়ের করেন। 

পরবর্তীতে ওই একই বছরের ৪ জুন হাইকোর্ট বিভাগে শুনানী হলে দরখাস্তটি ৩০ দিনের মধ্যে সহকারী কমিশনার (ভূমি) সোনারগাঁও সার্কেলকে নিষ্পত্তির নির্দেশ দেন। পরবর্তীতে বিবাদী পক্ষ বিগত ২৫ সালের ৩০ জুন লিখিত দরখাস্তের মাধ্যমে এবং একই বছরের ৯ জুলাই হাইকোর্টের আদেশ আদালতের জারিকারক এসিল্যান্ড অফিসে জারি করেন। ওই সালেরই ৮ আগস্ট ৩০ দিন অতিবাহিত হলেও এসিল্যান্ড মঞ্জুরুল মোর্শেদ সরকারি পদ, পদবি ও ক্ষমতার চরম অপব্যবহার করে হাইকোর্ট বিভাগের আদেশ সরাসরি লঙ্ঘন ও অমান্য করে  গত বছরের ১০ আগস্ট পর্যন্ত দরখাস্তটি অনিষ্পত্তি করে রাখেন। 

এছাড়াও বিবাদী   বিগত ১৩ এপ্রিল সহি মুহুরি নকল চেয়ে দরখাস্ত করলেও নকল প্রদান করেন নাই। পরবর্তীতে এ বিষয়ে বিগত ২৬ জুন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবীর মাধ্যমে জাস্টিস ডিমান্ডিং নোটিশ প্রেরণ করে সহকারী কমিশনার (ভূমি) সোনারগাঁও সার্কেলকে সহি মুহুরি নকল প্রদানের জন্য অনুরোধ করলেও কোন ফল পায়নি।  

পরবর্তীতে হাইকোর্ট বিভাগের আদেশ অবমাননার জন্য এসিল্যান্ড মঞ্জুরুল মুর্শেদের বিরুদ্ধে কনটেম্পট পিটিশন ৩৫৯/২৫ ফাইল করলে চলতি বছরের ১২ জানুয়ারী শুনানী করলে বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো.আসিফ হাসানের বেঞ্চ এসিল্যান্ড মঞ্জুরুল মুর্শেদের বিরুদ্ধে রুল জারি এবং চার সপ্তাহের মধ্যে ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দেন।  

এ বিষয়ে সুপ্রিম কোর্টের আপীল বিভাগের আইনজীবী তৌহিদুল ইসলাম আতিক বলেন, এই এসিল্যান্ড যে ক্ষমতার অপব্যবহার করেছে, তা সভ্য দেশে কল্পনা করা যায় না। এই এসিল্যান্ডের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত, যাতে ভবিষ্যতে অন্যদের জন্য দৃষ্টান্ত হয়ে থাকে। মহামান্য হাইকোর্ট বিভাগ ইতিমধ্যেই রুল জারি করেছেন এবং এমন নির্দেশনা প্রদান করবেন যাতে ভবিষ্যতে কোন এসিল্যান্ড এমন ঔদ্ধত্যপূর্ণ আচরন করার সাহস না পায়।



সোনারগাঁও দর্পণ :

আসন্ন ত্রয়েদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ -৩ (সোনারগাঁও - সিদ্ধিরগঞ্জ) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ (হাত পাখা প্রতিক) এর মনোনীত প্রার্থী গোলাম মসিহ্কে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। নারীদের নিয়ে তামিলের নামে গোপনে নির্বাচনী প্রচারণার অভিযোগের পর প্রমাণ পাওয়ায় সোনারগাঁও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাইরুজ তাসনিম দুপুরে এ জরিমানা করেন। 


এরআগে, শনিবার (১০ জানুয়ারী) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার পৌরসভা এলাকায় পোদ্দার বাড়ি (খিচুরির বাড়ি)'তে তালিমের নামে নারীদের নিয়ে গোপনে নির্বাচনী প্রচারণা করছিল। পরে স্থানীয় সাংবাদিকরা এ বিষয়ে তথ্য নিতে গেলে তাদের সাথে অসদাচরণ করে। পরে বিষয়টি এলাকায় জানাজানি হয়।

এ বিষয়ে অভিযুক্ত ইসলামী আন্দোলন বাংলাদেশ (হাত পাখা প্রতিক) এর মনোনীত প্রার্থী গোলাম মসিহ্ বলেন, তার স্ত্রী ঝিনুক বেগম ও একই এলাকার মরিয়ম নামে অপর এক নারী ইসলামী বিভিন্ন বিষয়ে প্রচারের জন্য তালিম করছিল। কিন্তু তার নির্বাচনী লিফলেট কে বা কারা বিলি করছিল সে বিষয়ে তিনি জানেন না।

সোনারগাঁও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট  ফাইরুজ তাসনিম বলেন, মহিলাদের নিয়ে গোপনে নির্বাচনী প্রচারণা চালানো হচ্ছে এমন খবরে ঘটনাস্থলে যাই। পরে অভিযোগের সত্যতা পেয়ে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে ১০ হাজার টাকা জরিমানা করি এবং ভবিষ্যতে এমন কাজ না করার জন্য সতর্ক করি। 



সোনারগাঁও দর্পণ :

তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির প্রয়াত চেয়ারম্যান বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় কোরআন খতম, মিলাদ মাহফিল ও দোয়া হয়েছে। নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার জামপুর ইউনিয়ন ১ নং ওয়ার্ড বিএনপির ব্যানারে শুক্রবার দোয়া ও মিলাদের এ আয়োজন করে উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও বাংলাদেশ রেল শ্রমিক দলের কেন্দ্রীয় প্রচার সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক মোল্লা,  জামপুর ইউনিয়নের ১নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মনির ভূইয়া ও স্থানীয় বিএনপি নেতা আবুল হাসনাত পারভেজ ভূইয়া।

শুক্রবার (৯ জানুয়ারী) দুপুরে পাকুন্ডা মীর বাড়ি হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানায় কোরআন খতম ও দোয়া অনুষ্ঠিত হয়।

কোরআন খতম ও মিলাদ মাহফিল শেষে দোয়ায় বিএনপির প্রয়াত চেয়ারম্যান ও তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করার পাশাপাশি বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর রুহের মাগফেরাত কামনা করা হয়।

পরে ওই হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার সকল শিক্ষার্থীদের দুপুরে ভুরিভোজ করানো হয়।

এরআগে, দোয়া অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তারা বলেন, দেশের আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়া শুধু বিএনপির নেত্রী ছিলেন না, প্রকৃত অর্থে তিনি যে দেশ ও গণমানুষের নেত্রী ছিলেন তা বেগম জিয়ার নামাজে জানাজায় অংশ নেওয়া সর্বস্তরের জনগণপর অলশ গ্রহনই প্রমাণ করে। 

দেশের এই ক্লান্তিলগ্নে খালেদা জিয়ার নেতৃত্ব যে কি প্রয়োজন ছিল তা বিএনপিসহ দেশের নীতিনির্ধারক ও আপামর জনসাধারণও তা উপলব্ধি করছে বলে বক্তারা উল্লেখ করেন।

 




সোনারগাঁও দর্পণ :

স্কুল-কলেজে পড়ুয়া শিক্ষার্থীদের সন্ধ্যার পর বাড়ির বাহিরে পেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুশিয়ার করেছেন সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মহিবুল্লাহ। বুধবার (৭ জানুয়ারি) বিকেলে উপজেলার পিরোজপুর  ইউনিয়নের জৈনপুর এলাকায় অনুষ্ঠিত চুরি ডাকাতি, ছিনতাই মাদক জুয়া ও অসামাজিক কার্যকলাপসহ অপরাধ রোধে করণীয় শীর্ষক আলোচনা সভায় এ ঘোষনা দেন তিনি। 

জৈনপুর সমাজকল্যাণ ক্রীড়া সংঘের উদ্যোগে সংগঠনটির সভাপতি জহিরুল ইসলাম জহিরের সভাপতিত্বে ও সাংবাদিক মাহবুবুল ইসলাম সুমনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ওসি মো. মহিবুল্লাহ আরও বলেন, মহাসড়কে যে সকল চুরি,ছিনতাই ও ডাকাতি হয়, সে সকল অপরাধ করার পর আশেপাশের এলাকাগুলো দিয়েই পালিয়ে যায়।  তাই এলাকার স্থানীয়রা যদি পুলিশকে সহায়তা না করে তাহলে এ সমস্যা নিয়ন্ত্রণ সম্ভব নয়। 

অপরদিকে, সভায় উপস্থিত বক্তারা সোনারগাঁওয়ের ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ও এর আশেপাশের এলাকাসহ উপজেলার বিভিন্ন এলাকায় সম্প্রতি চুরি ডাকাতি, চাঁদাবাজি ও ছিনতাই বেড়ে যাওয়ায় পুরো অঞ্চল জুড়ে উদ্বেগ আর উৎকন্ঠার মধ্যে নিরাপত্তাহীনতায় জীবন পরিচালনা করছে বলে জানান। তাই, ওই এলাকায় একটি পুলিশ ফাঁড়ি স্থাপনের দাবি জানান।

এছাড়া, সকল কর্মকাণ্ড প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনীসহ সকলকে সোচ্চার হওয়ার আহ্বান জসনিয়ে এলাকায় একটি প্রতিরোধ কমিটি গঠন করে ডাকাত চুরির পাহাড়া দিয়ে ডাকাতিসহ সকল প্রকার অপরাধ দমন করা সম্ভব বলে মন দেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন পিরোজপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম,  বর্তমান চেয়ারম্যান আব্দুল মান্নান, সাংবাদিক মিজানুর রহমান মামুন, জৈনপুর সমাজকল্যাণ ক্রীড়া সংঘ সাধারণ সম্পাদক ফখরুদ্দিন আহম্মেদ খোকন, ইউপি সদস্য মো. নুরুজ্জামান নুরু, সমাজ সেবক শফিউল আলম বাচ্চু, শহীদ সরকার, প্রমুখ। 



সোনারগাঁও দর্পণ : 

সোনারগাঁওয়ের নৌ চাঁদাবাজদের মূল হোতা জাকির ওরফে পলিথিন জাকিরকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রো পলিটন ডিবি পুলিশ। রবিবার (৫ জানুয়ারী)  দুপুরে রাজধানীর বনশ্রী এলাকা থেকে তাকে বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র হত্যা মামলায় গ্রেফতার করা হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক ডিবি পুলিশের একটি সূত্র প্রাথমিকভাবে তথ্যটি স্বীকারও করেছে।

সূত্রটি জানায়, নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার পিরোজপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি জাকির ওরফে পলিথিন জাকিরের বিরুদ্ধে বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র হত্যার ঘটনায় একাধিক মমলা রয়েছে। 

আটক হওয়ার বিষয়ে উর্ধতন কর্মকর্তারা সংবাদ সম্মলনের মাধ্যমে গণমাধ্যমকে জানাবেন।

জানা গেছে  বিগত আওয়ামী লীগ সরকারের সময় দলীয় পদ-পদবি ব্যবহার করে জাকির নৌপথে ব্যাপক চাঁদাবাজি করায় সমালোচনার জম্ম দেয়।

এছাড়াও তার বিরুদ্ধে হত্যাসহ আরও বেশ কয়েকটি মামলা রয়েছে। 



সোনারগাঁও দর্পণ :

প্রায় ৪শত বছরের পুরোনো ভবনের ছাঁদ ধ্বংসে আক্তার বানু নামে ষাটোর্ধ এক নারী আহত হয়েছে। রবিবার (৫ জানুয়ারী) মধ্যরাতে নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার মোগরাপাড়া ইউনিয়েনের বিশেষ খানা গ্রামে দুর্ঘটনাটি ঘটে। আহত নারীকে প্রথমে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন।

ঘটনাস্থলে গেলে আহত নারীর ভাতিজা নয়ন জানান, রাতে ভবন ধ্বংসের খবর পেয়ে তারা ঘটনাস্থলে ছুঁটে আসেন। পরে তারা তাদের আহত চাচিকে উদ্ধার করে  হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে আহত নারী ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন। 

আহত নারীর নাতি আরাফাত জানায়, রাতের খাবার শেষে রাত প্রায় ১২ টার দিকে তারা শুয়ে পড়েন। হঠাৎ তাদের বসবাস করা ভবনে থাকা লোহা বা রড খুলে নিতে আসা চোরের উপস্থিতি টের পায়। চোর ধরতে বাইরে বের হোন। পরে চোর ধরতে ব্যর্থ হয়ে এসে পুনরায় শুয়ে পরেন। রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে তারা শুয়ে পরার কিছুক্ষণ পরেই দোতলার ছাঁদ ধ্বংসে পরে। এতে তার দাদি আক্তার বানু মারাত্মক আহত হয়। 

তার দাবি, চোরেরা প্রায় সময় এ ভবনসহ আশেপাশে থাকা অন্য ভবনে থাকা লোহা ও রড খুলে নিয়ে যায়। শনিবার দিবাগত রাতেও চোরের দল ভবনটিতে আসে এবং রড খোলার চেষ্টা করে। তারা টের পেয়ে চোরের দলকে তাড়া করে ঘরে প্রবেশের মিনিট দশেক পর ছাঁদটি ধ্বংসে পরে।

এছাড়া ভবনটিতে থাকা অন্যান্য পরিবারের সদস্যরাও জানায়, স্থানীয় বিপথগামী কিছু যুবক তাদের নেশার টাকা যোগাতে প্রায় ৩ শতাধিক বছরের পুরোনো ভবনগুলোতে থাকা রড ও লোহা প্রায় সময় খুলে নিয়ে যায়। এতে ভবনগুলো আরও ঝুকিপূর্ণ হয়ে উঠে। 

স্থানীয়রা জানান, বিগত এক যুগেরও বেশি সময় আগে সংশ্লিষ্ট উপজেলা প্রশাসন ভবনগুলোকে অত্যন্ত ঝুঁকিপূর্ণ ঘোষনা দিয়ে তাদের দায়িত্ব শেষ করেন।

সরেজমিনে গিয়ে দেখা গেছে, ভবনটিতে নিন্ম আয় ও  মধ্যবিত্তের বেশ কয়েকটি পরিবারের বসবাস রয়েছে।  এছাড়া রয়েছে, একটি সরকারি ইউনিয়ন ভূমি অফিস। যারা জীবন ঝুঁকি নিয়ে বসবাস ও চাকুরি করছেন, তারাও সবসময় থাকেন আতঙ্কগ্রস্থ। 

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে মোবাইলে  যোগাযোগ করার চেষ্টা করলে তিনি ফোন রিসিভ করেননি।



সোনারগাঁও দর্পণ :

সোনারগাঁওয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যাত্রীবাহী বাস ও ট্রাকের সংঘর্ষে কমপক্ষে ১০ জন আহত হয়েছে। শনিবার (৩ জানুয়ারি) দুপুরে মহাসড়কের পিরোজপুর বাস্ট্যান্ডে এ ঘটনা ঘটে। আহতদের স্থানীয় ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাৎক্ষনিকভাবে আহতদের পরিচয় পাওয়া যায়নি।

কাচঁপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদির জিলানী জানান, ঢাকা থেকে চট্টগ্রামগামী তিশা পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা অপর একটি ট্রাকের পেছনে ধাক্কা দেয়। 

এতে বাসযাত্রী ও ট্রাকে থাকা দুই শ্রমিকসহ কমপক্ষে ১০ জন আহত হয়েছে। সংঘর্ষে মহাসড়কের চট্টগ্রামগামী লেনে প্রায় এক ঘণ্টা যান চলাচল ব্যাহত হয়। পরে হাইওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ক্ষতিগ্রস্ত যানবাহন সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়। বাসটিকে জব্দ করে থানায় নেওয়া হয়েছে। ঘটনাটির তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।



সোনারগাঁও দর্পণ :

ছাত্র শিবির সভাপতিকে ৩ ঘন্টা অবরুদ্ধ করে সোনারগাঁও সরকারি কলেজে ছাত্র শিবিরকে কলেজে রাজনীতি করতে না দেওয়ার হুমকি দিয়েছে ছাত্রদল। এমনই অভিযোগ করেছেন সোনারগাঁও সরকারি কলেজ শাখা ছাত্র শিবির। শনিবার (৩ জানুয়ারি) সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন সোনারগাঁও সরকারি কলেজ ছাত্র শিবিরের সভাপতি মো: হৃদয় মিয়া।

সংবাদ সম্মেলনে সোনারগাঁও থানা ছাত্র শিবির সভাপতি আন্দুল আজিজ এবং কলেজ শাখা ছাত্র শিবির সাধারণ সম্পাদক সামাদ চৌধুরীসহ সংগঠনটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

তিনি বলেন, শনিবার সকাল থেকে সোনারগাঁও সরকারি কলেজে নবীন বরণ অনুষ্ঠান চলছিল। অনুষ্ঠান চলাকালীন সময় হাবিবুর রহমান ও ভুবন নামে ছাত্রদলের দুই নেতা নির্বাচনী আইন ভঙ্গ করে নারায়ণগঞ্জ -৩ (সোনারগাঁও - সিদ্ধিরগঞ্জ) আসনের বিএনপি মনোনীত প্রার্থী আজহারুল ইসলাম মান্নানের পক্ষে ধানের শীষ প্রতিক সংবলিত লিফলেট নিয়ে নির্বাচনী প্রচারণা চালায়। এ সময় ছাত্র শিবিরের সোনারগাঁও সরকারি কলেজ শাখার সভাপতি হৃদয় মিয়া এ প্রচারণা নির্বাচনী আচরণ- বিধির লঙ্ঘন জানিয়ে প্রতিবাদ করেন। প্রতিবাদ করায় তাকে (হৃদয়) তিন ঘন্টা কলেজের একটি কক্ষে অবরুদ্ধ করে রাখে এবং এই কলেজে ছাত্র শিবির কিভাবে রাজনীতি করে তা দেখে নিবে বলে হুমকি দেয়। বিষয়টি তাৎক্ষণিক সোনারগাঁও সরকারি কলেজ কর্তৃপক্ষকে জানলেও কলেজ কর্তৃপক্ষ কোন ব্যবস্থা নেয়নি বলে জানান হৃদয়।

এ ঘটনায় সোনারগাঁও সরকারি কলেজ শাখা ছাত্র শিবির সভাপতি নিরাপত্তাহীনতায় ভুগছে এবং  সংশ্লিষ্ট থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে বলে দাবি করেছেন।

সোনারগাঁও সরকারি কলেজের অধ্যক্ষ আবুল কালাম বলেন, কলেজ কর্তৃপক্ষ কোন ব্যবস্থা নেয়নি কথাটা ঠিক নয়। অনুষ্ঠানে উপজেলা এসিল্যান্ড, কলেজের শিক্ষকসহ অনেকে উপস্থিত ছিলেন। ঘটনাটি অভিযোগকারীরা জানানোর পর সাথে সাথে ব্যবস্থা নিতে নির্দেশ দেই এবং অভিযুক্তদের ডেকে আনলে তারা তাদের ভুল স্বীকার করে ভবিষ্যতে এমন কোন ঘটনা না করার প্রতিশ্রুতি দেয়।

থানায় অভিযোগের বিষয়ে থানার ওসি মহিবুল্লাহ বলেন, অভিযোগ পেয়েছি, তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।



সোনারগাঁও দর্পণ :

সোনারগাঁওয়ে পেশাদারি দুই নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে সোনারগাঁও থানা পুলিশ। বৃহস্পতিবার (২জানুয়ারী) ভোরে নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার মেঘনা টোল প্লাজা সন্নিকটে আষাঢ়ীয়ার চর ব্রীজ এলাকা থেকে তাদের আটক করা হয়। আটকের সময় একটি প্রাইভেটকারে থাকা দুই নারী যাত্রীর কাছ থেকে ২ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

আটককৃতরা হলো - কক্সবাজার জেলার টেকনাফ থানার নীলা ইউনিয়নের উলুচামারী এলাকার মৃত আবুল কালামের মেয়ে জহুরা (৩৫) ও মফিজুল ইসলামের মেয়ে তাছিয়া নুর (১৯)। এছাড়া মাদক কারবারিকে পরিবহনে সহায়তা করায় রেন্ট এ কারের চালক বিপুলকেও আটক করা হয়েছে। আটক হওয়া বিপুল কুষ্টিয়া জেলার ভেড়ামারা থানার কাঠেরপুল এলাকার মঠপাড়া গ্রামের বেলাল হোসেনের ছেলে।

থানা পুলিশের একটি সূত্র জানায়, চট্টগ্রাম থেকে ঢাকাগামী একটি সাদা প্রাইভেটকার (ঢাকা মেট্রো গ - ২৮- ২৬৮৪) দিয়ে আটককৃত নারীরা ইয়াবা নিয়ে আসার সময় ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের সোনারগাঁও থানার মেঘনা টোল প্লাজা এলাকায় নিয়মিত তল্লাশির সময় নারীদ্বয়কে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ২ হাজার ৫শত পিস ইয়াবা উদ্ধার করা হয়। 

এদিকে গাড়ির চালক বিপুলের দাবি, তিনি রেন্ট এ কারে দেশের বিভিন্ন স্থানে লোক আনা- নেওয়ার কাজ করেন। বৃহস্পতিবার তিনি চট্টগ্রামে যাত্রী নামিয়ে ঢাকায় আসার সময়, পথে একজন ব্যক্তি তার দুইজন ভাগনিকে তার গাড়িতে উঠিয়ে দেন ঢাকা পৌঁছে দেওয়ার জন্য। তিনিও তাদের যাত্রী হিসাবে নেন। মেঘনা ব্রীজ পার হওয়ার পর সোনারগাঁও থানা পুলিশের চেকপোষ্টে তল্লাশি করার সময় তার গাড়িতে থাকা ওই দুই নারীকে তল্লাশি করার সময় তাদের কাছে থাকা ভ্যানেটি ব্যাগ থেকে বেশ কিছু ইয়াবা উদ্ধার করে। পরে ওই নারীদের সাথে মামলায় জড়ানো হয়।

এ ব্যাপারে সোনারগাঁও থানার ওসি (তদন্ত) রাশেদুল হাসান খাঁন বলেন, ইয়াবাগুলো গাড়িতে না পাওয়া গেলেও গাড়িতে থাকা যাত্রীদের কাছ থেকে পাওয়া গেছে। আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে। আমরা রিমান্ডের আবেদন করবো। পরে রিমান্ডের প্রতিবেদন দেখে আদালত যে রায় দিবে সে অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।


সোনারগাঁও দর্পণ :

নাদিয়া (২৯) নামে পরকীয়ায় আসক্ত এক নারী অজ্ঞাত কারণে আত্মহত্যা করেছে। শুক্রবার (২ জানুয়ারী) দুপুরে উপজেলার পিরোজপুর ইউনিয়নের ভট্টপুর এলাকায় তার শশুর বাড়ি থেকে উদ্ধার করেছে সোনারগাঁও থানা পুলিশ। এরআগে বৃহস্পতিবার দিবাগত রাতে কোন এক সময় নাদিয়া আত্মহত্যা করে থাকতে পারে ধারণা নাদিয়ার স্বজনদের। আত্মাহুতি দেওয়া নাদিয়া সোনারগাঁও পৌরসভার লাহাপাড়া, চান্দেরকির্তি এলাকার মৃত জাফর মিয়ার মেয়ে।

নাম প্রকাশে অনিচ্ছুক নিহত নাদিয়ার এক নিকটাত্মীয় জানায়, নাদিয়ার স্বামী দীর্ঘ দিন ধরে প্রবাস জীবনে কর্মরত। আপন খালাতো ভাইয়ের সাথে পারিবারিকভাবেই বিয়ে হয়। দাম্পত্য জীবনে নাদিয়ার ৫ ও ৩ বছরের দুটি সন্তান রয়েছে। স্বামী প্রবাসে থাকার সুবাদে স্থানীয় আশিক নামে এক বিবাহিত যুবকের সাথে পরকীয়ায় আসক্ত হয়ে পড়ে।  পরকীয়ার বিষয়টি উভয় পরিবারের মধ্যে জানাজানি হয়ে পড়ে। কিন্তু এ নিয়ে মানসম্মানের কথা ভেবে উভয় পরিবার পারিবারিকভাবে বিষয়টি মিমাংসা করতে চেয়েও ব্যর্থ হয়। প্রতিদিনের মতো বৃহস্পতিবার রাতেও নাদিয়া তার সন্তানদের রাতে ঘুম পাড়িয়ে নিজেও স্বাভাবিক নিয়মে শুইয়ে পরে। কুয়াশার সকাল থাকায় পরিবারের কেউ ডাকেনি। তবে বেলা ১১টার দিকে ঘুম থেকে না উঠলে ঘরের দরজায় গিয়ে অনেক ডাকাডাকি করেও কোন সাড়া না পাওয়ায় দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে  নাদিয়ার ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। সোনারগাঁও থানা পুলিশ দুপুরে ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

সোনারগাঁও থানার একটি সূত্র জানায়, এ ব্যাপারে একটি অপমৃত্যু মামলা হয়েছে। 


সোনারগাঁও দর্পণ :

মুসলিম বিশ্বের দ্বিতীয় প্রথম এবং বাংলাদেশের সাবেক প্রধান প্রধানমন্ত্রী ও বিএনপির সভাপতি বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় আলোচনা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১ জানুয়ারী) বাদ মাগরিব সোনারগাঁও প্রেস ক্লাব কার্যালয়ে অনুষ্ঠানটি সম্পন্ন হয়। 

সোনারগাঁও প্রেস ক্লাবের সহ-সভাপতি মোক্তার হোসেন মোল্লার সভাপতিত্বে আলোচনা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপি'র সাধারণ সম্পাদক মোশারফ হোসেন।

মিজানুর রহমান মামুনের সঞ্চালনায় অনুষ্ঠানে খালেদা জিয়ার বর্ণাঢ্য রাজনৈতিক জীবন নিয়ে বক্তব্য রাখেন, সোনারগাঁও প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক, সোনারগাঁও প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক রবিউল হুসাইন, ক্লাবের সাবেক সম্পাদক আল আমিন তুষার, সাবেক সভাপতি অসিত কুমার দাস, প্রেস ক্লাবের সহ সভাপতি ফজলে রাব্বি সোহেল, সাংবাদিক মশিউর, উপজেলা বিএনপি'র সহ- সভাপতি কাজী নজরুল ইসলাম টিটু, পৌর বিএনপির সাবেক সভাপতি শাহজাহান মিয়া, উপজেলা বিএনপির  যুগ্ম সম্পাদক আতাউর, ডা: ওবায়ূুল হক প্রমুখ। 

আলোচনা শেষে উপজেলা বিএনপির উপজেলা কেন্দ্রীয় মসজিদ ও সাংস্কৃতিক কেন্দ্রের ইমাম মাওলানা মিজানুর রহমান দেয়া পরিচালনা করেন।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ছাড়াও সোনারগাঁও প্রেস ক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন। 


MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget