সোনারগাঁও দর্পণ :
সোনারগাঁওয়ে বিদেশী পিস্তল ও গুলিসহ ফারুক নামে এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করে সোনারগাঁও থানা পুলিশ। বৃহস্পতিবার (৫ মার্চ ২০২৬) দিবাগত রাত আনুমানিক ৮টা ১৫ মিনিটের দিকে উপজেলার জামপুর ইউনিয়নের মহজমপুর গ্রামের মোতালেব মিয়ার বাড়ির সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া যুবক জেলার আড়াইহাজার উপজেলার ব্রাহ্মন্দী এলাকার মানিক মিয়ার ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, জামপুর ইউনিয়নের মহজমপুর গ্রামের মোতালেব মিয়ার বাড়ির সামনে পাকা রাস্তা থেকে ফারুক সন্দেহজনক ঘুরাফেরা করলে তাকে তল্লাশি করা হয়। এ সময় দুই রাউন্ড গুলি, একটি ম্যাগাজিন, একটি পিস্তল সহ গ্রেপ্তার করা হয়।
সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ মোঃ মহিববুল্লাহ জানান, এ ঘটনায় সোনারগাঁও থানায় তার বিরুদ্ধে অস্ত্র আইনে একটি নিয়মিত মামলা রুজু করার প্রক্রিয়া চলমান রয়েছে।

Post a Comment