সোনারগাঁও দর্পণ :
মোবাইল প্রস্তুতকারী প্রতিষ্ঠান আনিরা এন্টারপ্রাইজের কারখানা
চত্ত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করেন আসন্ন মোগরাপাড়া ইউনিয়ন
পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী আশরাফ উদ্দিন। শুক্রবার
(৫ জুন) বাদ জুম্মা নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের ৯টি ওয়ার্ডের ৫৬টি গ্রামের কমপক্ষে সহস্রাধিক ভোটার সতস্ফুর্তভাবে অংশ নেন এই
ঈদ
পুণর্মিলনীতে।
দলে দলে ভেটারদের আগমনে চেয়ারম্যান প্রার্থী আশরাফ উদ্দিন নিজে তাদের স্বাগত জানান। পরে মধ্যান্যভোজে অংশ নেন অতিথিরা।
এদিকে, মধ্যান্যভোজ চলাকালীন অতিথিদের উদ্দেশ্যে ইউনিয়নের বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও উন্নয়ন বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা করেন আগত অতিথিরা। পরে বিভিন্ন ভোটারদের প্রশ্নের জবাব দেন মোগরাপাড়া ইউনিয়েনের চেয়ারম্যান প্রার্থী আশরাফ উদ্দিন। বলেন, নির্বাচনের আগে যেভাবে ইউনিয়নবাসীর সুখে-দুঃখে পাশে ছিলেন, আছেন, নির্বাচনের পরেও যেন একইভাবে থাকতে পারেন সে দোয়া চান।
প্রত্যাশা করেন উপস্থিত সকলে নিজ নিজ পরিবারের নারী-পুরুষ
সদস্যদের
যেন উদ্ভুদ্ব করেন, আসন্ন
ইউনিয়ন পরিষদ নির্বাচনে মোগরাপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হিসাবে আশরাফ
উদ্দিনকে
নির্বাচিত করতে সহায়তার হাতকে প্রসারিত করার।
Post a Comment