সোনারগাঁও দর্পণ :
নজরুল বর্ষ চিত্রাঙ্কন প্রতিযোগিতায় শিক্ষক দম্পতি আলমগীর -পারুল আক্তার দম্পত্তির মেয়ে মাহেমুমা সুলতানা উপজেলা পর্যায় দ্বিতীয়স্থান অর্জন করেছে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকালে সোনারগাঁও উপজেলা অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাতের হাত থেকে মাহেমুমা এ পুরস্কার গ্রহণ করে।
মাহেমুমা সুলতানা উপজেলার নোয়াগাঁও হাই স্কুলের সপ্তম শ্রেণির ছাত্রী। তার বাবা মোহাম্মদ আলমগীর হোসেন হাইস্কুলের একজন ইংরেজি শিক্ষক। অপরদিকে, মা পারুল আক্তার বিষ্ণাদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক।
মেয়ের সফলতায় মাহেমুমার বাবা আলমগীর হোসেন বলেন, সম্তানের যে কোন সফলতায় একজন পিতা হিসেবে এবং এই অর্জনে আমি ভীষণ আনন্দিত ও গর্বিত। আমি মনে করি, আমার মেয়ে নিজের কল্পনাকে রং-তুলিতে ফুটিয়ে তুলেছে এবং সবার সামনে নিজের প্রতিভা তুলে ধরার সাহস দেখিয়েছে। মেয়ের সফলতার আনন্দ ভাগাভাগি করায় নোয়াগাঁও হাই স্কুলের সকল শিক্ষকের প্রতি আন্তরিক শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করছেন।
তিনি বলেন, পারিবারিক শিক্ষা ও উৎসাহ আমাদের সন্তানদের নিজেদের প্রতিভা বিকশিত করার পাশাপাশি আত্মবিশ্বাস নিয়ে এগিয়ে যেতে সাহায্য করে।
এ সময় মেয়ে মাহেমুমার উদ্দেশ্যে বাবা হিসেবে আলমগীর বলেন, তোমার জন্য অনেক ভালোবাসা। মনের আনন্দে এঁকে যেয়ো। এই স্বীকৃতি তোমাকে আরও নতুন কিছু আঁকার সাহস দিক। সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন। সে যেন শেখার আনন্দ ধরে রাখে এবং নিজের চেষ্টায় ভবিষ্যতে আরও সাফল্য অর্জন করে।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সোনারগাঁও এর বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Post a Comment