Halloween Costume ideas 2015

সজিবকে প্রাথমিক সদস্যসহ দল থেকে বহিস্কার, সজিবের বিরুদ্ধে নানা অভিযোগ সুস্পষ্ট- কেন্দ্রীয় যুবদল


সোনারগাঁও দর্পণ :

এমপি মান্নানের ছেলে ও নারায়ণগঞ্জ জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক খায়রুল ইসলাম সজিবকে প্রাথমিক সদস্য পদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে। তার বিরুদ্ধে করা চাঁদাবাজিসহ নানা অভিযোগের প্রাথমিক তদন্তে সত্যতা পাওয়ায় যুবদল কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক তাকে দল এ বহিস্কার করেন।

জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন এমপি স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানাগেছে, “নানা অনিয়মে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগে নারায়ণগঞ্জ জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক খায়রুল ইসলাম সজিবকে প্রাথমিক সদস্য পদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে। 

বহিস্কৃতদের কোন অপকর্মের দায় দল নিবেনা। সেই সাথে যুবদলের সকল পর্যায়ের নেতা-কর্মীদের তাদের সাথে সম্পর্ক না রাখারও নির্দেশ দেওয়া হয়েছে।


Post a Comment

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget