Halloween Costume ideas 2015

সোনারগাঁওয়ে মাদকাশক্তি চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্রে পিটিয়ে রোগী হত্যা


সোনারগাঁও দর্পণ :

সোনারগাঁওয়ে এভারগ্রিন মাদকাশক্তি চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্রে ভর্তি থাকা রোগিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে পূণর্বাসন কেন্দ্রের কর্তৃপক্ষের লোকজনের বিরুদ্ধে। উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের হাড়িয়া চৌধুরীপাড়া এলাকায় অবস্থিত এভারগ্রিন মাদকাসক্তি চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্রে এ ঘটনা ঘটে। নিহতের নাম ফয়জল (৫৫)। তিনি উপজেলার কাঁচপুর ইউনিয়নের পশ্চিম বেহাকৈর এলাকার মৃত ফোছন মিয়ার ছেলে।

ফয়জলের মৃত্যুর পর একাধিক ভুক্তভোগী ও স্বজনরা সেখানে অমানবিক নির্যাতন, অব্যবস্থাপনা এবং চিকিৎসা সেবার নামে অমানুষিক নির্যাতনের অভিযোগ তোলেন।

ওই পূণর্বাসন কেন্দ্রে চিকিৎসাধীন ছিলেন এমন একজন ভুক্তভোগী জানান, এভারগ্রীন মাদকাশক্তি পূণর্বাসন কেন্দ্রটিতে প্রয়োজনীয় চিকিৎসা সেবা নেই বললেই চলে। রোগীদের বিভিন্ন সময় শারীরিক নির্যাতনের শিকার হতে হতো। তার ভাষ্যমতে, কেন্দ্র থেকে রোগি পালিয়ে যাওয়ার আশঙ্কায় অনেককে কঠোরভাবে নিয়ন্ত্রণে রাখা হতো এবং এ নিয়ে প্রায়ই উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হতো।

ওই যুবক জানায়, পূণর্বাসন কেন্দ্রের পরিচালক ইসমাঈল মেম্বার এর ছেলে রকি ও তার শালা, উজ্জ্বল, মনির, হালিম এবং সজিব পালাক্রমে পেটাতো। ফয়জুলের সাথে একই দিন তাদের কয়েকজনকেও বেধরক পিটানো হয়। কিন্তু ফয়জুলকে অজ্ঞাত কারণে পেটাতে পেটাতে তাদের চোখের সামনেই মেরে ফেলা হয়েছে।

ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে গেলেও কেন্দ্রটির পরিচালক সজীব বা সংশ্লিষ্ট কাউকে সেখানে পাওয়া যায়নি। 

এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দারা এবং নিহতের স্বজনরা ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটন করে দোষীদের আইনের আওতায় আনার দাবি জানান। 


Post a Comment

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget