Halloween Costume ideas 2015
সর্বশেষ পোস্ট
২ অপরাধ অর্থ ও বাণিজ্য আওয়ামী লীগ আড়াইহাজার আদালত আন্তর্জাতিক উত্তরা পূর্ব থানা কাঁচপুর কুমিল্লা খেলাধুলা গজারিয়া গণমাধ্যম গাজীপুর চট্টগ্রাম জাতীয় জামপুর জামায়াত ঢাকা তথ্যপ্রযুক্তি থানা প্রশাসন দাউদকান্দি ধর্ম নরসিংদী নারায়ণগঞ্জ নির্বাচন নোয়াখালী নোয়াগাও পর্যটন ও পরিবেশ পিরোজপুর পৌরসভা প্রশাসন ফতুল্লা বন্দর বরগুনা বারদী বিএনপি বিনোদন বৈদ্যের বাজার ভারত ভুলতা মুন্সিগঞ্জ মোগরাপাড়া রাজনীতি রাজনীতি. রাজনীতি. বিএনপি রাজনীতি.মোগরাপাড়া রাজশাহী রূপগঞ্জ র‌্যাব র‌্যাব-11 শম্ভুপুরা শিক্ষা শিক্ষা ও সংস্কৃতি শিবির সন্মান্দি সংস্কৃতি সাদীপুর সাভার সারাদেশ সিদ্ধিরগঞ্জ সিভিল প্রশাসন সিলেট সেনা সোনারগাঁও স্বাস্থ্য কথা হাইওয়ে পুলিশ


সোনারগাঁও দর্পণ : 

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে নদ থেকে অজ্ঞাত এক পুরুষের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে বন্দরের কলাগাছিয়া নৌ-পুলিশ ফাঁড়ির সদস্যরা। রোববার (২৮ ডিসেম্বর) দুপুরে উপজেলার শম্ভুপুরা ইউনিয়নের একরামপুর গ্রামের ব্রহ্মপুত্র নদ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

কলাগাছিয়া নৌ-পুলিশের পরিদর্শক সালেহ আহম্মদ পাঠান জানান, নদীতে একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। নৌ-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়।

তিনি জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মরদেহটি প্রায় ৫ থেকে ৬ দিন আগের হতে পারে। ময়নাতদন্তের রিপোর্ট এবং নিহত ব্যক্তির পরিচয় নিশ্চিত হওয়ার পর মৃত্যুর কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে। 

এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।



সোনারগাঁও দর্পণ :

সোনারগাঁওয়ে পাশাপাশি তিন গ্রমের ৪টি বাড়িতে হামলা করে ঘর ও ঘরে থাকা আসবাবপত্র ভাঙচুরের পাশাপাশি লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

রবিবার (২৮ ডিসেম্বর) বেলা ১১ টার দিকে সোনারগাঁও উপজেলার পিরোজপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের পাঁচ আনী, খাঁসেরগাঁও এবং মীর বহতের গাঁওয়ে এ সকল ঘটনা ঘটে। 

স্থানীয় সূত্র জানায়, পূর্ব শত্রুতার জের ধরে মীর বহতের গাঁওয়ের সফিকুলের ছেলে রানা, খাঁসের গাঁওয়ের চইক্কার ছেলে জলিল, পাঁচ আনী গ্রামের দরবেশ মৌলভীর ছেলে মাহি ও খাঁসেরগাঁও ভুম্বাতলার আক্তারের বাড়িতে স্থানীয় সন্ত্রাসী মনির মেম্বারের নেতৃত্বে মনির মেম্বার, তার ছেলে বাবু, জাহিদ ও ছোট কোরবানপুর গ্রামের সন্ত্রাসী রাসেল গ্রুপের কমপক্ষে ৬০ থেকে ৭০ জন সন্ত্রাসী দেশীয় অস্ত্র-সস্ত্র নিয়ে প্রতিপক্ষ মীর বহতের গাঁওয়ের সফিকুলের ছেলে রানা, খাঁসেরগাঁওয়ের চইক্কার ছেলে জলিল, পাঁচ আনী গ্রামের দরবেশ মৌলভীর ছেলে মাহি ও খাঁসেরগাঁও ভুম্বাতলার আক্তারের বাড়িতে হামলা চালায়। 

এ সময় সন্ত্রাসীরা হামলার শিকার ঘরগুলো থেকে নারী ও শিশুদের বের করে দিয়ে মূল্যবান আসবাবপত্র ভাঙচুর করে আগুণ লাগিয়ে দেয়। আগুনে সবগুলো ঘরের আসবাবপত্র পুড়ে যায়। এ সময় ঘরের ভিতরে থাকা স্বর্ণ, টাকা পয়সা লুট করে বলেও সূত্র জানায় ।

এ ব্যাপার সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিবুল্লাহ বলেন, ঘটনাটি জানা নেই বা এখনো কেউ কোন অভিযোগ করেনি। অভিযোগ পেলে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।




সোনারগাঁও দর্পণ : 

সোনারগাঁওয়ে এক রাতে তিন স্থানে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাতদল একজন প্রবাসীসহ ৭ জনকে পিটিয়ে ও কুপিয়ে জখম করে পাসপোর্ট, নগদ টাকা, মোবাইল সেটসহ মূল্যবান জিনিসপত্র লুট করে গেছে। বুধবার দিবাগত রাত তথা বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) ভোরে উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পিরোজপুর ইউনিয়নের নয়াগাঁও, আষাঢিয়ার চর এবং পিরোজপুর ইউনিয়ন পরিষদ সংলগ্ন এলাকায় ডাকাতির ঘটনাগুলো ঘটে। কাতার প্রবাসী রিফাতুজ্জামান বাদী হয়ে বৃহস্পতিবার দুপুরে সোনারগাঁও থানায় একটি অভিযোগ দায়ের করে।  

সোনারগাঁও থানায় দায়ের করা অভিযোগ সুত্রে জানা যায়, কুমিল্লার ব্রাহ্মনপাড়া থানার মানরা গ্রামের কাতার প্রবাসী রিফাতুজ্জামান ছুটি শেষে গত বুধবার রাতে মাইক্রোবাস (কুমিল্লা-চ-৫১-০০২৬) দিয়ে হজরত  শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা হন।

 বৃহস্পতিবার ভোর রাত আনুমানিক সোয়া তিনটার দিকে সোনারগাঁও এলাকার পিরোজপুর ইউনিয়নের নয়াগাঁও এলাকায় ট্রাফিক যানজটে আটকা পড়ে। এসময় ১০/১২ জনের এক দল ডাকাত পিস্তল, রামদা, চাপাতিসহ দেশীয় অস্ত্র সস্ত্রে সজ্জিত হয়ে প্রবাসীর গাড়িতে হামলা করে গাড়ির সামনের ও সাইটের গ্লাস ভেঙে প্রবাসী রিফাতুজ্জামানসহ তার পরিবারের ৭ জনকে এলোপাতাড়িভাবে পিটিয়ে মারাত্বকভাবে জখম করে।

ডাকাতি কাজে বাঁধা দেওয়ায় ডাকাতরা প্রবাসীর সহযোগী মনিরুল ইসলামর হাতে কোপ মেরে রক্তাক্ত জখম করে। পরে ডাকাতরা অস্ত্রের মুখে সবাইকে জিম্মি করে প্রবাসীর সাথে থাকা তিনটি স্মার্ট মোবাইল সেট, নগদ ৩০ হাজার ২ শ টাকা, প্রবাসীর পাসপোর্ট, বিমানটিকিটসহ বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যায়। পরে প্রবাসীসহ আহতরা স্থানীয় ক্লিনিকে চিকিৎসা নেয়।  

আহত কাতার প্রবাসী রিফাতুজ্জামান জানান, তিনি ছুটি শেষে কাতার যাওয়ার উদ্দেশ্যে ঢাকার বিমানবন্দরে যাচ্ছিলেন। পথে সোনারগাঁওয়ে ডাকাতদের কবলে পড়ে। ডাকাতরা তাদেরকে মারধর করে তার পাসপোর্ট, বিমান টিকিটসহ মূল্যবান কাগজপত্র, মোবাইল, টাকা পয়সা লুট নিয়ে যায়। তিনি এখন কাতার যেতে পারছেন না। 

এদিকে তারেক রহমানের প্রত্যাবর্তন অনুষ্ঠানে যাওয়ার পথে বুধবার (২৪ডিসেম্বর) রাত দেড়টার দিকে মহাসড়কের পিরোজপুর ইউনিয়ন পরিষদ সংলগ্ন এলাকায় ডাকাতির হামলার শিকার হোন  কুমিল্লার লালমাই থানার বিএনপির নেতা শহীদ, বাবুল মেম্বার, মনির হোসেনসহ কয়েকজন বিএনপি নেতা। ডাকাতরা তাদের গাড়ি ভাংচুর করে নগদ টাকা, মোবাইল সেটসহ সর্বস্ব লুট করে নিয়ে যায়। এ সময় হামলায় আহত হন বিএনপির ৫ নেতা।

এছাড়াও বুধবার মধ্যরাতে আষাড়িয়ারচর এলাকায় ডাকাতির হামলায় শিকার হন নোয়াখালী জেলার চাটখিল থানা যুবদলের যুগ্ম আহবায়ক ফখরুদ্দিন ফিরোজসহ কয়েকজন বিএনপি নেতা। 

তারা মাইক্রোবাসে করে পুর্বাচল তিন শ’ ফিট যাচ্ছিলেন। ডাকাতরা গাড়িতে থাকা বিএনপি নেতাদের হকিষ্টিক দিয়ে পিটিয়ে ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ৫/৭টি মোবাইল সেট ও নগদ টাকা লুট করে নিয়ে যায়। এ সময় হকিষ্টিক ও ধাঁরালো অস্ত্রের আঘাতে ৫ জন বিএনপি নেতা আহত হয়। 

সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিবুল্লাহ জানান, মহাসড়কে প্রবাসীর গাড়িতে ডাকাতির ঘটনায় থানায় একটি অভিযোগ পেয়েছি। অন্য কোথায় ডাকাতির ঘটনা শুনিনি বা কেউ কোন অভিযোগও নিয়ে আসেনি।


সোনারগাঁও দর্পণ :

সোনারগাঁওয়ে এক স্বেচ্ছাসেবক দলের নেতা দ্বারা সরকারি হাসপাতালের জমি দখল এবং থানা পুলিশকে উদ্দেশ্য করে সন্ত্রাসী-মাদক ব্যবসায়ীর অকথ্য ভাষায় গালাগালির পরও পুলিশের নিষ্ক্রিয় ভূমিকায় ব্যাপক তোলপাড় হয়েছে আইনশৃঙ্খলা কমিটির সভায়। 

বুধবার (২৪ ডিসেম্বর) নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে স্থানীয় প্রশাসনের মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভায় এক সরকারি কর্মকর্তা এবং অপর এক গণমাধ্যমকর্মীর উত্থাপিত দুটি পৃথক বিষয়ে আলোচনা পর্বে এ তোলপাড়ের সৃষ্টি হয়। 

পরে সভা শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ কমিটির অন্যান্য সদস্যদের উপস্থিতিতে হাসপাতালের জমিতে থাকা স্বেচ্ছাসেবক দলের নেতার নির্মিত অবৈধ স্থাপনার অংশ বিশেষ উচ্ছেদ করা হয়।

জানাযায়, বুধবার সকালে সোনারগাঁও উপজেলা পরিষদ সভাকক্ষে ইউএনও আসিফ আল জিনাতের সভাপতিত্বে আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়। সভায় সোনারগাঁও পৌরসভা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক অমিত হাসান জোরপূর্বক অবৈধভাবে আঁধাপাকা মার্কেট নির্মাণ করছেন এবং এ বিষয়ে বাঁধা দেওয়ার পরও কোন প্রতিকার না হওয়ায় তার অসহায়ত্বের কথা তুলে ধরেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: সুমাইয়া ইয়াকুব।

তিনি বলেন, উপজেলার ব্যস্ততম মোগরাপাড়া চৌরাস্তা-বারদী সড়কের সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকায় তিন রাস্তার মোড়ে সরকারী জমি দখল করে সোনারগাঁও পৌরসভা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক অমিত হাসান জোরপূর্বক অবৈধভাবে আধাপাকা মার্কেট নির্মাণ করছেন। 



তিনি অভিযোগ করেন, প্রশাসনের নির্দেশনার তোয়াক্কা না করে প্রতিদিন রাতে ও দিনে অবৈধভাবে মার্কেট নির্মাণের কাজ অব্যাহত রেখেছেন। এতে করে ওই সড়কের চলাচলকারী বিভিন্ন পরিবহন যাত্রীরা চরম দূর্ভোগ পোহাচ্ছেন। 

আইনশৃঙ্খলা সভায় সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.সুমাইয়া ইয়াকুব বলেন, হাসপাতালের জমি দখলই নয়, তার কমপ্লেক্সের ভেতরে রাতের বেলায় বহিরাগতরা ঢুকে মাদক সেবন করে। এছাড়াও ছিনতাইয়ের মতো ঘটনাও ঘটছে। হাসপাতালের ভেতরে প্রভাবশালীরা প্রবেশ করে চিকিৎসকদের হুমকি দিয়ে ফ্রি ঔষধ লিখিয়ে নিচ্ছেন। দিন রাত হাসপাতালের ভেতরে গাড়ি পার্কিং করে হাসপাতালকে গাড়ির গ্যারেজে পরিণত করা হয়েছে। এ বিষয়গুলো নিয়ে তিনি অসহায় হয়ে পড়েছেন।

অপরদিকে, সোনারগাঁও প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক সম্প্রতি উপজেলার মোগরাপাড়া ইউনিয়েনে ইউনিয়ন পরিষদের সামনে থেকে সম্প্রতি এক ব্যবসায়ীকে কুপিয়ে আহত করে ৪ লাখ ২০ হাজার টাকা ছিনিয়ে নেওয়া, ওই ঘটনার দুই দিন পর একই ইউনিয়নের কাবিলগঞ্জ থেকে ৭ লাখ টাকা ছিনতাই, একটি বিয়ের অনুষ্ঠানে আসামী ধরতে গিয়ে পুলিশের উপর হামলা করে আসামীকে ছিনিয়ে নেওয়ার ঘটনা এবং ওই ঘটনাকে কেন্দ্র করে আসামীর লোকজন ফেসবুকে সরাসরি থানা পুলিশকে অকথ্য ভাষায় গালাগালি করার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পরও পুলিশের নিরব ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন। এ দুই বিষয়ে আইনশৃঙ্খলা কমিটি সভায় ব্যাপক আলোচনা শুরু হয়। 

এ সময় সকলকে শান্ত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বাস্থ্য কমপ্লেক্সের জমিতে নির্মিত অবৈধ স্থাপনা ভেঙে ফেলার নির্দেশ দেন এবং সভা শেষে  স্থাপনাটির অংশ বিশেষ ভেঙে দেন।

সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিবুল্লাহ থানায় নতুন যোগদান করায় ছিনতাইয়ের ঘটনাগুলো জানা নাই বলে জানান। তবে, পুলিশের ওপর হামলা করে আসামি ছিনতাই এবং ফেসবুকে গালাগাল করার ঘটনায় পুলিশ কাজ করছে বলে জানান। 

সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাত বলেন, সড়কের পাশে হাসপাতালের জমিতে গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। বাকি অংশও উচ্ছেদ করা হবে।



সোনারগাঁও দর্পণ :

দুর্বৃত্তদের হাতে খুলনার ডুমুরিয়ার স্থানীয় সাংবাদিক ইমদাদুল হক মিলন নিহতের ঘটনায় মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করেছে সোনারগাঁওয়ে কর্মরত সকল প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।  সোনারগাঁওয়ে কর্মরত সকল প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকদের আয়োজনে বুধবার 

(২৪ ডিসেম্বর) দুপুরে উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা বাস স্ট্যান্ড এলাকায় এ কর্মসূচী পালন করা হয়। 

কর্মসূচিতে বক্তারা ইমদাদুল হক মিলনসহ দেশের সকল সাংবাদিক হত্যা ও নির্যাতনের বিচার দ্রুত শেষ  করার দাবি জানান। পাশাপাশি ভবিষ্যতে যেন আর কোন সাংবাদিক নির্যাতনের ঘটনা না ঘটতে পারে সে লক্ষে দৃশ্যত ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট সকলের সু-হস্তক্ষেপ কামনা করেন।

বক্তারা বলেন, চট্টগ্রামের মুহুরি হত্যা, খুলনার বালু হত্যা, খুলনার রূপসায় বুলু হত্যা, সাগর-রুনী হত্যা এবং প্রথম আলো আর ডেইলি স্টারে  বিচার না হওয়া চর্চার ফসল খুলনার ইমদাদুল হক মিলন হত্যাকাণ্ড। বিগত দিনগুলোতে দেশের ক্ষমতায় আসীন বিভিন্ন সরকার সাংবাদিক নির্যাতন ও হত্যার কোন বিচার করতে ব্যর্থ তথা সাংবাদিকদের নিরাপত্তা দিতে পুরোপুরি ব্যর্থ বলে উল্লেখ করেন। 

তারা বলেন, ভবিষ্যতে কোন সাংবাদিক নির্যাতনের শিকার হলে আর মৌখিক আশ্বাসে বন্দি না থেকে কার্যত পদক্ষেপ নেওয়ার জোর দাবি জানান অংশগ্রহনকারীরা।

সোনারগাঁও প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক, সাংবাদিক হাসান মাহমুদ রিপন, আল আমিন তুষার, মনিরুজ্জামান মনির, মোকাররম মামুন, রবিউল হুসাইন, মিজানুর রহমান মামুন, শাহাদাত হোসেন রতন, ফরিদ হোসেন, মাঝহারুল ইসলাম, ইমরান হোসেন, রুবেল মিয়া, মশিউর রহমান, কামরুজ্জামান রানা বক্তব্য রাখেন। 

এসময় এরশাদ হোসেন অন্য, নুরুন্নবী জনি, হাবিবুর রহমান, কবির হোসেন, মাসুদ রানা, হুমায়ুন কবির, সজীব হোসেন, নাসির উদ্দিন, মনির হোসেন, সালাউদ্দিন, ডালিম হোসাইন, কামরুল ইসলাম পাপ্পু, তৌরভ হোসেন, রাসেলসহ সোনারগাঁয়ে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।



সোনারগাঁও দর্পণ :

সোনারগাঁওয়ে ভয়াবহ অগ্নিকান্ডে প্রায় ১৫টি দোকান পুড়ে ছাঁই হয়েছে। সোমবার (২২ ডিসেম্বর) বিকেলে মোগরাপাড়া ইউনিয়েনের হাবিবপুর ঈদগাহ এলাকায় ঘটনাটি ঘটে।

বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের। সোনারগাঁও ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় ঘন্টাব্যাপী চেষ্টা করে আগুন নিয়ন্ত্রনে আনে।

স্থানীয়রা জানায়, উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা বাসস্ট্যান্ডের খানিক দুরে হাবিবপুর ঈদগাহ এলাকা মুজিবুরের ভাঙ্গারী দোকান থেকে বিকেলে পৌনে চারটার দিকে বৈদ্যুতিক শর্ক সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। আগুনে একাধিক ফার্নিচার দোকান, মোবাইল সার্ভিসিংয়ের দোকান, খেলনার দোকান, স্টীলের আলমারীর তৈরির  দোকানসহ ১৫টি দোকানে আগুন ছড়িয়ে পড়ে। 

খবর পেয়ে সোনারগাঁও ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় ঘন্টাব্যাপী চেষ্টা করে আগুন নিয়ন্ত্রনে আনে।

দোকান মালিকদের দাবি, আগুন লাগার সঙ্গে সঙ্গে কিছু মালপত্র বের করতে পারলেও সব কিছু বের করা সম্ভব হয়নি। ফলে বেশিরভাগ মালামাল পুড়ে যায়। আগুনে তাদের ১৫টি দোকানের কমপক্ষে ৬৫/৭০ লাখ টাকার ক্ষতি হয়েছে। ব্যবসায়ীরা জানান, ব্যাংক ও বিভিন্ন এনজিও প্রতিষ্ঠান থেকে ঋণ নিয়ে তারা ব্যবসা করে আসছিল। এ অগ্নিকাণ্ডের কারনে তারা অর্থনৈতিকভাবে বড় ধরনের ক্ষতিতে পড়েছেন।

সোনারগাঁও ফায়ার সার্ভিসের সাব স্টেশন অফিসার ওসমান গণি জানান, একটি ভাঙ্গারী দোকানের বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত। তাদের দুটি ইউনিট প্রায় এক ঘন্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রনে নেয়।

সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিবুল্লাহ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিসের সাথে পুলিশ সদস্যরা আগুন নিয়ন্ত্রনে কাজ করেছেন। ঘন্টাব্যাপী আগুনে প্রায় ১৫টি দোকান পুড়েছে। 


সোনারগাঁও দর্পণ :

সরকারিকরনের আগে লেখাপড়ার মান ছিল চোখে পরার মতো। ছিল জেলার ৫টি ভালো মানের শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে ঈর্ষা করার মতো একটি। অন্য শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের অনেক প্রত্যাশা ছিলো প্রতিষ্ঠানটিতে শিক্ষক হিসেবে কাজ করার। করতে পারলে নিজেকে গর্বিত মনে হতো। যাদের ভাগ্য প্রসন্ন তারা শিক্ষক হিসেবে গর্বের সাথে পরিচয় দিত। শিক্ষার্থীদের ক্ষেত্রেও তাই। আর সরকারি করনের পর শিক্ষার মান নিয়ে প্রশ্ন সর্বত্র। দাবি শিক্ষার মান ঠেঁকেছে তলানিতে। 

স্থানীয়দের দাবি, বিদ্যালয়টি এখন দুর্নীতির আতুরঘরে পরিণত হয়েছে। বলছিলাম নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার মোগরাপাড়া ইউনিয়েনের ঐতিহাসিক ও ঐতিহ্যবাহী মোগগরাপাড়া এইচ,জি,জি, এস স্মৃতি বিদ্যায়তন বা মোগরাপাড়া হরিদাস, গৌর,গোবিন্দ, শ্যাম সুন্দর স্মৃতি সরকারি উচ্চ বিদ্যায়তনের কথা। 

স্থানীয়দের অভিযোগ, চলতি বছরের ২১ সেপ্টেম্বর  বিসিএস শিক্ষা প্রশাসনের মো: শাহ আলম শিক্ষা প্রতিষ্ঠানটিতে প্রধান শিক্ষক হিসাবে নিয়োগ পান। নিয়োগ হওয়ার পর থেকেই তিনি নিজেকে সর্বেসর্বা'র আসনে বসিয়ে করে যাচ্ছেন অনৈতিক যত কর্মকাণ্ড। অভিযোগ রয়েছে, সরকারি নিয়ম- নীতির তোয়াক্কা না করে স্কুলের ১৭শ শিক্ষার্থীর কাছ থেকে সরকার নির্ধারিত বেতনের চেয়ে একশত টাকা বেশি নিয়ে প্রতি মাসে আদায় করছেন এক লাখ সত্তুর হাজার টাকা। এছাড়া সাথে অন্যান্য অদৃশ্য খরচ দেখিয়ে আদায় করছেন আরও একশত করে মোট দুই শত টাকা। অর্থাৎ, জনপ্রতি শিক্ষার্থীর কাছ থেকে সরকার নির্ধারিত খরচের চেয়ে দুই শত টাকা বেশি আদায় করছেন। 

তারা জানান, প্রতিষ্ঠানটিতে ১৭শ শিক্ষার্থী থাকলেও প্রধান শিক্ষক মাত্র ১৩/১৪ জন অভিভাবকের সাথে কথা বলে খন্ডকালীন শিক্ষক নিয়োগ এবং তাদের খরচের জন্য অতিরিক্ত টাকার কথা জানান। সে সময় উপস্থিত অভিভাবকদের মধ্যে মাত্র ৪জন সম্মতিসূচক স্বাক্ষর করেন।

যদিও অভিযুক্ত প্রধান শিক্ষকের দাবি, স্কুলটিতে শিক্ষার্থী তুলনায় শিক্ষক অপ্রতুল। অতিরিক্ত যে টাকা নিচ্ছেন তা সেই সকল খন্ডকালীন শিক্ষকদের বেতন হিসেবেই নেওয়া হচ্ছে। 

অভিযোগ রয়েছে, শিক্ষার্থী আসন নির্দিষ্ট থাকায় ভর্তি প্রক্রিয়া লটারি ভিত্তিতে হলেও সেখানেও সুকৌশলে  শিক্ষার্থীদের কাছ থেকে বিনা রিসিটে অফিস খরচের নামে আদায় করা হচ্ছে ১২ হাজার থেকে ৩০ হাজার টাকা আবার কোন কোন ক্ষেত্রে এর চাইতেও বেশি।

অভিভাবকদের দাবি, প্রতিষ্ঠানটি সরকারি হলেও তারা সম্তানদের বেতন-ভাতা দিচ্ছেন প্রাইভেট প্রতিষ্ঠানের চেয়েও বেশি। তারপরও প্রত্যাশা করেন, খরচ বেশি দিয়ে হলেও যেন লেখাপড়ার মান ভালো হয়। তা না হলে তখনই সমস্যা দেখা দিবে।

স্থানীয়দের দাবি, সকল দুর্নীতির অবসান ঘটিয়ে উন্নত শিক্ষা বিস্তারে ১৯৩৪ সাল থেকে স্ব-গৌরবে মোগরাপাড়া এইচ,জি,জি, এস স্মৃতি সরকারি 

বিদ্যায়তনটি সুনামের সাথে যেভাবে তার শিক্ষা কার্যক্রম সুচারুভাবে করে এসেছে, সরকারি করনের পরও সে সুনাম সমুন্নত রেখে ভবিষ্যৎ প্রজন্মকেও একইভাবে সঠিক ও গুণগত শিক্ষা প্রদান করবে, এমনটাই প্রত্যাশা।



MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget