আপনাদের জন্যই আমাকে একটা ভোট ভিক্ষা দিয়েন-আশরাফ উদ্দিন
সোনারগাঁও দর্পণ :
আমি সবসময় বলি " আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে অনেক দিয়েছেন। আল্লাহর রহমতে তিনি আমার কোন কিছুর অভাব রাখেননি। আমি আপনাদের জন্য, আমার নিজ ইউনিয়নবাসীর জন্য কিছু করতে চাই। আমি কিছু নিতে আসিনি। দিতে এসেছি। আমার কিছুর দরকার নাই। আপনাদের যেন সেবা করতে পারি, আপনারা আমাকে সেই সুযোগটুকু শুধু করে দেন। আপনারা আমাকে একটা করে ভোট ভিক্ষা দিয়েন।
এভাবেই নিজের পক্ষে ভোট চাইলেন মোগরাপাড়া ইউনিয়েনের চেয়ারম্যান প্রার্থী আশরাফ উদ্দিন।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বাদ জুম্মা নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার মোগরাপাড়া ইউনিয়েনের ছোট কাজিরগাঁও জামে মসজিদে জুম্মার নামাজের আগে উপস্থিত স্থানীয় মুসল্লীদের উদ্দেশ্যে এসব কথা বলেন তিনি।
এ সময় মসজিদের সভাপতি, সাধারণ সম্পাদকসহ উপস্থিত মুসল্লীরা সমস্বরে সকল বাঁধা-বিপত্তি পেরিয়ে ঐক্যবদ্ধভাবে চেয়ারম্যান প্রার্থী আশরাফ উদ্দিনের পাশে থাকার প্রতিশ্রুতি দেন।
পরে আশরাফ উদ্দিনের বাবা-মা সহ ছোট কাজিরগাঁও গ্রামের সকল মৃত ব্যক্তিদের রূহের মাগফিরাত কামনায় অনুষ্ঠিত দোয়ায় অংশ নেন এবং তবারক বিতরণ করেন।
পরে ওই গ্রামের মেরামতযোগ্য সড়ক পরিদর্শন শেষে এলাকাবাসীর সাথে উন্নয়ন নিয়ে কথা বলেন এবং আশ্বস্ত করেন।
