সোনারগাঁও দর্পণ :
সোনারগাঁওয়ে মাদকাসক্ত চিকিৎসা কেন্দ্রে চিকিৎসাধীন ফয়জল হত্যা মামলায় অভিযুক্ত প্রধান আসামী সজিব আহম্মেদ ওরফে সাদ্দাম (৪০) কে গ্রেফতার করেছে সোনারগাঁও থানা পুলিশ। বৃহস্পতিবার (১৮ জুন) ভোরে কুমিল্লা সদর থানার পাদুয়ার বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার হওয়া সজিব ওরফে সাদ্দাম সোনারগাঁওয়ে উপজেলার বৈদ্দেরবাজার ইউনিয়নের মনারবাগ এলাকার ছগির আহমেদ এর ছেলে এবং একই ইউনিয়নের হাড়িয়া এলাকার এভারগ্রীন মাদকাসক্ত পূণর্বাসন কেন্দ্রের মালিক।
জানাযায়, গত ৪ জুন সোনারগাঁওয়ের বৈদ্দের বাজারের হাড়িয়া এলাকায় অবস্থিত এভারগ্রীন মাদকাশক্তি পূণর্বাসন কেন্দ্রে চিকিৎসাধীন কাঁচপুর ইউনিয়নের পশ্চিম বেহাকৈর এলাকার মৃত ফোছন মিয়ার ছেলে ফয়জলকে পিটিয়ে হত্যা করে পূণর্বাসন কেন্দ্রের পরিচালক সজিব, ইসমাঈল মেম্বার এর ছেলে রকি ও তার শালা, উজ্জ্বল, মনির, হালিম।
নির্যাতনের এক পর্যায় তাকে সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক ফয়জলকে মৃত ঘোষণা করেন।
এদিকে, ওই ঘটনার পর কেন্দ্রটি পরিচালনার দায়িত্বে থাকা সজিবসহ সকলে পালিয়ে যায়। পরে গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দিবাগত গভীর রাতে সোনারগাঁও থানার এসআই (সাব-ইন্সপেক্টর, নিরস্ত্র) সুরুজ্জামানের নেতৃত্বে একটি আভিযানিক দল কুমিল্লা সদর থানার পাদুয়ার বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করে।
ধৃত আসামী সজিব আহম্মেদ ওরফে সাদ্দামের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।ন ইতোমধ্যে রিমান্ড চেয়ে তাকে আদালতে পাঠানো হয়েছে বলে জানান এসআই সুরুজ্জামান।

Post a Comment