Halloween Costume ideas 2015

সহপাঠিদের উদ্ধার করে নিজেরাই তলিয়ে গেলো


সোনারগাঁও দর্পণ :

স্কুল ফাঁকি দিয়ে সহপাঠিরা রাজধানী থেকে সোনারগাঁওয়ে ঘুরতে এসে গোসল করার সময় পানিতে ডুবে দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বুধবার (১৭ জুন) দুপুরে নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার মেঘনা শিল্পাঞ্চল এলাকার মেঘনা নদীর মোহনায় অবস্থিত মেঘনা ফেরিঘাট এলাকায় এ ঘটনা ঘটে। 

পনিতে ডুবে নিহত দুই শিক্ষার্থী হলো, রাজধানীর কদমতলী থানার শনিরআখড়া এলাকার রাজু মিয়ার ছেলে মেরাজ হোসেন (১৫) এবং ধনিয়া এলাকার ফারুক ভুইয়ার ছেলে কায়েস ভুইয়া। এদের মধ্যে মেরাজ শনিরআখড়া এলাকার বর্ণমালা স্কুলের দশম শ্রেণির এবং কায়েস এ কে স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণির শিক্ষার্থী। 

বেঁচে থাকা শিক্ষার্থীরা জানায়, তারা ৭/৮ জন একে অপরের সাথে যোগাযোগের মাধ্যমে রাজধানীর মনির আখড়া থেকে স্কুল ফাঁকি দিয়ে সোনারগাঁওয়ে ঘুরতে আসে। দুপুর ২টার দিকে সকলে গোসল করতে মেঘনা নদীতে নামে। এ সময় পানিতে তলিয়ে যাওয় দুই জনকে উদ্ধার করলেও পানির প্রবল স্রোতে মেরাজ ও কায়েস পানিতে তলিয়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে গিয়ে প্রায় ৪ ঘন্টা চেষ্টা করে দুই জনের মরদেহ উদ্ধার করে। 


Post a Comment

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget