তরুণ এ নির্মাতা বলেন, গল্পটি একটি পারিবারিক গল্প। কয়েকটি ঘটনার সমন্বয়ে একটি পরিবারের কাহিনী নিয়ে রচিত। একটি পরিবারের সদস্যরা সমাজে বসবাস করতে সামাজিকতা রক্ষা, প্রতিবন্ধকতা, সামাজিকতা রক্ষার ধরণ, পরিবার ও সমাজের বিভিন্ন ব্যক্তিদের সাথে নানা সম্পর্কের মেলবন্ধন স্থান পেয়েছে গল্পে। লেখক তৈমুর খান হৃদয় গল্পের প্রতিটি চরিত্র এমনভাবে ফুটিয়ে তুলেছেন যে, চরিত্রগুলো একে অপরের সাথে ওতোপ্রোতোভাবে জড়িত।
জীবন চলার পথে রক্তের সম্পর্কের বাইরেও যে একজন মানুষের ভালোবাসা, দায়িত্ববোধ, ত্যাগ ও মানবিকতায় মানুষের মধ্যে গভীর আত্মীক সম্পর্ক তৈরি হতে পারে, সেই বার্তাই তুলে ধরা হয়েছে ‘সম্পর্কের দাম’ নাটক -এ।
ফলে নাটকটির নাম " সম্পর্কের দাম" রাখাটা সার্থক হয়েছে বলে আমি মনে করি। এর মাধ্যমে লেখক যে একজন জাত লেখক তার প্রমাণও দিয়েছেন। কারণ, লেখকের বাবা সকলের শ্রদ্ধেয় প্রয়াত লেখক জোসেফ শতাব্দীও ছিলেন দেশের চলচ্চিত্রাঙ্গনের পরিচিত ও জনপ্রিয় ব্যক্তিত্ত্ব।
রায়হান নবীর প্রযোজনায় এবং ওমর শরিফ খান সাইকীর সার্বিক তত্ত্বাবধান ও ব্যবস্থাপনায়,"নাট্যপাড়া মিডিয়া" নিবেদিত "সম্পর্কের দাম" নাটকটিতে বিভিন্ন চরিত্রে কাজ করেছেন, রকি খান, রেবেকা খান, শিশির সর্দার, বাঁধন, মোকাররম মামুন, সাদিয়া তৃষা, আফসানা জুই এবং মোহাম্মদ বখতিয়ার খানসহ আরও অনেকে।
ইউটিউব চ্যানেল "নাট্যপাড়া মিডিয়া" তে খুব অল্প সময়ের মধ্যে নাটকটি দেখা যাবে।




Post a Comment