Halloween Costume ideas 2015

জীবন বাজি রেখে নাতনির ইজ্জত বাঁচালেন নানি


সোনারগাঁও দর্পণ :

নাতনিকে ধর্ষকের হাত থেকে বাঁচাতে গিয়ে ধর্ষকের ছুরিকাঘাতে রক্তাক্ত যখম হয়েছেন বৃদ্ধা নানি রেজিয়া বেগম (৬০)। বুধবার (১৭ জুন) ঘটনাটি ঘটেছে নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার পিরোজপুর গ্রামে। এই ঘটনায় আহত  রেজিয়া বেগম বাদী হয়ে সোনারগাঁও থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।

অভিযুক্ত জামান (৪৫) একই গ্রামের সোবহান মিয়ার ছেলে। স্থানীয়ভাবে জামান একজন অন্যতম শীর্ষ মাদক ব্যবসায়ী হিসেবেই পরিচিত।

থানায় করা অভিযোগে জানা যায়, লম্পট জামান দীর্ঘদিন ধরে মাদক সেবন ও বিক্রির সাথে জড়িত। একই এলাকায় হওয়ায় জামান দীর্ঘ দিন ধরেই রেজিয়া বেগমের নাতনী জান্নাতুল ফেরদৌসকে ইভটিজিং এর পাশাপাশি অশ্লীল অঙ্গভঙ্গি ও কুপ্রস্তাব দিয়ে আসছিল। এই বিষয়ে জান্নাতুলের স্বামী মোঃ রাহাত (২৫) প্রতিবাদ করলে জামান তাকেও মারধর ও গালিগালাজ করে।

তারই ধারাবাহিকতায় বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে জান্নাতুল নিজ বাড়িতে একা থাকার সুযোগে জামান জান্নাতের ঘরে প্রবেশ করে। এরপর সে ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক জান্নাতুলকে শ্লীলতাহানি ও ধর্ষণের চেষ্টা করে। এমতাবস্থায় জান্নাতের আর্তচিৎকারে নানি রেজিয়া বেগম দ্রুত ঘরের সামনে গিয়ে দরজা বন্ধ দেখতে পান। পরবর্তীতে তিনি ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে নাতনীকে উদ্ধারের চেষ্টা করেন। 

এ সময় জামান ক্ষিপ্ত হয়ে তার কোমরে থাকা ধারালো চাকু দিয়ে রেজিয়া বেগমের হাতে আঘাত করে রক্তাক্ত জখম করে। একপর্যায় নাতি ও নাতিনকে কিল-ঘুষি মেরে আহত করে পালিয়ে যায়। পরে এ ঘটনায় সোনারগাঁও থানায় লিখিত অভিযোগ করেন।

সোনারগাঁও থানা পুলিশ জানিয়েছে, অভিযোগটি গুরুত্বের সাথে খতিয়ে দেখা হচ্ছে এবং অভিযুক্ত জামানকে গ্রেফতারে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

 

Post a Comment

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget