সোনারগাঁও দর্পণ :
সোনারগাঁওয়ের স্বনামধন্য রেস্টুরেন্ট "আকবর চাইনিজ রেস্টুরেন্ট এন্ড ফাস্টফুড" দ্বিতীয় শাখার উদ্বোধন করা হয়েছে। নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার মোগরাপাড়া চৌরাস্তায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পূর্ব পাশে নিজস্ব ভবন "হাজী মোস্তাফা ম্যানসনের নীচ তলায় রবিবার (২৩ আগস্ট) দুপুরে রেস্টুরেন্টটি উদ্বোধন করা হয়।
উদ্বোধন উপলক্ষে প্রতিষ্ঠানটির উত্তোরোত্তর উন্নয়ন ও সমৃদ্ধি কামনায় মিলাদ মাহফিল ও দোয়ার আয়োজন করা হয়।
উপজেলার ঢাকা- চট্টগ্রাম মহাসড়কের পূর্ব পাশে ঐতিহাসিক গ্র্যান্ড ট্রাঙ্ক রোড বা থানা রোডের পাশে মনোরম পরিবেশে অবস্থিত আকবর রেস্টুরেন্ট ও ফাস্টফুড এ নতুনভাবে বার্গার, শর্মা, গ্রীল, কাবাব, চাপ, নানসহ আরও বেশ কিছু মুখরেচক খাবার অনেকটা কমদামে ভালো মানের খাবার পাওয়া যাবে বলে রেস্টুরেন্ট কর্তৃপক্ষ জানায়।
প্রথম দিন উদ্বোধনের পরপরই আকবর চাইনিজ রেস্টুরেন্ট এন্ড ফাস্টফুড" এর তৈরি খাবার খেয়ে ক্রেতারা তাদের অনুভূতি প্রকাশে রেস্টুরেন্টের খাবারের মান ও পরিবেশের ভূয়সী প্রসংশা করেন এবং খাবারের মান বজায় রাখার বিশেষ অনুরোধ জানান।
উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, রাজনীতিক, মুসল্লী ও স্থানীয় ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।


Post a Comment