Halloween Costume ideas 2015
July 2026
২ অপরাধ অর্থ ও বাণিজ্য আওয়ামী লীগ আড়াইহাজার আদালত আন্তর্জাতিক উত্তরা পূর্ব থানা কাঁচপুর কুমিল্লা খেলাধুলা গজারিয়া গণমাধ্যম গাজীপুর চট্টগ্রাম জাতীয় জামপুর জামায়াত ঢাকা তথ্যপ্রযুক্তি থানা প্রশাসন দাউদকান্দি ধর্ম নরসিংদী নাটক নারায়ণগঞ্জ নির্বাচন নোয়াখালী নোয়াগাও পর্যটন ও পরিবেশ পিরোজপুর পৌরসভা প্রশাসন ফতুল্লা বন্দর বরগুনা বারদী বিএনপি বিনোদন বৈদ্যের বাজার ভারত ভুলতা মুন্সিগঞ্জ মোগরাপাড়া রাজনীতি রাজনীতি. রাজনীতি. বিএনপি রাজনীতি.মোগরাপাড়া রাজশাহী রূপগঞ্জ র‌্যাব র‌্যাব-11 শম্ভুপুরা শিক্ষা শিক্ষা ও সংস্কৃতি শিবির সন্মান্দি সংস্কৃতি সাদীপুর সাভার সারাদেশ সিদ্ধিরগঞ্জ সিভিল প্রশাসন সিলেট সেনা সোনারগাঁও স্বাস্থ্য কথা হাইওয়ে পুলিশ


সোনারগাঁও দর্পণ :

সোনারগাঁওয়ে মালবাহী বেপরোয়া গতির ট্রাকের ধাক্কায় একটি যাত্রীবাহী সিএনজি অটোরিকশা দুমড়ে-মুচড়ে মায়া আলম (৪০) নামে এক ব্যক্তি ঘটনাস্থলেই নিহত হয়েছেন। একই দূর্ঘটনায় মারাত্মক আহত হয়েছেন আরও ৪ জন। নিহত মায়া আলম পেশায় রাজমিস্ত্রী ছিলেন। তিনি ভোলা জেলার বাসিন্দা এবং মৃত মজিবুর রহমানের ছেলে। পরিবার নিয়ে সোনাখালী বারাকপুর এলাকায় ভাড়া বাসায় থাকতেন।

নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনাখালী নামক স্থানে ঢাকাগামী লেনে মঙ্গলবার (২৮ জুলাই) সকালে দুর্ঘটনাটি ঘটে।

দুর্ঘটনায় আহতরা হলেন স্থানীয় সোনাখালী ও বাবরকপুর এলাকার আলিনুর (২৫), সুরুজ মিয়া (৩০), শহিদ (২৮) এবং টিকা খান (৩৫)। স্থানীয়রা আহতদের উদ্ধার করে দ্রুত স্থানীয় হাসপাতালে ভর্তি করেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে সোনাখালী এলাকায় মহাসড়কের পাশে দাঁড়িয়ে একটি অটোরিকশা যাত্রী তুলছিল। এ সময় ঢাকামুখী একটি দ্রুতগামী মালবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশাটিকে সজোরে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। এ সময় মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা পথচারী মায়া আলম ট্রাকের চাপায় ঘটনাস্থলেই মারা যান।

পরে, কাঁচপুর হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনার পর দুর্ঘটনাকবলিত ট্রাক ও অটোরিকশাটি জব্দ করে থানায় নিয়ে যায়। 

দুর্ঘটনার পর মহাসড়কে যানবাহন চলাচল কিছুটা ধীরগতিতে চলাচল করলেও পরবর্তীতে স্বাভাবিক হয়। এ ঘটনায় একটি মামলা দায়েরসহ আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে কাঁচপুর হাইওয়ে পুলিশ জানিয়েছে। 




সোনারগাঁও দর্পণ :

লেখাপড়ায় সোনারগাঁওয়ের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান খালেক আঞ্জুমান কিন্ডারগার্টেন স্কুলে শতভাগ শিক্ষার্থী বৃত্তি পেয়েছে। চলতি বছরের গত ১৫ এপ্রিল অনুষ্ঠিত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষায় প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা এ ফলাফল অর্জন করে।

খালেক আঞ্জুমান কিন্ডারগার্টেন স্কুলের প্রধান শিক্ষক কামাল মোল্লা জানান, স্কুলটির পঞ্চম শ্রেণির মোট ছয় জন শিক্ষার্থী ১৫ এপ্রিল অনুষ্ঠিত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তি পরীক্ষায় অংশ নেয়। ১৮ এপ্রিল সে পরীক্ষা শেষ হয়। গত ১২ জুলাই ঘোষিত বৃত্তি পরীক্ষার ফলাফল অনুযায়ী আমাদের স্কুল থেকে অংশ নেওয়া ছয়জন শিক্ষার্থীই কৃতকার্য হয়। এরমধ্যে চার জন ট্যালেন্টপুলে আর বাকি দুইজন সাধারণ ক্যাটাগরিতে উত্তীর্ণ হয়।

টেলেন্টপুলে যারা বৃত্তি পেয়েছে তারা হলো- নুসরাত জাহান, তাহসিন রহমান, কাসিফ কবির এবং মোহায়মিন আল হাসান। অপরদিকে, সাধারণ বৃত্তি প্রাপ্তরা হলো- সাজিদ রহমান এবং আহনাফ আবরার।

তিনি জানান, শুধু এ বছরের বৃত্তি পরীক্ষায়ই নয়, স্কুলটি প্রতিষ্ঠাকালীন সময় থেকে অদ্যবদি ফলাফল ভালো করছে। আশাকরি, সামনের দিনগুলো এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে।

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget