Halloween Costume ideas 2015

এক নির্বাচন, দুই বিজয় সোনারগাঁও রিপোর্টার্স ক্লাবের সভাপতি আব্দুস সাত্তার, সম্পাদক ইমরান


সোনারগাঁও দর্পণ :

দীর্ঘ ২২ বছর পর শান্তিপূর্ণ পরিবেশে শেষ হয়েছে নারায়ণগঞ্জের সোনারগাঁও রিপোর্টার্স ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন।  সাংবাদিক সংগঠনটির ২০২৭-২৮ মেয়াদের কার্যনির্বাহী পরিষদ নির্বাচনে সভাপতি পদে দৈনিক ভোরের কাগজের সোনারগাঁও প্রতিনিধি আব্দুস সাত্তার প্রধান এবং সাধারণ সম্পাদক পদে দৈনিক খবরের কাগজের সোনারগাঁও প্রতিনিধি ইমরান হোসেন নির্বাচিত হয়েছেন।

শুক্রবার (৬ নভেম্বর) বেলা ৩টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ক্লাব কার্যালয়ে ভোটগ্রহণ শেষে সাধারণ সম্পাদক হিসেবে ইমরান হোসেনকে আনুষ্ঠানিক ভাবে বিজয়ী ঘোষণা করেন নির্বাচন কমিশনার। এরআগে, সভাপতপ পদে আব্দুস সাত্তার প্রধান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। 

অন্যদিকে সাধারণ সম্পাদক পদে ইমরান হোসেন ১০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর প্রতিদ্বন্দ্বী প্রার্থী কামরুজ্জামান রানা পেয়েছেন ৬ ভোট। ক্লাবের ১৭ জন সদস্যের মধ্যে ভোটার ১৬ জন। সকল ভোটার ভোটাধিকার প্রয়োগ করেছেন। 

নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন ক্লাবের উপদেষ্টা ও সোনারগাঁও প্রেসক্লাবের সভাপতি এম এম সালাহউদ্দিন মোল্লা। সহকারী নির্বাচন কমিশনার ছিলেন এ কে এম কামরুজ্জামান মিলন ও লতিফুর রহমান দিপু। 

এ ছাড়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন সহ- সভাপতি পদে একে এম কামরুজ্জামান মিলন, যুগ্ম সাধারণ সম্পাদক পদে লতিফুর রহমান দিপু, সাংগঠনিক সম্পাদক পদে বিল্লাল হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক পদে আরাফাত হোসেন সিফাত, দপ্তর সম্পাদক পদে এস এম মনির হোসেন, প্রচার সম্পাদক পদে শাহিন সাকি, অর্থ সম্পাদক পদে আব্দুল মোতালেব প্রধান, সাংবাদিক কল্যাণ সম্পাদক পদে কামাল উদ্দিন ভূঁইয়া এবং ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে আমজাদ হোসেন। 

এ ছাড়া কার্যকরী সদস্য নির্বাচিত হয়েছেন আকাশ মিয়া ও তৌরব হোসেন এবং সদস্য সফিকুল ইসলাম, হাবিবুর রহমান প্রমুখ।

এদিকে, নির্বাচন একটি হলেও দুইটি বিজয় দেখছেন স্থানীয় অনেক সাংবাদিক। তাদের মতে, অজ্ঞাত কোন এক অশুভ শক্তির প্রভাবে দীর্ঘ ২২বছর সংগঠনটিতে ব্যালটের মাধ্যমে গোপন ভোটাধিকার প্রয়োগ করে কোন নির্বাচন হয়নি। এবারও আগের পদ্ধতি অবলম্বনের পরিবেশ তৈরির অপচেষ্টাও হচ্ছিল। কিন্তু খবরের কাগজের ইমরান হোসেন এবং কামরুজ্জামান রানার অদম্য ইচ্ছায় এবং সভাপতিসহ অন্যান্য সদস্যদের আন্তরিক সহযোগিতায় সে অপচেষ্টায় গুড়েবালি হয়েছে। 

তাই ২২ বছর পর একটি গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচন আয়োজনকে প্রথম বিজয় এবং ব্যালটের মাধ্যমে সম্পাদক নির্বাচনকে দ্বিতীয় বিজয় হিসাবে দেখছেন তারা।

Post a Comment

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget