Halloween Costume ideas 2015
সর্বশেষ পোস্ট
২ অপরাধ অর্থ ও বাণিজ্য আওয়ামী লীগ আড়াইহাজার আদালত আন্তর্জাতিক উত্তরা পূর্ব থানা কাঁচপুর কুমিল্লা খেলাধুলা গজারিয়া গণমাধ্যম গাজীপুর চট্টগ্রাম জাতীয় জামপুর জামায়াত ঢাকা তথ্যপ্রযুক্তি থানা প্রশাসন দাউদকান্দি ধর্ম নরসিংদী নাটক নারায়ণগঞ্জ নির্বাচন নোয়াখালী নোয়াগাও নোয়াগাঁও পর্যটন ও পরিবেশ পিরোজপুর পৌরসভা প্রশাসন ফতুল্লা বন্দর বরগুনা বারদী বিএনপি বিনোদন বৈদ্যের বাজার ভারত ভুলতা মুন্সিগঞ্জ মোগরাপাড়া রাজনীতি রাজনীতি. রাজনীতি. বিএনপি রাজনীতি.মোগরাপাড়া রাজশাহী রূপগঞ্জ র‌্যাব র‌্যাব-11 শম্ভুপুরা শিক্ষা শিক্ষা ও সংস্কৃতি শিবির শিল্প ও সংস্কৃতি সন্মান্দি সংস্কৃতি সাদীপুর সাভার সারাদেশ সিদ্ধিরগঞ্জ সিভিল প্রশাসন সিলেট সেনা সোনারগাঁও স্বাস্থ্য কথা হাইওয়ে পুলিশ


সোনারগাঁও দর্পণ :

বাবাকে গণপিটুনি দিচ্ছে এমন খবর শুনে দ্রুত ঘটনাস্থলে যায় ছেলে শাওন। স্থানীয়দের হাতে-পায়ে ধরে বাবা সোহেলের ওপর গণপিটুনি বন্ধ করার বুকফাটা আকুতি। যখন আকুতি কানে পৌঁচেছে, তখন গণপিটুনিতে সোহেলের নরম শরীর নিস্তেজ হয়ে গেছে। পরে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানায়, বেঁচে নেই সোহেল।

রোববার (১৫ নভেম্বর) রাতে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে,  নারায়ণগঞ্জ সোনারগাঁওয়ের সাদিপুর ইউনিয়নের ভারগাঁও নন্দীপুর গ্রামে। 

নিহত সোহেল পটুয়াখালী জেলার গলাচিপা থানার কল্যাণ কলস গ্রামের মৃত রতন সরদারের ছেলে। থাকতেন সাদিপুর ইউনিয়নের ভারগাঁও এলাকার হামিদুল হাসানের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার রাত আনুমানিক ৯টার দিকে নন্দীপুর এলাকার মোহাম্মদ আলীর একতলা বাড়ির ছাঁদ থেকে কবুতর চুরি হচ্ছে টের পায় তার স্ত্রী নাসিমা বেগম (৩৮)। এ সময় চোর চোর বলে চিৎকার করলে স্থানীয়রা ছুটে এসে সোহেলকে আটক করে কবুতর চোর সম্দেহে গণপিটুনি দেয়। 

নন্দীপুর গ্রাম থেকে পেটাতে পেটাতে পাশের ভারগাঁও কবরস্থানের সামনে জজ মিয়ার মুদি দোকানের পাশে রাস্তায় ফেলে আবারও পেটাতে থাকে। এ খবর সেহেলের ছেলে শাওন জানতে পেরে 

রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দেরকে অনুরোধ করেন তার বাবাকে আর না মারার জন্য। কিন্তু স্থানীয়দের অমানুষিক ও পৈশাচিক 

নির্যাতন থামেনি। রাত আনুমানিক ১১টার দিকে সোহেল নিস্তেজ হয়ে পড়লে স্থানীয়রা সেহেলকে ছেলের কাছে দিয়ে চলে যায়।

পরে শাওন তার বাবাকে চিকিৎসার জন্য কাঁচপুরে স্থানীয় একটি হাসপাতালে নেওয়ার পথে সোহেল মৃত্যু হয়। 

সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল বারিক জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ নারায়ণগঞ্জ জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। যদি নিহতের পরিবার থেকে অভিযোগ করা হয়, আইনি প্রক্রিয়া অনুসরণ করে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।


সোনারগাঁও দর্পণ :

১৩ নভেম্বর শুক্রবার সকাল ১০টা। পূর্বঘোষিত ফ্রী মেডিকেল ক্যাম্পে চিকিৎসা নিতে সকাল ১০টার কিছু আগে থেকেই ক্যাম্পে আসতে থাকেন সেবা প্রত্যাশীরা। ৮ জন বিশেষজ্ঞ চিকিৎসক তাদের নির্ধারিত কক্ষে নির্ধারিত সময়ে শুরু করেন চিকিৎসা সেবা। সময় বাড়ার সাথে ধীরে ধীরে বাড়তে থাকে সেবা প্রত্যাশীদের ভীড়। এক সময় রোগীদের চাঁপে অরেকটা হিমশিম খাওয়ার উপক্রম আয়োজকদের। কিন্তু অভিজ্ঞ চিকিৎসকদের আন্তরিকতা, আয়োজক ও সহযোগিদের ধৈর্য ও নিষ্ঠায় ফ্রী মেডিকেল ক্যাম্প যেন রূপ নেয় মেডিকেল উৎসবে। সেবা প্রদানে অংশ নেওয়া চিকিৎসকরা যেমন যথেষ্ট সময় নিয়ে আন্তরিকতার সাথে রোগীদের সমস্যা শুনে ঔষধ দিয়েছেন, রোগীরাও পুরো আয়োজনে সন্তষ্টি প্রকাশ করেছেন। 

বলছিলাম নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আশরাফ উদ্দিনের আয়োজনে ‘এসো-এডুকেশন অ্যান্ড সলিডারিটি অর্গানাইজেশন’-এর সহযোগিতায় ইউনিয়নের ভিন্নিপাড়া এলাকায় আশরাফ উদ্দিনের মালিকানাধীন মোবাইল কোম্পানিতে অনুষ্ঠিত ফ্রী মেডিকেল ক্যাম্পের কথা। 

ঋতু পরিবর্তনের সাথে বিভিন্ন রোগের প্রকোপে মোগরাপাড়া ইউনিয়নের অসহায় ও অস্বচ্ছল রোগীদের স্বাস্থ্যসেবা দেওয়ার উদ্দেশ্যে আয়োজিত ফ্রী মেডিকেল ক্যাম্পে মেডিসিন, ডায়াবেটিস, চর্ম, গাইনি ও শিশু রোগে বিশেষজ্ঞ চিকিৎসকদের সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চিকিৎসা এক হাজার রোগীর চিকিৎসা সেবা দেওয়ার সকল প্রস্তুতি  থাকলেও রাত ৮টা পর্যন্ত তারা রোগী দেখেন প্রায় ছয়শ।

মেডিকেল ক্যাম্প চলাকালে চেয়ারম্যান প্রার্থী আশরাফ উদ্দিন পুরোটা সময় চিকিৎসা সেবা কার্যক্রম তদারকি করেন। ক্যাম্পে চিকিৎসা সেবা নিতে আসা প্যারালাইসিস, চোখের ছানিসহ অপারেশন করার মতো জটিল রোগীদের আর্থিক অস্বচ্ছলতার কথা শুনে নিজেকে সংবরণ করতে পারেনি আশরাফ উদ্দিন। এক পর্যায় ঘোষণা দেন অস্বচ্ছল রোগীদের অপারেশনের দায়িত্ব নেওয়ার। 

চেয়ারম্যান প্রার্থী আশরাফের এমন মানবিক ঘোষণায় অভিভুত চিকিৎসকরা। তারাও তার মানবিকতাকে সম্মান জানিয়ে ঘোষণা দেন, সময় যতোই হোক ক্যাম্পে আসা সকল রোগীদের চিকিৎসা সেবা ও পরামর্শ দেওয়ার। 

‘এসো-এডুকেশন অ্যান্ড সলিডারিটি অর্গানাইজেশন’-এর সহযোগিতা এবং চেয়ারম্যান প্রার্থী আশরাফ উদ্দিনের আয়োজনে বরাবরের মতো ভলান্টিয়ারের দায়িত্ব পালন করেন মোগরাপাড়া এইচ,জি,জি, এস স্মৃতি সরকারি বিদ্যায়তনের ১৯৯৪ ব্যাচের আশরাফ উদ্দিনের বন্ধুরা। সাথে স্থানীয় ইউনিয়নের ভোটার ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।


সোনারগাঁও দর্পণ :

ইষ্ট জিবাই ইন্টারন্যাশনাল ফুড লিঃ এর ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা হয়েছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার ত্রিবর্দী এলাকায় একটি অভিজাত রেস্টুরেন্টে আলেচনা সভাটি অনুষ্ঠিত হয়। 

ইষ্ট জিবাই ইন্টারন্যাশনাল ফুড লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক ইউ জিবাই এর সভাপতিত্বে সভার প্রধান অতিথি ছিলেন সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাত। 

প্রতিষ্ঠানটির নারায়ণগঞ্জ ডিলার টিএম এন্টারপ্রাইজের সত্ত্বাধিকারী মাকসুদুল আলমের আয়োজনে এবং নারায়ণগঞ্জ সদরের ডিলার মনির হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন প্রতিষ্ঠানটির জিএম হুমায়ুন কবির, সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারিক, কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল রানা, তালতলা তদন্ত কেন্দ্রের ইনচার্জ জসিম উদ্দিন, সোনারগাঁও রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক ইমরান হোসেন।

এছাড়া প্রতিষ্ঠানটির নারায়ণগঞ্জ জেলার সকল থানা ও এরিয়া এজেন্টরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় প্রতিষ্ঠানটির ডিলার ও এজেন্টরা তাদের পণ্যের গুণগত মান, ভবিষ্যতে কোন ধরনের পণ্য বাজারে আসবে এবং কোন ধরনের পণ্যের চাহিদা রয়েছে সে বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। 

এ সময় ইষ্ট জিবাই ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক ও কর্ণধার ইউ জিবাই প্রতিষ্ঠানটির পক্ষ থেকে পণ্যের গুণগত মান এবং নতুন নতুন পণ্য তৃণমুল ভোক্তাদের মধ্যে পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি দেন। 

পরে সকল পর্যায় ক্ষুদ্র ব্যবসায়ীদের কাছে সবচেয়ে বেশি পণ্য বিক্রি করায় ডিলারদের হাতে পুরস্কার তুলে দেন সভাপতি, প্রধান অতিথি এবং বিশেষ অতিথিরা।

পরে অনুষ্ঠানে উপস্থিত সকলের অংশগ্রহনে প্রতিষ্ঠানটির ৩য় প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটেন এবং রাতের খাবারে অংশ নেন। 



সোনারগাঁও দর্পণ : 

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে পৃথক ঘটনায় শিশু ধর্ষণের অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করেছে।  গত মঙ্গলবার (১০ নভেম্বর)রাতে সোনারগাঁও পৌর এলাকার হাতকোপা এলাকায় এবং বুধবার (১১ নভেম্বর) দুপুরে দক্ষিণ ষোলপাড়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তারকৃতরা হলেন- নোয়াখালী জেলার সোনাইমুড়ি থানার হীরাপুর গ্রামের মোর্শেদ আলমের ছেলে মো. নূরুল হক ও সোনারগাঁও পৌরসভার আব্দুল মান্নানের ছেলে মো.ইলিয়াস। 

ধর্ষণের ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে সোনারগাঁও থানায় মামলার পর বুধবার দুপুরে তাদের নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।

জানা যায়, সোনারগাঁও পৌরসভার দক্ষিণ ষোলপাড়া গ্রামের আব্দুল মান্নানের ছেলে মঙ্গলবার দুপুরে পাশ্ববর্তী ইলিয়াসের বাড়ির ৪ বছরের শিশু খেলার করার সময় শিশু খাবারের প্রলোভন দেখিয়ে তার ঘরে ডেকে নিয়ে যায়। এ সময় ওই শিশুর স্পর্শকাতর স্থানে হাত দিয়ে যৌন কামনা চরিতার্থ করে। পরে শিশুটির সাথে ঘটে যাওয়া ঘটনা তার মায়ের কাছে বললে বিষয়টি তার মা স্থানীয়দের জানান। এ ঘটনায় ওই শিশুর মা বাদি হয়ে মঙ্গলবার রাতে সোনারগাঁও থানায় মামলা করেন। 

পরে বুধবার দুপুরে অভিযুক্ত ইলিয়াসের বাড়ি ঘেরাও করে তাকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়। 

অপরদিকে, সোনারগাঁও পৌরসভার হাঁতকোপা এলাকায় ৫ বছর বয়সী শিশু মঙ্গলবার বিকেলে নূরুল হকের মুদি দোকানে চিপস কিনতে যায়। এ সময় ওই এলাকায় কোন লোকজন না থাকার সুযোগে শিশুটিকে তার দোকানের ভেতরে ডেকে নিয়ে বিভিন্ন প্রলোভন দেখায়। পরে শিশুটিকে জোরপূর্বক ধর্ষণ করে। ঘটনার পর শিশুটি বাড়িতে গিয়ে অসুস্থ হয়ে পড়ে। একপর্যায় শিশুটির পরিবারকে ঘটনাটি জানায়। পরে তার আত্মীয় স্বজন ও এলাকাবাসী ওই দোকানে গিয়ে তাকে আটক করে গণধোলাই দেয়।

পরে রাতে সোনারগাঁও থানার ওসি আব্দুল বারিক ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত নূরুল হককে গ্রেপ্তার করে নিয়ে আসে। এ ঘটনায় ভুক্তভোগী শিশুর বাবা বাদি হয়ে রাতেই থানাশ মামলা করেন।

সোনারগাঁও থানার ওসি আব্দুল বারিক জানান, ধর্ষণের অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়েরের পর নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে। ভূক্তভোগী শিশুর নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতালে ডাক্তারী পরীক্ষা সম্পন্ন করা হয়েছে। 

 


সোনারগাঁও দর্পণ :

ঋতু পরিবর্তিত। গ্রীষ্ম শেষে শীত দরজায় কড়া নাড়ছে। এ সময়টাতে প্রতি বছরই সারাদেশে দেখা দেয় নানা রোগ- বালাই। সোনারগাঁও তার থেকে আলাদা নয়। ফলে প্রায় প্রতিদিন সরকারী হাসপাতালগুলোতে দেখা যায় শিশুসহ রোগাক্রান্ত বিভিন্ন বয়সের শতশত নারী-পুরুষের দীর্ঘ লাইন। ফলে পর্যাপ্ত স্বাস্থ্যসেবা দিতে বিপাকে পরতে হয় স্বাস্থ্যসেবাদানকারী প্রতিষ্ঠানগুলোকে। 

তাই নিদেনপক্ষে নিজ নির্বাচনী এলাকার সাধারণ মানুষ যেন স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত না হয় সে লক্ষে নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার মোগরাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী আশরাফ উদ্দিন আাগামী শুক্রবার (১৩ নভেম্বর) ফ্রী মেডিকেল ক্যাম্পের আয়োজন করেছেন। 

তিনি জানান, আগামী ১৩ নভেম্বর (শুক্রবার) সকাল ১০ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত ‘এসো-এডুকেশন অ্যান্ড সলিডারিটি অর্গানাইজেশন’-এর সহযোগিতায় মোগরাপাড়ার ভিন্নিপাড়া এলাকায় আশরাফ উদ্দিনের মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠানে (আনিরা এন্টারপ্রাইজ / মোবাইল কোম্পানি) এ স্বাস্থ্যসেবা কার্যক্রম অনুষ্ঠিত হবে।

ক্যাম্প চলাকালীন সময় বিশেষজ্ঞ চিকিৎসক হিসেবে টাঙ্গাইলের মির্জাপুর, নরসিংদীসহ সরকারী- বেসরকারী বিভিন্ন হাসপাতালের কমপক্ষে ৫ জন চিকিৎসক নারী, শিশুসহ বিভিন্ন বয়সের সকলের নানা রোগের চিকিৎসা ও পরামর্শ বিনামূল্যে প্রদান করবেন।

মোগরাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী  মো. আশরাফ উদ্দিন জানান, এলাকার সাধারণ ও অসচ্ছল মানুষদের বিনামূল্যে চিকিৎসা সেবা এবং স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধির লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। 

বিশেষ করে যারা অর্থাভাবে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে পারেন না, তাঁদের জন্য এ ক্যাম্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমি আশা করছি।



সোনারগাঁও দর্পণ :

ইসলামী শরীয়া মোতাবেক উভয় পক্ষের সম্মতিতে বিয়ে হয়েছে। বিয়ের পর দুই মাস স্বামীর বাড়িতেও থেকেছেন স্ত্রী হিসেবে। একজন বৌ হিসেবে শশুর-শাশুড়িসহ সকল আত্মীয়-স্বজন ও প্রতিবেশির সাথেও মিশেছেন সামজিক নিয়মে কিন্তু বিধিবাম। 

বাবার মৃত্যুর পর স্বামীর বাড়িতে আনুষ্ঠানিকভাবে যাওয়ার আর্থিক সামর্থ না থাকায় স্বামী সংসারে ঠাঁই হয়নি উল্টো স্বামী অন্যত্র বিয়ে করে ঘরে তুলেছে নতুন বৌ। এ যেন  দেশে বহুল প্রচলিত কথা “বিয়ের আগে বিধবা” হওয়ার মতো অবস্থা। 

সম্প্রতি এমনই অমানবিক এক ঘটনা ঘটেছে নারায়ণগঞ্জে। এ ঘটনায় ভুক্তভোগী কিশোরী বাদি হয়ে স্বামী, শশুর, শাশুড়ি, জা এবং কাজীকে আসামী করে নারায়ণগঞ্জ জেলা বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে একটি মামলা (কোর্ট পিটিশন মামলা নং- ২২৫/২৬) করেছেন। 

আদালতে দায়ের করা মামলার এজাহার থেকে জানাগেছে, বাদি নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলার হোগলাকান্দা গ্রামের বাসিন্দা। তার সাথে চলতি বছরের ৩ এপ্রিল জেলার সোনারগাঁও থানার বৈদ্দ্যেরবাজার ইউনিয়নের মামরকপুর গ্রামের গোলজার হোসেনের সৌদী প্রবাসী ছেলে পাভেলের মোবাইল ফোনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ইসলামী শরীয়াহ আইন মোতাবেক উভয় পরিবারের প্রায় শ'খানেক ব্যক্তির উপস্থিতিতে বিয়ে সম্পন্ন হয়। 

বিয়েতে আড়াইহাজার উপজেলার হোগলাকান্দা গ্রামের স্থানীয় মসজিদের ইমাম মাহমুদ হাসান বিয়ে পড়ান এবং আড়াইহাজার থানার হোগলাকান্দা গ্রামের ফখরুল মাওলানার ছেলে স্থানীয় কাজী ও নিকাহ রেজিস্ট্রার ফয়সাল ইসলাম তার সরকারি নিকাহ রেজিস্টারে কন্যার স্বাক্ষর নেন এই শর্তে যে, পাভেল বিদেশ থেকে দেশে আসার পর স্বামী হিসেবে তার স্বাক্ষর নেওয়া হবে। 

বিয়ের পর ছেলের বৌ হিসাবে বাদির শশুর, শাশুড়ি এবং জা (স্বামী পাভেলের বড় ভাইয়ের স্ত্রী) লিজাসহ পাভেলের বাড়ির অন্যান্য সদস্য ও স্বজনরা ভুক্তভোগীকে বৌ হিসেবে বাড়ি নিয়ে যান। স্বামীর বাড়িতে প্রায় দুই মাস সংসার করে ওই কিশোরী। 

গত ৩০ জুলাই বাদীর বাবা প্রবাসে থাকাকালীন সৌদী আরবে মৃত্যুবরণ করেন। পরবর্তীতে পাভেল গত ৪ সেপ্টেম্বর দেশে আসে এবং ৭ সেপ্টেম্বর থেকে ৯ সেপ্টেম্বর পর্যন্ত ভুক্তভোগীর বাড়িতে তার স্বামী হিসেবে অবস্থান করেন। পরবর্তীতে বাদির শশুরবাড়ি থেকে তার পরিবারের সাথে যোগাযোগ করে যৌতুক হিসেবে পাভেলের ঘর সাজিয়ে দেওয়ার পাশাপাশি মেয়েকে সাজিয়ে দেওয়ার প্রস্তাব দিলে মেয়ের পরিবার তাদের আর্থিক অসামর্থের কথার সাথে বিয়ের আগে এসব কথা ছিলনা বলে জানায়। এতে পাভেলের পরিবার ক্ষিপ্ত হয়ে গত ২৪ সেপ্টেম্বর পাভেলকে অন্যত্র আরও একটি বিয়ে করান। 

এ খবর বাদির বাড়িতে পৌঁছালে বাদির পরিবারের পক্ষ থেকে বিয়ের খবরের সত্যতা জানতে চাইলে পাভেলের পরিবার তা স্বীকার করেন। পরে বিয়ের সময় শশুর বাড়ি যাওয়ার সময় বাদির পরিবার বাদিকে যে দুই ভরি স্বর্ণালংঙ্কার দিয়েছিলেন তা ফেরত চাইলে পাভেলের পরিবার তা দিতে অস্বীকৃতি জানায়। এমনকি তারা পাভেলের সাথে তাদের ছেলের বিয়েও হয়নি বলে মূহুর্তের মধ্যেঅস্বীকার করেন। 

পরবর্তীতে বাদি তার পরিবারের লোকজন নিয়ে কাজীর কাছে বিবাহের কাবিননামা আনতে গেলে কাজী ফয়সাল ইসলাম কাবিননামা দিতে অস্বীকৃতি জানায়। পরবর্তীতে বিষয়টি পারিবারিক ও সামাজিকভাবে মিমাংসার প্রস্তাব দিলে আসামী পক্ষ তা আমলেই নেয়নি। এমনকি বাদির স্থানীয় এলাকার ইউপি সদস্য (মেম্বার) দ্বারা যোগাযোগ করলে প্রথমে আসামী পক্ষ মিমাংসার আশ্বাস দিলেও পরে আর কোন যোগাযোগ না করে উল্টো এ বিষয়ে বেশি বাড়াবাড়ি করলে তার ফল ভালো হবেনা বলে মেয়ের পরিবারকে হুমকী দেয়। 

এদিকে, বাদির স্থানীয় এলাকায় বিষয়টি জানাজানি হলে বাদি সামাজিকভাবে প্রচন্ড হেয়প্রতিপন্ন হয়। এমনকি বাদি ও তার পরিবারকে প্রতিনিয়ত বিভিন্ন সামাজিক প্রতিবদ্ধকতার স্বীকারও হতে হচ্ছে। অবশেষে ভুক্তভোগী বাদি হয়ে স্বামী পাভেল, তার শাশুড়ি ইয়াসমিন, শশুর গোলজার, জা' লিজা এবং কাজী ফয়সাল ইসলামকে আসামী করে নারায়ণগঞ্জ জেলা বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে একটি মামলা করেন। আদালত অভিযোগটি সুষ্ঠু তদন্তের জন্য নারায়ণগঞ্জ পিবিআইকে৷  নির্দেশ দেন। মামলাটি বর্তমানে নারায়ণগঞ্জ পিবিআইতে তদন্তনাধীন। 

এদিকে, আদালতে মামলা করায় ক্ষিপ্ত হয়ে গত রবিবার (৮ নভেম্বর) অভিযুক্ত ইয়াসমিন তার কয়েকজন লোকজন নিয়ে বাদির বাড়িতে গিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করে মামলা তুলে নিতে চাপ দেয় এবং মামলা করে কোন লাভ হবেনা বলে দাবি করে। তাই মামলা তুলে নিতে বলেন, অন্যথায় এর ফল ভালো হবেনা বলে হুমকি দিয়েছে বলে বাদি জানায়। 

বাদীর আইনজীবি খন্দকার মাজেদুল ইসলাম সম্রাট বলেন, ঘটনাটি খুবই অমানবিক। মামলাটি মাননীয় আদালত পিবিআইকে তদন্ত করে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন। 

এ বিষয়ে অভিযুক্ত  ইয়াসমিনের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বিয়ের কথা স্বীকার করেন এবং তার ছেলে পাভেল সপ্তাহখানেক আগে পূণরায় বিদেশে চলে গেছেন বলে দাবি করেন।

কাজী ফয়সাল ইসলাম বিয়ের কথা স্বীকার করে বলেন, ছেলে পক্ষ আমার সাথে ও মেয়ের পরিবারের সাথে প্রতারণা করেছে। প্রথমতো, ছেলে বিদেশে থাকার বিষয়টি গোপন করেছে। 

দ্বিতীয়ত, ছেলে বিদেশ থেকে আসার সাথে সাথে আমার কাছে এনে স্বাক্ষর দেওয়া বা আমাকে খবর দিলে আমি গিয়ে স্বাক্ষর নিব এমন কথা ছিল কিন্তু ছেলে বিদেশ থেকে আসার পর নাকি বিয়েও করেছে যা আমাকে জানানো হয়নি।

পিবিআই তদন্ত কর্মকর্তা অপু জানান, গতকাল রবিবার ৮ নভেম্বর বাদির মেডিকেল সম্পন্ন হয়েছে। মেডিকেল প্রতিবেদন পাওয়ার পর আদালতে জমা দিব। মামলা তদন্তনাধীন থাকায় এরবেশি তথ্য দেওয়া সম্ভব নয়।


সোনারগাঁও দর্পণ :

চোর সন্দেহে গণপিটুনির ১০ দিন পর ফারুক (৪০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (৭ নভেম্বর) রাতে ঢাকার একটি হাসপাতালে লাইভ সাপোর্টে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত ফারুক নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার কাঁচপুর ইউনিয়নের ললাটি গ্রামের সিরাজউদ্দীনের ছেলে। এরআগে, গত ২৯ সেপ্টেম্বর ফারুককে বাড়ি থেকে ডেকে নিয়ে চোর অপবাদ দিয়ে বেঁধরক পেটানো হয়।

এ ঘটনায় থানায় নিহত ফারুকের মা ওয়াহেদা বেগমের দায়ের করা অভিযোগ থেকে জানাগেছে, গত ২৯ অক্টোবর বিকেলে স্থানীয় ললাটি এলাকার আমিনুল ভেন্ডার , তার ভাগিনা অমিত হাসানসহ কয়েকজন মিলে ফারুককে বাসা থেকে ডেকে  ললাটি জনতা বাজার নিয়ে যায়। সেখানে আটকে রেখে তার বিরুদ্ধে আমিনুল ভেন্ডারের বাড়ির বিদ্যুতের তার চুরির অপবাদ দিয়ে এলোপাথাড়ি পিটিয়ে রক্তাক্ত আহত করে। পরে অবস্থা বেগতিক দেখে পরিবারের লোকজন উদ্ধার করে রাজধানীর একটি প্রাইভেট হাসপাতালে নিয়ে যায়। সেখানে ১০ দিন লাইফ সাপোর্টে চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাতে ফারুকের মৃত্যু হয়। পরে ময়নাতদন্ত শেষে রবিবার তার পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়।

সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আব্দুল বারিক জানান, মারধরের ঘটনার পর ফারুকের মা বাদি হয়ে আমিনুল ভেন্ডার, অমিত হাসানসহ কয়েকজনের নাম উল্লেখ করে সোনারগাঁও থানায় ৩২৬ ধারায় একটি মামলা দায়ের করেন। ওই মামলাটি এখন হত্যা মামলায় রূপান্তর হবে। ইতোমধ্যে ওই ঘটনার সাথে জড়িত দুই আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। বাকীদেরও আইনের আওতায় আনা হবে।



সোনারগাঁও দর্পণ :

দীর্ঘ ২২ বছর পর শান্তিপূর্ণ পরিবেশে শেষ হয়েছে নারায়ণগঞ্জের সোনারগাঁও রিপোর্টার্স ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন।  সাংবাদিক সংগঠনটির ২০২৭-২৮ মেয়াদের কার্যনির্বাহী পরিষদ নির্বাচনে সভাপতি পদে দৈনিক ভোরের কাগজের সোনারগাঁও প্রতিনিধি আব্দুস সাত্তার প্রধান এবং সাধারণ সম্পাদক পদে দৈনিক খবরের কাগজের সোনারগাঁও প্রতিনিধি ইমরান হোসেন নির্বাচিত হয়েছেন।

শুক্রবার (৬ নভেম্বর) বেলা ৩টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ক্লাব কার্যালয়ে ভোটগ্রহণ শেষে সাধারণ সম্পাদক হিসেবে ইমরান হোসেনকে আনুষ্ঠানিক ভাবে বিজয়ী ঘোষণা করেন নির্বাচন কমিশনার। এরআগে, সভাপতপ পদে আব্দুস সাত্তার প্রধান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। 

অন্যদিকে সাধারণ সম্পাদক পদে ইমরান হোসেন ১০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর প্রতিদ্বন্দ্বী প্রার্থী কামরুজ্জামান রানা পেয়েছেন ৬ ভোট। ক্লাবের ১৭ জন সদস্যের মধ্যে ভোটার ১৬ জন। সকল ভোটার ভোটাধিকার প্রয়োগ করেছেন। 

নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন ক্লাবের উপদেষ্টা ও সোনারগাঁও প্রেসক্লাবের সভাপতি এম এম সালাহউদ্দিন মোল্লা। সহকারী নির্বাচন কমিশনার ছিলেন এ কে এম কামরুজ্জামান মিলন ও লতিফুর রহমান দিপু। 

এ ছাড়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন সহ- সভাপতি পদে একে এম কামরুজ্জামান মিলন, যুগ্ম সাধারণ সম্পাদক পদে লতিফুর রহমান দিপু, সাংগঠনিক সম্পাদক পদে বিল্লাল হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক পদে আরাফাত হোসেন সিফাত, দপ্তর সম্পাদক পদে এস এম মনির হোসেন, প্রচার সম্পাদক পদে শাহিন সাকি, অর্থ সম্পাদক পদে আব্দুল মোতালেব প্রধান, সাংবাদিক কল্যাণ সম্পাদক পদে কামাল উদ্দিন ভূঁইয়া এবং ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে আমজাদ হোসেন। 

এ ছাড়া কার্যকরী সদস্য নির্বাচিত হয়েছেন আকাশ মিয়া ও তৌরব হোসেন এবং সদস্য সফিকুল ইসলাম, হাবিবুর রহমান প্রমুখ।

এদিকে, নির্বাচন একটি হলেও দুইটি বিজয় দেখছেন স্থানীয় অনেক সাংবাদিক। তাদের মতে, অজ্ঞাত কোন এক অশুভ শক্তির প্রভাবে দীর্ঘ ২২বছর সংগঠনটিতে ব্যালটের মাধ্যমে গোপন ভোটাধিকার প্রয়োগ করে কোন নির্বাচন হয়নি। এবারও আগের পদ্ধতি অবলম্বনের পরিবেশ তৈরির অপচেষ্টাও হচ্ছিল। কিন্তু খবরের কাগজের ইমরান হোসেন এবং কামরুজ্জামান রানার অদম্য ইচ্ছায় এবং সভাপতিসহ অন্যান্য সদস্যদের আন্তরিক সহযোগিতায় সে অপচেষ্টায় গুড়েবালি হয়েছে। 

তাই ২২ বছর পর একটি গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচন আয়োজনকে প্রথম বিজয় এবং ব্যালটের মাধ্যমে সম্পাদক নির্বাচনকে দ্বিতীয় বিজয় হিসাবে দেখছেন তারা।


সোনারগাঁও দর্পণ : 

নজরুল বর্ষ চিত্রাঙ্কন প্রতিযোগিতায় শিক্ষক দম্পতি আলমগীর -পারুল আক্তার দম্পত্তির মেয়ে মাহেমুমা সুলতানা উপজেলা পর্যায় দ্বিতীয়স্থান অর্জন করেছে। 

বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকালে সোনারগাঁও উপজেলা অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাতের হাত থেকে মাহেমুমা এ পুরস্কার গ্রহণ করে। 

মাহেমুমা সুলতানা উপজেলার নোয়াগাঁও হাই স্কুলের সপ্তম শ্রেণির ছাত্রী। তার বাবা মোহাম্মদ আলমগীর হোসেন হাইস্কুলের একজন ইংরেজি শিক্ষক। অপরদিকে, মা পারুল আক্তার বিষ্ণাদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। 

মেয়ের সফলতায় মাহেমুমার বাবা আলমগীর হোসেন বলেন, সম্তানের যে কোন সফলতায় একজন পিতা হিসেবে এবং এই অর্জনে আমি ভীষণ আনন্দিত ও গর্বিত। আমি মনে করি, আমার মেয়ে নিজের কল্পনাকে রং-তুলিতে ফুটিয়ে তুলেছে এবং সবার সামনে নিজের প্রতিভা তুলে ধরার সাহস দেখিয়েছে। মেয়ের সফলতার আনন্দ ভাগাভাগি করায় নোয়াগাঁও হাই স্কুলের সকল শিক্ষকের প্রতি আন্তরিক শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করছেন। 

তিনি বলেন, পারিবারিক শিক্ষা ও উৎসাহ আমাদের সন্তানদের নিজেদের প্রতিভা বিকশিত করার পাশাপাশি আত্মবিশ্বাস নিয়ে এগিয়ে যেতে সাহায্য করে। 

এ সময় মেয়ে মাহেমুমার উদ্দেশ্যে বাবা হিসেবে আলমগীর বলেন, তোমার জন্য অনেক ভালোবাসা। মনের আনন্দে এঁকে যেয়ো। এই স্বীকৃতি তোমাকে আরও নতুন কিছু আঁকার সাহস দিক। সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন। সে যেন শেখার আনন্দ ধরে রাখে এবং নিজের চেষ্টায় ভবিষ্যতে আরও সাফল্য অর্জন করে।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সোনারগাঁও এর বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।



সোনারগাঁও দর্পণ : 

প্রকৃত নেতাকর্মীদের সনাক্তকরণ কাজ করছে জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও নারায়ণগঞ্জ -৩ আসনের

সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের ছেলে খাইরুল ইসলাম সজিব। দলীয় কর্মসূচিতে নেতা–কর্মীদের উপস্থিতি ও ভূমিকা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এ প্রসঙ্গে  সতর্কতামূলক একটি স্ট্যাটাসও দিয়েছেন তিনি।

খাইরুল ইসলাম সজীব সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের রাজনৈতিক সচিবও।

খাইরুল ইসলাম সজীব বুধবার (৪ নভেম্বর) বিকালে তাঁর ব্যক্তিগত ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে লেখেন, “কে কে শুধু ফটোসেশন করতে আসছেন, কে কে একেবারেই আসেননি, আর কে কে সত্যিকার অর্থে সারাদিনের কর্মসূচিতে নিষ্ঠার সঙ্গে অংশগ্রহণ করছেন সবকিছুই দেখছি, সবকিছুই পর্যবেক্ষণে রাখছি।

আশা করি, প্রত্যেকের উপস্থিতি, ভূমিকা ও কাজের যথাযথ হিসাব আমলনামায় লিপিবদ্ধ থাকবে, ইনশাআল্লাহ। দেখা হবে সামনের আমলনামা জমা দেওয়ার সময়।



সোনারগাঁও দর্পণ :

সারাদেশে চার দিনের জন্য গ্যাস সরবরাহে সাময়িক হ্রাস ও স্বল্প চাপ বিরাজ করবে বলে জানিয়েছে পেট্রোবাংলা।

গত পহেলা নভেম্বর সংস্থাটির জনসংযোগ বিভাগের উপ মহাব্যবস্থাপক তরিকুল ইসলাম খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

বার্তায় জানানো হয়, কক্সবাজারের মহেশখালীর সামিট এলএনজি টার্মিনালের জরুরী রক্ষণাবেক্ষণ কাজের জন্য আগামী ৪ নভেম্বর, ২০২৬ তারিখ সকাল ৮:০০টা থেকে ৭ নভেম্বর, ২০২৬ তারিখ বিকাল ৪:০০টা পর্যন্ত রিগ্যাসিফিকেশন কার্যক্রম বন্ধ থাকবে। ওই সময়কালে জাতীয় গ্যাস গ্রীডে বর্তমান দৈনিক সরবরাহ ৯২০ মিলিয়ন ঘনফুট হতে ৩২০ মিলিয়ন ঘনফুট হ্রাস পেয়ে ৬০০ মিলিয়ন ঘনফুট হবে। ফলে এ সময়ে সারাদেশে গ্রাহক প্রান্তে গ্যাসের স্বল্প চাপ বিরাজ করতে পারে। 

ফলে, গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে।


সোনারগাঁও দর্পণ :

আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে অন্যের জমি জোরপূর্বক দখল করে খেলার মাঠ তৈরি অভিযোগ পাওয়া গেছে। নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ঘটনাটি ঘটেছে।

এ বিষয়ে আদালতে একটি পিটিশন মামলা (মামলা নং- ৬৪০/২০২৬) করা হয়েছে।

অভিযোগে জানা যায়, সেনারগাঁও উপজেলার পানাম গাবতলী এলাকায় মাকছুদা হোসেন এবং আল আমিন ও ইস্রাফিল গ্রুপের মধ্যে বিরোধ চলে আসছিল। 

এ বিরোধ বিষয়ে নারায়ণগঞ্জ বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতের নির্দেশে কিছুদিন আগে সোনারগাঁও থানার এসআই সোমেল হোসেন উভয় পক্ষকে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে ১৪৫ ধারা মোতাবেক নোটিশ জারি করেন। নোটিশে নালিশী সম্পত্তিতে উভয় পক্ষ নিজ নিজ অবস্থানে বহাল থাকবেন এবং শান্তিশৃঙ্খলা বজায় রাখতে যেন দখলের চেষ্টা না করে তা স্পষ্ট উল্লেখ করেন। কেউ শান্তি-শৃঙ্খলা ভঙ্গ করলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও উল্লেখ করেন। 

এছাড়া আগামী ১৩ জানুয়ারী উভয় পক্ষকে স্বস্ব জমির মালিকানার দলিলপত্রসহ আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়।

এদিকে, আদালতের দেওয়া নিষেধাজ্ঞা ও নির্দেশনাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে অভিযুক্তরা জোরপূর্বক উক্ত জমি দখল করে নিয়েছেন এবং সেখানে খেলার মাঠের জন্য মঞ্চ তৈরি করেছেন বলে অভিযোগ উঠেছে।

ফলে, এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে এবং যেকোনো সময় বড় ধরনের সংঘর্ষের আশঙ্কা দেখা দিয়েছে। 

নালিশী সম্পত্তির বিবরণীতে দেখা যায়, সোনারগাঁও থানার পানাম গাবতলী মৌজার এস.এ ৯৫, ৭৮ ও ৯২ নং খতিয়ান এবং আর.এস নং-১১৪ খতিয়ানের সি.এস ও এস.এ দাগ-৪৭ এবং আর.এস ৯৫ নং দাগে ১৭ শতাংশ জমি নিয়ে এই বিরোধের সূত্রপাত। বাদী মাকসুদা হোসেন এ বিষয়ে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন এবং আদালতের আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।


সোনারগাঁও দর্পণ :

আগামী ১৫ দিনের মধ্যে সোনারগাঁওয়ের সকল অবৈধ চুনা কারখানা বন্ধের নির্দেশ নির্দেশ দিয়েছেন নারায়ণগঞ্জ ৩ আসনের সাংসদ আজহারুল ইসলাম মান্নান। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলা সভাকক্ষে অনুষ্ঠিত আইনশৃঙখলা কমিটির সভায় তিনি এ হুশিয়ারি দেন।

মান্নান বলেন, কারখানা বন্ধ না করলে ক্ষুব্ধ জনগণের অসন্তোষ পরিস্থিতিকে জটিল করে তুলতে পারে।

 তিনি বলেন, সোনারগাঁওয়ে অবৈধ চুনা কারখানার সংখ্যা ব্যাপকভাবে বেড়েছে। এসব কারখানা বন্ধে একাধিকবার অভিযান পরিচালনা করা হলেও কার্যকর ফল পাওয়া যাচ্ছে না। 

এমপি মান্নান বলেন, তিতাস গ্যাস কর্তৃপক্ষ আন্তরিক হলে এসব অবৈধ কার্যক্রম বন্ধ করা সম্ভব। কিন্তু কারখানাগুলো চালু থাকায় সরকার ও দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে।

তিনি বলেন, এসব কারখানার বিষয়ে প্রতিনিয়ত সাধারণ মানুষ অভিযোগ করছেন। আগামী ১৫ দিনের মধ্যে অবৈধ চুনা কারখানাগুলো বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে হবে। এ ক্ষেত্রে প্রশাসনের সঙ্গে সমন্বয় করে দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য তিতাস কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তিনি। 

সভায় কাঁচপুর হাইওয়ে পুলিশের কার্যক্রম নিয়েও আলোচনা হয়। বেওয়ারিশ মরদেহ দাফনের ক্ষেত্রে কোনো সমস্যার সৃষ্টি হলে পিরোজপুর ইউনিয়নের ঝাউচর এলাকার কবরস্থান ব্যবহার করা যেতে পারে বলে জানান সংসদ সদস্য। 

সোনারগাঁওয়ের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সন্তোষ প্রকাশ করে এমপি মান্নান বলেন, থানা পুলিশ ভালো ভূমিকা পালন করছে। তবে তালতলা পুলিশ ফাঁড়ি, জামপুর ও সাদিপুর এলাকায় অপরাধের প্রবণতা কিছুটা বেড়েছে। 

এসব এলাকায় অপরাধ নিয়ন্ত্রণে পুলিশ প্রশাসনকে বিশেষ নজরদারি বাড়ানোর আহ্বান জানান তিনি। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসিফ আল জিনাতের সভাপতিত্বে আরও সভায় বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) ও সোনারগাঁও সার্কেলের কর্মকর্তা মামুন সরকার, কাঁচপুর সার্কেলের কর্মকর্তা কে. এম. রাফসান, সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা রাসেল ভুঁইয়া এবং সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারিক। সভায় বিএনপির নেতাকর্মী, সাংবাদিক, সমাজসেবী, হাইওয়ে পুলিশ, নৌপুলিশসহ অনেকেই উপস্থিত ছিলেন।


সোনারগাঁও দর্পণ :

সোনারগাঁওয়ে শিল্প প্রতিষ্ঠানে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার সাদীপুর ইউনিয়নের গঙ্গাপুর এলাকায় গ্লোবাল ইন্ডাস্ট্রি ও কাস্মীরী ইন্ডাস্ট্রিজে মঙ্গলবার (২৭ অক্টোবর) রাত আনুমানিক আড়াইটার দিকে ডাকাতির এ ঘটনা ঘটে। 

এ বিষয়ে ​প্রতিষ্ঠানের ম্যানেজার মো. মারুফ হোসেন বাদী হয়ে একটি অভিযোগ করেচেন।

অভিযোগ থেকে জানা যায়, মঙ্গলবার (২৭ অক্টোবর) ভোর অনুমান ২টার দিকে ১৫ থেকে ২০ জনের একটি সংঘবদ্ধ ডাকাত দল হেলমেট ও মাথায় কালো কাপড় পরে হাতে পিস্তল, রামদা, চাপাতি, ছুরি, লোহার রড ও লাঠিসোটার মতো দেশীয় ও আগ্নয়াস্ত্র নিয়ে হানা দেয়। 

ডাকাত দল প্রতিষ্ঠানের বাউন্ডারি দেয়াল টপকে ভেতরে প্রবেশ করেই অতর্কিত তাণ্ডব শুরু করে। ওই সময় প্রতিষ্ঠানের নিরাপত্তার দায়িত্বে থাকা ৬ জন নিরাপত্তাকর্মী, ৪ জন ম্যানেজার ও ৪ জন মেশিন অপারেটরকে এলোপাতাড়ি মারধর করে গুরুতর জখম করে। পরবর্তীতে তাদের হাত-পা বেঁধে ভেতরের একটি কক্ষে আটকে রাখা হয় এবং সবার মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া হয়।

​কর্মচারীদের জিম্মি করার পর ডাকাত দল মূল গেট খুলে একটি পিকআপ ভ্যান ভেতরে প্রবেশ করায়। এরপর তারা ক্যাশ সেকশনের দুটি সিন্দুক ভেঙে নগদ ৩১ লাখ ৫ হাজার ৫০০ টাকা লুট করে। শুধু নগদ অর্থই নয়, প্রতিষ্ঠানের ভেতরে থাকা ১ কোটি টাকা মূল্যের ৫ হাজার কেজি তামার তার, ৭৫ হাজার টাকার দুটি সিসি ক্যামেরা, ৫৫ হাজার টাকার সিসি ক্যামেরা এনবিআর, ৩৫ হাজার টাকার একটি কম্পিউটার, ১ লাখ ২০ হাজার টাকার ৮টি স্মার্টফোন এবং ৭ লাখ ৭৫ হাজার টাকার ৫০০ কেজি কপার পাইপসহ সর্বমোট ১ কোটি ৪১ লাখ ৬৫ হাজার ৫০০ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। পরে লুট করা মালামাল পিকআপ ভ্যানে তুলে ভোর ৪টা ২০ মিনিটের দিকে ডাকাত দল দ্রুত এলাকা ছেড়ে পালিয়ে যায়।

​এদিকে চাঞ্চল্যকর এই ডাকাতির খবর পেয়ে তাৎক্ষণিকভাবে নারায়ণগঞ্জ-খ সার্কেলের এসপি দীপংকর ঘোষ এবং সোনারগাঁও থানার ওসি ঘটনাস্থল পরিদর্শন করেন।

এ বিষয়ে সোনারগাঁও থানার ওসি আব্দুল বারিক জানান, এ ঘটনায় থানায় একটি ডাকাতির অভিযোগ নেওয়া হয়েছে। পুলিশ ঘটনাটি গুরুত্বের সাথে খতিয়ে দেখছে এবং তদন্ত সাপেক্ষে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।







সোনারগাঁও দর্পণ :

অনেকটা জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয়েছে দৈনিক ‘কালবেলা’-পত্রিকার চতুর্থ প্রতিষ্ঠা বার্ষিকী। সোমবার (২৬ অক্টোবর) সন্ধ্যায় সোনারগাঁও রয়েল রিসোর্টে অনুষ্ঠানটি সম্পন্ন হয়। 

দৈনিক কালবেলার সোনারগাঁও প্রতিনিধি রুবেল মিয়া'র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাত।​ 

বিশেষ অতিথি ছিলেন সোনারগাঁও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মামুন সরকার, কাঁচপুর সার্কেল সহকারী কমিশনার (ভূমি) কে.এম রাফসান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাসেল ভূইয়া, উপজেলা প্রকৌশলী সোহেল হোসেন, প্রাথমিক শিক্ষা অফিসার সফিকুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা ইকবাল হোসেন, সোনারগাঁও থানা বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন,  সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল বারিক, থানা বিএনপির যুগ্ম সম্পাদক আতাউর রহমান, পৌর বিএনপির সভাপতি শাহজাহান মিয়া, নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রুবেল হোসাইন, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, সেলিম হোসেন দিপু, যুগ্ম সম্পাদক সাদিকুর রহমান সেন্টু, যুবদলের যুগ্ম আহ্বায়ক নুরে ইয়াসিন নোবেল, হারুন অর রশিদ মিঠুসহ স্থানীয় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং স্থানীয় বিএনপি ও এর বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের প্রধান অতিথি সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাত বলেন, দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা ও সুশাসন প্রতিষ্ঠায় সংবাদ মাধ্যম চতুর্থ স্তম্ব। ফলে স্বাধীন গণমাধ্যমের ভূমিকা অনস্বীকার্য। দৈনিক কালবেলা অল্প সময়ের মধ্যে সাহসিকতার সাথে বস্তুনিষ্ঠ ও অনুসন্ধানীমুলক সংবাদ পরিবেশনের  মাধ্যমে পাঠকের আস্থা অর্জন করতে পেরেছে। 

কালবেলা পত্রিকার উত্তরোত্তর সাফল্য কামনা করে তিনি আশা করেন, কালবেলা ভবিষ্যতেও জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো সামনে নিয়ে আসবে এবং সোনারগাঁওয়ের উন্নয়নে ইতিবাচক ও গঠনমূলক ভূমিকা পালন করবে।​

পরে অতিথিরা কেক কেটে পত্রিকাটির আনুষ্ঠানিক প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেন।



সোনারগাঁও দর্পণ :

ধর্ম যার যার, উৎসব সবার। এই ধারণা উপলব্ধি করে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বৃহৎ ধর্মীয় উৎসব শ্রী শ্রী শারদীয় দূর্গা পুজা মন্ডপ পরিদর্শন করেছেন সোনারগাঁও উপজেলার মোগরাপাড়া ইউনিয়েনের চেয়ারম্যান প্রার্থী আশরাফ উদ্দিন। ১৯ অক্টোবর সোমবার অষ্টমী ও ২০ অক্টোবর মঙ্গলবার মহা নবমীতে ইউনিয়নের মোট ৮ টি পূজা মণ্ডপে স্বশরীরে উপস্থিত হলে রীতিনীতি অনুযায়ী ঢাক-ঢোল পিটিয়ে ও উলুধ্বনির জোগান দিয়ে অতিথিকে বরণ করেন মন্ডপে থাকা পূজা পরিচালনা কমিটির সদস্যরা। 



পরে সনাতন ধর্মাবলম্বীদের সাথে আনন্দ ভাগাভাগি করে নেন। তাদের বিভিন্ন বিষয়ে খোঁজখবর নেন এবং  যে কোন ধরনের সমস্যায় তিনি এবং তার নিয়োজিত ব্যক্তিরা সর্বদা সচেষ্ট রয়েছে বলে জানান।


পরিদর্শনের এক পর্যায় মোগরাপাড়া ইউনিয়েনের কামারগাঁও এলাকার বাসিন্দা সোনারগাঁও উপজেলা সার্বজনীন পূজা উদযাপন কমিটি সাবেক সভাপতি ও ইউপি সদস্য লোকনাথ দত্তের বাড়িতে যান এবং তার সহধর্মিণী ও অসুস্থ ভাই শম্ভুনাথ দত্ত এবং তাদের পরিবারের সাথে সাক্ষাৎ করে কুশলাদি বিনিময় করেন। পরে স্থানীয় এক পূজা মন্ডপের সভাপতি প্রদীপের আকস্মিক মৃত্যুর খবর পেয়ে সেখানে ছুটে যান এবং শোক সন্তপ্ত পরিবারের সাথে দেখা করে সমবেদনা জানান। 

মন্ডপ পরিদর্শনের সময় চেয়ারম্যান প্রার্থী আশরাফ উদ্দিনের সহপাঠী মোগরাপাড়া উচ্চ বিদ্যায়তনের ৯৪' ব্যাচের শিক্ষার্থী, ইউনিয়নের বিভিন্ন এলাকার ভোটার এবং বিভিন্ন পূজা মণ্ডপের সভাপতি, সাধারণ সম্পাদকসহ সনাতন ধর্মালম্বীরা সাথে ছিলেন।


সোনারগাঁও দর্পণ :

"চির উন্নত শির" শ্লোগান নিয়ে 'দৈনিক খবরের কাগজ' পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। সফলতার সাথে তিন বছর শেষে ৪ বছরে পদার্পন উপলক্ষে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে স্থানীয়ভাবে আয়োজিত প্রতিষ্ঠা বার্ষিকীটি বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় সোনারগাঁও রিপোর্টার ক্লাবে সম্পন্ন হয়।

খাবার প্রস্তুতকারী প্রতিষ্ঠান ইস্ট বেকারের সার্বিক সহযোগিতায় আনুষ্ঠানিকভাবে কেক কাটার মধ্য দিয়ে সোনারগাঁওয়ে এ প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়।

দৈনিক খবরের কাগজের পত্রিকার সোনারগাঁও উপজেলা প্রতিনিধি ইমরান হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাত।  

বিশেষ অতিথি ছিলেন, সোনারগাঁও থানার ওসি মুহম্মদ আব্দুল বারিক, ইষ্ট ফুট কোম্পানি লিঃ নারায়ণগঞ্জ জেলা  ডিপো টি এম এন্টারপ্রাইজ প্রোঃ মাকসুদুল আলম, সোনারগাঁও রিপোটার্স ক্লাবের সভাপতি আব্দুস সাত্তার প্রধান, যুগান্তর পত্রিকার সাংবাদিক আল-আমিন তুষার, নয়া দিগন্ত পত্রিকার সাংবাদিক হাসান মাহমুদ রিপন, পরিবেশ রক্ষা আন্দোলনের সাধারণ সম্পাদক সাংবাদিক মোকাররম মামুন, সমকাল পত্রিকার সাংবাদিক শাহাদাত হোসেন রতন, আমাদের কন্ঠের পত্রিকার সাংবাদিক কামরুজ্জামান মিলন, বাংলা টিভির সাংবাদিক শফিকুল ইসলাম,  ফরিদ হোসেন, কালবেলা পত্রিকার সাংবাদিক রুবেল মিয়া, দৈনিক আগামীর সময় পত্রিকার বিল্লাল হোসেন, দৈনিক যায়যায়দিনের কামরুজ্জামান রানা, দৈনিক কালের কন্ঠের সাংবাদিক ডালিম হোসাইন, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আতাউর রহমান,  উপজেলা যুবদলের যুগ্ম সম্পাদক নুর-এ-ইয়াসিন নোবেল প্রমুখ।

এ সময় আরও উপস্থিত ছিলেন, সাংবাদিক মনির হোসেন, শাহিন সাকি, আকাশ মিয়া, আরাফাত হোসেন সিফাত, তৌরব হোসেন, হিরুসহ স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।

অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা দৈনিক খবরের কাগজের পত্রিকায় বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ভূয়সী প্রসংশা করে পত্রিকাটি আগামীতেও আরও বেগবানের সাথে এগিয়ে যাবে এ প্রত্যাশায় উত্তরোত্তর সাফল্য কামনা করেন।



সোনারগাঁও দর্পণ :

অনুষ্ঠিত হয়েছে লোক ও কারুশিল্পের সংগ্রহ, সংরক্ষণ, প্রদর্শন,  বিপনন, উন্নয়ন এবং "জয়নুল জন্মোৎসব ও লোকজ উৎসব -২০২৭" আয়োজনের লক্ষ্যে অংশীজন সভা।

মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকালে ফাউন্ডেশনের প্রশাসনিক কার্যালয়ের দোতলায় সভাকক্ষে সভাটি অনুষ্ঠিত হয়। 

বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের পরিচালক কাজী মাহবুবুল আলমের সভাপতিত্বে অংশীজন সভায় উপস্থিত ছিলেন সোনারগাঁও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল- মামুন,

ফাউন্ডেশনের পরিচালনা পর্ষদের সদস্য, কারুশিল্প ডিজাইনার ও বিশেষজ্ঞ চন্দ্র শেখর সাহা, সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারিক, সোনারগাঁও টুরিস্ট পুলিশের ইনচার্জ মাহবুব হোসেন।

এছাড়াও ফাউন্ডেশনের কর্মকর্তা, কারুশিল্পী ও কারুশিল্পী সংগঠনের প্রতিনিধি, সাংবাদিক, সোনারগাঁও দর্পণ এর সম্পাদক এবং পরিবেশ রক্ষা আন্দোলনের সাধারণ সম্পাদক, সোনারগাঁও ইতিহাস, ঐতিহ্য ও প্রত্নতত্ত্ব সংরক্ষণ কমিটির বিভিন্ন সদস্যসহ বিভিন্ন অংশীজনরা উপস্থিত ছিলেন।

সভায় আলোচ্যসূচীতে মাসব্যাপী লোকজ উৎসব উদ্বোধনের সম্ভাব্য তারিখ আগামী পহেলা জানুয়ারী নির্ধারণ করা হয়েছে। 

ফাউন্ডেশনের পরিচালক জানান, মাসব্যাপী লোকজ উৎসবের কথা বিবেচনায় রেখে যাদুঘরের ১নং গেইটের সামনে থেকে মহাসড়ক পর্যন্ত সড়কটি সংস্কারের যে কার্যক্রম সম্প্রতি শুরু হয়েছে তা মেলা শুরুর আগে শেষ করতে ঠিকাদারকে বিশেষ নির্দেশনা দেওয়ার পাশাপাশি সংশ্লিষ্ট প্রশাসনকে কাজে নজরদারি বাড়ানো, মুল ফটকের সামনে থেকে অযাচিত বিভিন্ন প্রতিষ্ঠান ও সংস্থার বিলবোর্ড অপসারণ, মেলায় আসা পর্যটক ও দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চত করা, ইভটেজার রোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিশেষ নজরদারি, কারুশিল্পীদের নতুন নতুন পণ্য উৎপাদন নিশ্চিতকরণ, উৎসব চলাকালীন অবহেলিত কারুপল্লী নজরে আনতে সাজসজ্জা প্রধান ফটক থেকে কারুপল্লী পর্যন্ত সম্প্রসারণ, দর্শনার্থীদের জন্য কারুল্পীদের হাতে তৈরি পণ্য নিশ্চিত করা, ফাউন্ডেশনের বাহিরে গাড়ি পার্কংয়ের জায়গায় অবৈধভাবে গড়ে উঠা বিভিন্ন চায়না পণ্যের দোকান উচ্ছেদসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।



সোনারগাঁও দর্পণ :

সোনারগাঁওয়ের ঐতিহ্য রক্ষা করি, প্রত্নসম্পদ সংরক্ষণে ঐক্য গড়ি’ স্লোগানে দিনব্যাপী রোড-শো সম্পন্ন হয়েছে। সোনারগাঁওয়ের ইতিহাস-ঐতিহ্য ও প্রত্নসম্পদ সংরক্ষণ কমিটির উদ্যোগে এবং ঐতিহ্য ও প্রত্নসম্পদ সংরক্ষণে জনসচেতনতা তৈরির লক্ষে দিনব্যাপী এ রোড শো কার্যক্রম সম্পন্ন হয়। 

শনিবার (১০ অক্টোবর)  আয়োজিত এ কর্মসূচিতে নির্ধারিত সব প্রত্নস্থল পরিদর্শন, লিফলেট বিতরণ এবং স্থানীয় মানুষের সঙ্গে মতবিনিময় করা হয়। 

কর্মসূচিটি পানাম নগরী থেকে যাত্রা শুরু করেন কমিটির সদস্যরা। ঐতিহাসিক গ্র্যান্ড ট্রাঙ্ক রোড ধরে বিভিন্ন ঐতিহ্যবাহী স্থান ও প্রত্নস্থল পরিদর্শন শেষে পানাম নগরীতে কর্মসূচি শেষ হয়। 

এরআগে, পানাম নগরীতে "রোড শো" এর উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সাবেক অধ্যাপক, লেখক ও গবেষক ড. আকমল হোসেন। 

এ সময় উপস্থিত ছিলেন রবীন্দ্রসংগীতশিল্পী পারভীন সুলতানা। রোড শো'তে অংশ নেন কমিটির আহ্বায়ক কবি ও প্রাবন্ধিক শাহেদ কায়েস, যুগ্ম আহ্বায়ক কবি ও সংগঠক রহমান মুজিব এবং লেখক ও সাংবাদিক মিজানুর রহমান, সদস্য সচিব লেখক ও সাংবাদিক রবিউল হুসাইন। সদস্যদের মধ্যে অংশ নেন ব্যাংকার ও সংগঠক মতিউর রহমান; লেখক ও সাংবাদিক ফজলে রাব্বী সোহেল; সাংবাদিক ও নাট্য-অভিনেতা মোকাররম মামুন; সাংবাদিক ও সংগঠক গাজী মোবারক; লেখক ও শিক্ষক আসমা আখতারী; লেখক ও সাংবাদিক রোকেয়া আক্তার; লেখক ও সংগঠক শংকর প্রকাশ; লেখক মোফাখখার সাগর; লেখক সেলিম আহমেদ প্রধান; লেখক শাহাদাৎ হোসেন চৌধুরী, সাংবাদিক মো. বিল্লাল প্রধান। 

পরিদর্শন করা স্থানগুলোর মধ্যে ছিল মহজমপুর শাহী জামে মসজিদ, লোকনাথ ব্রহ্মচারীর আশ্রম, জ্যোতিবসুর স্মৃতিবিজড়িত বাড়ি, কোম্পানি-কা ব্রিজ, প্রাচীন ইসলামিক বিশ্ববিদ্যালয় ও হাদিস চর্চাকেন্দ্র, শরফুদ্দিন আবু তাওয়ামা ও ইব্রাহিম দানিশমান্দের সমাধি এবং সুলতান গিয়াসউদ্দিন আজম শাহের সমাধি। এ ছাড়া অংশগ্রহণকারীরা ইউসুফগঞ্জ মসজিদ, ফতেহ শাহ মসজিদ, গোয়ালদি শাহী মসজিদ, শাহ আবদুল হামিদ মসজিদ, পানাম সেতু, নীলকুঠি, ক্রোড়ি বাড়ি, পোদ্দারবাড়ি, বড় সরদারবাড়ি, ছোট সরদারবাড়ি ও পানাম নগরী।

কর্মসূচি চলাকালে প্রত্নসম্পদের গুরুত্ব ও সংরক্ষণের প্রয়োজন সম্পর্কে সচেতনতা তৈরিতে লিফলেট বিতরণ করা হয়। স্থানীয় মানুষের সঙ্গে মতবিনিময়ে প্রত্নস্থলের সুরক্ষা এবং সংরক্ষণে নাগরিকদের অংশগ্রহণের বিষয় তুলে ধরা হয়।আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, সোনারগাঁওয়ের প্রত্ননিদর্শনের সঙ্গে স্থানীয় মানুষের পরিচয় বাড়ানো এবং সংরক্ষণের কাজে তাঁদের সম্পৃক্ত করা এ আয়োজনের অন্যতম লক্ষ্য। 

গণমাধ্যমে লেখালেখির মাধ্যমে পুরাকীর্তিগুলোর ইতিহাস, বর্তমান অবস্থা ও সংরক্ষণের প্রয়োজন দেশের মানুষের কাছে তুলে ধরতে চান তাঁরা। যথাযথ বিশেষজ্ঞ মূল্যায়নের মাধ্যমে গুরুত্বপূর্ণ পুরাকীর্তির সংস্কার ও সংরক্ষণে সরকার, সংস্কৃতি মন্ত্রণালয় ও প্রত্নতত্ত্ব অধিদপ্তরের কার্যকর উদ্যোগের জন্য জনমত গড়ে তোলাও তাঁদের উদ্দেশ্য।


সোনারগাঁও দর্পণ : 

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে মোগরাপাড়া ইউনিয়েনের চেয়ারম্যান প্রার্থী আশরাফ উদ্দিনকে নির্বাচিত করতে একাট্টা হয়েছেন ইউনিয়নের প্রায় সহস্র নারী ভোটার ঐক্যবদ্ধ হয়েছেন। শুক্রবার (৯ অক্টোবর) বিকালে মোগরাপাড়া ইউনিয়েনের ভিন্নি পাড়া এলাকায় আশরাফ উদ্দিনের ব্যবসা প্রতিষ্ঠান হাইটেক পার্ক আনিরা এন্টারপ্রাইজে গিয়ে এমনটাই দেখা গেছে। 

দুপুর দুইটা থেকে ইউনিয়নের ৭ ও ৮ নাম্বার ওয়ার্ড থেকে দলে দলে বিভিন্ন বয়সের নারী ভোটাররা আসতে শুরু করে। তিনটার দিকে নির্বাচনী প্রচারণা অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরুর কথা থাকলেও নারী ভোটারদের দলে দলে আগমন হয় বিকাল চারটা পর্যন্ত। পরে কামাল মোল্লার সঞ্চালনায় কোরআন তিলোয়াতের মাধ্যমে শুরু হয় নির্বাচনী প্রচারণা।

একে একে স্বইচ্ছায় বক্তব্য রাখেন অনুষ্ঠানে যোগ দেওয়া নারী ভোটারদের মধ্যে কয়েকজন। চেয়ারম্যান প্রার্থী আশরাফ উদ্দিনের কাছে তুলে ধরেন  নারী ভোটারদের চাহিদার কথা।

আশরাফ নারী ভোটারদের কথা শ্রবণ করেন এবং সকলের প্রশ্নের উত্তর দেন। পরে চেয়ারম্যান প্রার্থী আশরাফ উদ্দিন আগত নারী ভোটারদের কাছে তাকে ভোট দিয়ে বিজয়ী করতে সকল নারী ভোটারদের প্রতি কড়জোরে আহবান জানান। 

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget