Halloween Costume ideas 2015

মাদক কারবারিদের কোন ছাড় নয় - এমপি মান্নান


সোনারগাঁও দর্পণ :

মাদক কারবারিদের বিরুদ্ধে 'জিরো টলারেন্স' ঘোষণা করে নারায়ণগঞ্জ-৩ ( সোনারগাঁও-সিদ্ধিরগঞ্জ) আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান বলেছেন, যুব সমাজকে রক্ষায় মাদক কারবারিদের বিষয়ে কোন ছাড় দেওয়া হবে না।

সোমবার (১১ মে) সকালে সোনারগাঁও উপজেলা সভাকক্ষে আয়োজিত আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন। 

তিনি বলেন, একটি নিরাপদ ও সন্ত্রাসমুক্ত সোনারগাঁও গড়তে প্রশাসনকে সব ধরনের রাজনৈতিক সহযোগিতা করা হবে। তিনি বলেন, আমরা সোনারগাঁওকে একটি আধুনিক ও পরিকল্পিত উপজেলা হিসেবে গড়ে তুলতে চাই। তাই জনগণের প্রত্যাশা পূরণে প্রশাসন ও জনপ্রতিনিধিদের কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে।

সমাজের তৃণমূল পর্যায়ে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এবং দীর্ঘসূত্রিতা কমিয়ে দ্রুত বিচার নিশ্চিত করতে গ্রাম আদালত ব্যবস্থা পুনরায় সচল করার ওপর জোর দিয়ে মান্নান বলেন, সরকার গ্রাম আদালতের মাধ্যমে মানুষের মধ্যকার সামাজিক বন্ধনকে আরও দৃঢ় করতে চায়। তিনি বলেন, গ্রাম আদালতের মাধ্যমে ছোটখাটো বিরোধ স্থানীয়ভাবে মিমাংসা হয়। ফলে সাধারণ মানুষকে আইনি হয়রানি ও দীর্ঘ ভোগান্তি পোহাতে হয় না। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই কার্যকর ব্যবস্থা চালু করেছিলেন, যা পরবর্তীতে অবহেলার শিকার হয়। ফলে সমাজে অপরাধ ও বিশৃঙ্খলা বৃদ্ধির সুযোগ তৈরি হয়েছিল।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসিফ আল জিনাতের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি, শিক্ষা প্রতিষ্ঠানের নিরাপত্তা, কাঁচাবাজার ব্যবস্থাপনা ও জনসচেতনতা বৃদ্ধি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সভায় প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, সাংবাদিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Post a Comment

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget