সোনারগাঁও দর্পণ :
নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও-সিদ্ধিরগঞ্জ) আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের ছেলে ও জেলা যুবদল নেতা খায়রুল ইসলাম সজিবকে আটক করেছে জেলা পুলিশ। রবিবার (২১ জুন) বিকাল ৪টার দিকে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।
আটকের পর এক সংক্ষিপ্ত সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন নারায়ণগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী।
তিনি আরও জানান, আটককরা সজিবের বিরুদ্ধে সোনারগাঁও এবং রাজধানীতে চাঁদাবাজীসহ বেশকিছু লিখিত অভিযোগ পাওয়া গেছে। মুলত অভিযোগগুলোর সত্যতা যাচাইয়ে তদন্তের স্বার্থে জিজ্ঞাসাবাদের জন্য তাকে আটক করা হয়েছে।
সাংবাদিকদের অপর এক প্রশ্নের জবাবে অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) জানান, ডিএমপি ডিবি পুলিশের সহায়তায় রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে বিকাল ৪টার দিকে তাকে আটক করা হয়েছে। ব্যাপক তদন্তের জন্য তাকে আপাতত পুলিশ হেফাজতে রাখা হয়েছে।

Post a Comment