সোনারগাঁও দর্পণ :
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে মোগরাপাড়া ইউনিয়েনের চেয়ারম্যান প্রার্থী আশরাফ উদ্দিনকে নির্বাচিত করতে একাট্টা হয়েছেন ইউনিয়নের প্রায় সহস্র নারী ভোটার ঐক্যবদ্ধ হয়েছেন। শুক্রবার (৯ অক্টোবর) বিকালে মোগরাপাড়া ইউনিয়েনের ভিন্নি পাড়া এলাকায় আশরাফ উদ্দিনের ব্যবসা প্রতিষ্ঠান হাইটেক পার্ক আনিরা এন্টারপ্রাইজে গিয়ে এমনটাই দেখা গেছে।
দুপুর দুইটা থেকে ইউনিয়নের ৭ ও ৮ নাম্বার ওয়ার্ড থেকে দলে দলে বিভিন্ন বয়সের নারী ভোটাররা আসতে শুরু করে। তিনটার দিকে নির্বাচনী প্রচারণা অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরুর কথা থাকলেও নারী ভোটারদের দলে দলে আগমন হয় বিকাল চারটা পর্যন্ত। পরে কামাল মোল্লার সঞ্চালনায় কোরআন তিলোয়াতের মাধ্যমে শুরু হয় নির্বাচনী প্রচারণা।
একে একে স্বইচ্ছায় বক্তব্য রাখেন অনুষ্ঠানে যোগ দেওয়া নারী ভোটারদের মধ্যে কয়েকজন। চেয়ারম্যান প্রার্থী আশরাফ উদ্দিনের কাছে তুলে ধরেন নারী ভোটারদের চাহিদার কথা।
আশরাফ নারী ভোটারদের কথা শ্রবণ করেন এবং সকলের প্রশ্নের উত্তর দেন। পরে চেয়ারম্যান প্রার্থী আশরাফ উদ্দিন আগত নারী ভোটারদের কাছে তাকে ভোট দিয়ে বিজয়ী করতে সকল নারী ভোটারদের প্রতি কড়জোরে আহবান জানান।

Post a Comment