Halloween Costume ideas 2015

সোনারগাঁওয়ে শিবমন্দিরে চুরি (!) নাকি দুর্বৃত্তদের আগাম বার্তা; শঙ্কিত সনাতনীরা


সোনারগাঁও দর্পণ :

সনাতনধর্মাবলম্বীদের অন্যতম প্রার্থনাস্থল শিবমন্দিরে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের মোগরাপাড়া ইউনিয়নের মোগরাপাড়া বাজারের পাশে অবস্থিত শ্রী শ্রী গৌড় নিতাই আখড়ার শিবমন্দিরে বুধবার দিবাগত মধ্যরাতের পর কোন এক সময় চুরির ঘটনাটি ঘটে। 

মন্দির সংশ্লিষ্টদের দাবি, বুধবার দিবাগত রাত আনুমানিক ২টা ৩০ মিনিট থেকে তিনটার মধ্যে  লোডশেডিং চলাকালীন সময় চুরির ঘটনাটি ঘটে থাকতে পারে। সকালে মন্দিরের পুরোহিত এসে চুরি হয়েছে বুঝতে পেরে সংশ্লিষ্টদের জানায়। চোর মন্দিরের তালা ভেঙ্গে মন্দিরে থাকা ঘন্টা, শঙ্খ, রুদ্রাক্ষমালা ২টা, স্বর্ণের চাঁদ ১টা সিসি ক্যামেরাসহ পুজোর বিভিন্ন সরঞ্জাম নিয়ে যায়। তবে চোর একটি চাবি ছড়া রেখে গেছে বলে জানান মন্দিরের সদস্যরা।

খবর পেয়ে মন্দির পরিচালনা কমিটির সদস্যরা ঘটনাস্থলে যান। পরবর্তীতে নারায়ণগঞ্জ জেলা সনাতনধর্মাবলম্বী সংগঠনের নেতা এবং সোনারগাঁও থানা পুলিশ এসে ঘটনাস্থল পরিদর্শন করে তাদেরকে নানা বিষয়ে আশ্বস্ত করেন।

তবে, বাহ্যিক দৃষ্টিতে ঘটনাটি চুরি মনে হলেও স্থানীয় সনাতন ধর্মাবলম্বী এবং মন্দির সংশ্লিষ্টদের দাবি,  ঘটনাটি দুর্বৃত্তদের বড় কোন অপরাধের আগাম বার্তা হতে পারে। জানান, অনেক বছর আগে এই মন্দিরটিতে দুর্বৃত্তরা দুর্গাপুজোতে আগুন দেয়। এরপর থেকে মন্দিরের সভাপতি শ্রী লোকনাথ দত্ত দায়িত্বে থাকাকালীন সময়ে অনাকাঙ্খিত আর কোন ঘটনা ঘটেনি। 

গত ২১ জুন সোনারগাঁও উপজেলা পুজা উদযাপন কমিটি ও শ্রী শ্রী গৌড় নিতাই আখড়ার সভাপতি লোকনাথ দত্ত পরলোক গমনের তিন দিনের মধ্যে এ ঘটনাটিকে সহজভাবে নিচ্ছেন না তারা। বলছেন তারা আতঙ্কিত। হয়তো এই চুরির মাধ্যমে দুর্বৃত্তরা লোকনাথ দত্তের অনুপস্থিতিতে মন্দির কমিটির অবস্থান নিশ্চিত হয়ে বড় কোন অপরাধ সংগঠনের প্রস্তুতির আগাম বার্তা দিচ্ছে। তাই অনাকাঙ্ক্ষিত কোন ঘটনার আগেই সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটনের দাবি জানান মন্দির কমিটির সদস্যরা।

Post a Comment

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget