সোনারগাঁও দর্পণ :
সারাদেশে চার দিনের জন্য গ্যাস সরবরাহে সাময়িক হ্রাস ও স্বল্প চাপ বিরাজ করবে বলে জানিয়েছে পেট্রোবাংলা।
গত পহেলা নভেম্বর সংস্থাটির জনসংযোগ বিভাগের উপ মহাব্যবস্থাপক তরিকুল ইসলাম খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।
বার্তায় জানানো হয়, কক্সবাজারের মহেশখালীর সামিট এলএনজি টার্মিনালের জরুরী রক্ষণাবেক্ষণ কাজের জন্য আগামী ৪ নভেম্বর, ২০২৬ তারিখ সকাল ৮:০০টা থেকে ৭ নভেম্বর, ২০২৬ তারিখ বিকাল ৪:০০টা পর্যন্ত রিগ্যাসিফিকেশন কার্যক্রম বন্ধ থাকবে। ওই সময়কালে জাতীয় গ্যাস গ্রীডে বর্তমান দৈনিক সরবরাহ ৯২০ মিলিয়ন ঘনফুট হতে ৩২০ মিলিয়ন ঘনফুট হ্রাস পেয়ে ৬০০ মিলিয়ন ঘনফুট হবে। ফলে এ সময়ে সারাদেশে গ্রাহক প্রান্তে গ্যাসের স্বল্প চাপ বিরাজ করতে পারে।
ফলে, গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে।

Post a Comment