সোনারগাঁও দর্পণ :
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র উত্তরাঞ্চলের মুখ্য সংগঠন সারজিস আলমকে অভিশাপ দিয়েছেন দলটির (এনসিপি)’র সাবেক নেত্রী নিলা ইসরাফিল। বুধবার (১৩ মে) বিকাল ৩টার দিকে তার নিজের ভেরিফাইড ফেসবুক পেজ “নিলা ইস্রাফিল” এনসিপিকে একদিন বিরোধী দল হিসেবেও মেনে নিবেনা বলে লিখেন।
যদিও এমন মন্তব্যের প্রায় ৩ ঘন্টা পর তিনি তার লেখাটি কোন মন্তব্য নয় জানিয়ে তিনি লিখেন , “আমি কি আলেম-ওলামা যে অভিশাপ দেব? আমি তো মিষ্টি মেয়ে.....বড় বইন হিসাবে আমি শুধু রাস্তা দেখিয়েছি, অভিশাপ দিইনি। ওরা যে নিশ্চিহ্ন হয়ে যাবে সেটা আমার দোয়া না, তাদের কর্মের অনিবার্য পরিণতি। কথাটা বলেছি নিখাদ বাস্তবতার নিরিখে!
সোনারগাঁও দর্পণ এর পাঠক ও শুভানুধ্যায়িদের জন্য নিলা ইসরাফিলের পোস্টটি হুবহু তুলে ধরা হলো।
তোরা এখন বিরোধী দলে আছিস। কিন্তু মনে রাখিস, বিরোধী দল হিসাবেও তোদেরকে বাংলাদেশের মানুষ মেনে নিবে না। তোরা নিশ্চিহ্ন হয়ে যাবি বাংলাদেশ থেকে. ....
বাস্তবতা মেনে নাও রাজনীতিতে অবস্থান বদলায়, কিন্তু জনগণের রায়ই শেষ কথা। বিরোধী দলে আছো এটাই বিশাল ব্যাপার , কিন্তু জনগণের আস্থা অর্জন করাই এখন তোমাদের সবচেয়ে বড় পরীক্ষা।
Bangladesh Awami League ফিরবে কি ফিরবে না, সেটা ভবিষ্যৎ নির্ধারণ করবে। কিন্তু তোরা থাকবি কি থাকবি না সেটা নিয়ে চিন্তা কর।
তোমরা রাজনৈতিকভাবে কতটা টিকে থাকতে পারবা , সেই প্রশ্নের উত্তর দিতে হবে এখনই। কারণ জনসমর্থন ছাড়া কোনো রাজনৈতিক শক্তির ভিত্তি টেকে না।
সময়ের সংকেত স্পষ্ট জনগণ দেখছে, বিচার করছে, এবং মনে রাখছে। রাজনৈতিক উত্থান যেমন বাস্তব, পতনও তেমন বাস্তব আর সেই হিসাব শেষ পর্যন্ত জনগণই মেলায়।
তোদের পতনের কাউন্টডাউন অনেক আগেই শুরু হয়েছে। এখন শুধু তার ধ্বনি আরও স্পষ্ট শোনা যাচ্ছে। প্রতিটি ভুল সিদ্ধান্ত, প্রতিটি বিভ্রান্তিকর অবস্থান, সেই পতনকে আরও ত্বরান্বিত করছে।
এখন হুঁশিয়ার হওয়ার সময়। আত্মসমালোচনা করুন, জনগণের কাছে জবাব দিন, এবং মনে রাখুন বাংলাদেশের রাজনীতিতে শেষ শব্দ ক্ষমতা নয়, জনগণই বলে।

Post a Comment