Halloween Costume ideas 2015
সর্বশেষ পোস্ট
২ অপরাধ অর্থ ও বাণিজ্য আওয়ামী লীগ আড়াইহাজার আদালত আন্তর্জাতিক উত্তরা পূর্ব থানা কাঁচপুর কুমিল্লা খেলাধুলা গজারিয়া গণমাধ্যম গাজীপুর চট্টগ্রাম জাতীয় জামপুর জামায়াত ঢাকা তথ্যপ্রযুক্তি থানা প্রশাসন দাউদকান্দি ধর্ম নরসিংদী নাটক নারায়ণগঞ্জ নির্বাচন নোয়াখালী নোয়াগাও পর্যটন ও পরিবেশ পিরোজপুর পৌরসভা প্রশাসন ফতুল্লা বন্দর বরগুনা বারদী বিএনপি বিনোদন বৈদ্যের বাজার ভারত ভুলতা মুন্সিগঞ্জ মোগরাপাড়া রাজনীতি রাজনীতি. রাজনীতি. বিএনপি রাজনীতি.মোগরাপাড়া রাজশাহী রূপগঞ্জ র‌্যাব র‌্যাব-11 শম্ভুপুরা শিক্ষা শিক্ষা ও সংস্কৃতি শিবির শিল্প ও সংস্কৃতি সন্মান্দি সংস্কৃতি সাদীপুর সাভার সারাদেশ সিদ্ধিরগঞ্জ সিভিল প্রশাসন সিলেট সেনা সোনারগাঁও স্বাস্থ্য কথা হাইওয়ে পুলিশ

সোনারগাঁও দর্পণ :

সোনারগাঁওয়ে সাংবাদিক মিঠুর বিকাশের দোকানসহ তিনটি  দোকানে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছ। শনিবার (4 সেপ্টেম্বর)  দিবাগত গভীর রাতের কোন একসময় উপজেলার পৌরসভা দৈলেরবাগ এলাকায় এ ঘটনা ঘটে। এতে এতে নগদ টাকাসহ প্রায় ৩ লাখ টাকার মালামাল চুরি হয়েছে বলে জানান ভুক্তভোগী ব‍্যবসায়ীরা।

তারা বলেন, এটি নতুন কোনো চুরি ঘটনা না। এর আগেও,  একইভাবে বেশ কয়েকবার এই এলাকায় কয়েকটি দোকানের চালে থাকা টিন কেটে মালামাল ও নগদ অর্থ চুরি করে নিয়ে গেছে। শনিবার রাতেও একইভাবে দোকানের চালে থাকা টিন কেটে মালামাল ও নগদ টাকা নিয়ে গেছে চোরেরা।  

এ ঘটনায় ব‍্যবসায়ীদের নিরাপত্তার স্বার্থে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং চুরিকৃত মাল উদ্ধারে পুলিশের সহযোগিতা চেয়েছেন ভুক্তভোগী দোকান মালিক  ব্যবসায়ীরা।

সোনারগাঁও দর্পণ :

বঙ্গবন্ধুর আদর্শে পারিবারিকভাবে আমরা আওয়ামী লীগ করছি। বিগত ৪০ বছর ধরে আমি এ সংগঠনের সাথে জড়িত। আমি যদি রাজনীতিতে পদ-পদবির চিন্তা করতাম তাহলে পদ কোন বিষয় ছিলনা। আমি যখনই সাংগঠনিক কোন কর্মসূচীতে ছিলাম, সংগঠনকে ভালোবেসেই ছিলাম। তাই পদ কোন বড় বিষয় নয়। জনসেবা করলে পদের দরকার হয়না। আর পদ দেখে বঙ্গবন্ধু কন্যা মনোনয়ন দিবেন না।

আসন্ন সোনারগাঁও উপজেলা পরিষদের উপ নির্বাচনে সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের দলীয় প্রার্থী হয়ে মনোনয়ন পত্র সংগ্রহের বিষয়ে রাতে ‘সোনারগাঁও দর্পণ’র এক প্রশ্নের জবাবে একথা বলেন, সদ্য প্রয়াত সোনারগাঁও উপজেলা পরিষদের চেয়ারম্যান মোশারফ হোসেনের ভাই শিক্ষানুরাগী, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মনির হোসেন। 

তিনি আরো বলেন, আমার বিশ্বাস আওয়ামী লীগ ও সোনারগাঁওয়ের তৃণমুল মানুষের সাথে আমাদের পারিবারিক ঐতিহ্য ও সম্পর্কের কথা বিবেচনায় বঙ্গবন্ধু কন্যা আমাকে মনোনয়ন দিবেন। মনোনয়ন পেলে আমি বিজয়ী হয়ে নেত্রীকে নৌকা উপহার দিতে পারব ইনশাল্লাহ।

এরআগে, সোনারগাঁও উপজেলা পরিষদের সদ্য প্রয়াত সাবেক চেয়ারম্যান মোশারফ হোসেনের ভাই শিক্ষানুরাগী ও বিশিষ্ট শিল্পপতি মনির হোসেন রবিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর ধানমন্ডির আওয়ামী লীগের দলীয় সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে উপ-দপ্তর সম্পাদকের কাছ থেকে মনোনয়ন পত্র সংগ্রহ করেন। 

এরও আগে, ২২ জুলাই সোনারগাঁও উপজেলা চেয়ারম্যান মোশারফ হোসেনের মৃত্যু হলে নির্বাচন কমিশন গত বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) ৮৫ তম সভায় সোনারগাঁও উপজেলার পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনের তারিখ আগামী ৭ অক্টোবর ধার্য করে। আগামী ৮ সেপ্টেম্ব্র পর্যন্ত এ মনোনয়ন পত্র সংগ্রহ করা যাবে। 


সোনারগাঁও দর্পণ :

আগামী ৭ অক্টোবর অনুষ্ঠিতব্য সোনারগাঁও উপজেলা পরিষদের উপ-নির্বাচনে অংশ নিতে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী ৪ জন প্রার্থী তাদের মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন। রবিবার (৫ সেপ্টেম্বর) দিনের বিভিন্ন সময় রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগের দলীয় সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে উপস্থিত হয়ে উপ-দপ্তর সম্পাদকের কাছ এ মনোনয়ন পত্র  সংগ্রহ করেন।

মনোনয়নপত্র সংগ্রহের তালিকায় রয়েছেন, সোনারগাঁও উপজেলা পরিষদের সদ্য প্রয়াত চেয়ারম্যান মোশারফ হোসেনের ভাই বিশিষ্ট ব্যবসায়ী মনির হোসেন, সোনারগাঁও উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নু, সোনারগাঁও উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক আলী হায়দার এবং উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বাবুল ওমর ওরফে বাবু ওমর।

এরআগে, ২২ জুলাই সোনারগাঁও উপজেলা চেয়ারম্যান মোশারফ হোসেন মারা গেলে নির্বাচন কমিশন গত বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) ৮৫ তম সভায় সোনারগাঁও উপজেলার পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনের তারিখ আগামী ৭ অক্টোবর ধার্য করে।


সোনারগাঁও দর্পণ :

২ হাজার ৩৯৭ ক্যান বিদেশী বিয়ার ও ৪৩৩ বোতল বিদেশী বিভিন্ন ব্রান্ডের মদসহ ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১১ এর সদস্যরা। শনিবার (৪ সেপ্টেম্বর) বিকালে সোনারগাঁওয়ের মেঘনা টোল প্লাজা এলাকায় অভিযান চালিয়ে এ সকল মাদক উদ্ধার করে। অভিযানের সময় একটি কাভার্ড ভ্যান ও একটি প্রাইভেটকারও জব্দ করা হয়েছে।

র‌্যাব -১১ অধিনায়ক লেঃ কর্ণেল তানভির মাহমুদ পাশা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার বিকালে সোনারগাঁও উপজেলার মেঘনা টোল প্লাজা এলাকায় মাদক বিরোধী অভিযানের সময় ময়মনসিংহ জেলার ধোবাউড়া থানার আইলাতুলি এলাকার মৃত আব্দুণ গণি’র ছেলে আমজান হোসেন (২৮), শেরপুর সদর থানার দুসুরা ছোনকান্দা এলাকার মৃত নসিম উদ্দিনের ছেলে ওয়াসিম (২৭), ভোলার বোরহান উদ্দিন থানার রানীগঞ্জ বাজার এলাকার আব্দুল মজিদের ছেলে সুজন (২৪) এবং ঢাকার তেঁজগাঁও শিল্পাঞ্চলের বটতলা এলাকার মৃত আব্দুর রহমানের ছেলে আলাল (২৪)’কে একটি প্রাইভেটকার ও একটি কাভার্ডভ্যান সহ আটক করা হয়। আটকের সময় তাদের কাছ থেকে মাদকগুলো উদ্ধার হয়। পরে তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা করা হয়েছে।

র‌্যাব জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে রাজধানীসহ বিভিন্ন এলাকায় মাদকের মামলা রয়েছে। 


মোকাররম মামুন, সোনারগাঁও দর্পণ :  

পান-সিগারেটের দোকান। দুটি শিশু (একজনের বয়স ৮ কি ৯ বছর, অপরজনের ১২ কি ১৩) এসে পান চায় দোকানীর কাছে। শিশুর পান চাওয়ার ধরণ আর শরীরের গঠন দেখে ওই দু’জনকে উদ্দেশ্য করে দোকানীর প্রশ্ন। বাড়ি কই ? শিশুর সোঁজা উত্তর। বাড়ি দিয়া কাম কি ? পান চাইছি পান দেন।

পাশের বেঞ্চে বসা এই প্রতিবেদক। কৌতুহল বেড়ে যায়। এতো অল্প বয়সে পান চাওয়া আর ব্যবসায়ীর সাথে কথার ধরণ দেখে। তাৎক্ষণিক তার কাছ থেকে তথ্য বের করার লোভ হয়। শিশুটিকে আদরের সাথে কাছে ডাকা। অতঃপর কথোপকথন।

নাম কি তোমার ?

রবিউল আউয়াল (৮/৯)

বাহ্ সুন্দর নাম। ইসলামে তোমার নামের একটা মহাত্ব আছে জান ? 

না জানি না। 

ঠিক আছে, আপতত জানার দরকার নেই, তা বাড়ি কোথায় ? 

মোগরাপাড়, (মূহুর্তেই ভোল পাল্টে) নাহ - বাড়ি-ঘর নাই । 

কি করো ? 

চৌরাস্তা আক্তারের পানের দোকান আছেনা হেইডা (সেইটা) আমার আন্ডারে চলে। এমুন (এমন) মোট ৩টা দোকান আমার কতায় (কথায়) চলে। আমি দেহি (দেখবাল)।

তো তোমার যে বয়স আর শরীর, চৌরাস্তা কতো নেতা-ক্ষেতা আছে, তারা কিছু বলেনা। 

শিশুর সোঁজা উত্তর - আফনে (আপনি) আমরে চিনেন ? আমি “হাইওয়ে পিচ্চি কিং  ব্লেড রাজা  গ্রুপ” এর।

শিশুরটির এমন কথায় আমার (প্রতিবেদক) কৌতুহল আরো বেড়ে গেল। তার উদ্দেশ্যে আমার প্রশ্ন - কি  গ্রুপ ? 

শিশুটির আরো ভাব নিয়ে উত্তর - “হাইওয়ে পিচ্চি কিং ব্লেড রাজা  গ্রুপ”। 

আমার কৌতুহল থেকে জানতে চাই ‘হাইওয়ে পিচ্চি’ মোটামুটি বুঝলাম কিন্তু ‘কিং ব্লেড রাজা  গ্রুপ’ এটাতো বুঝলাম না। এরমানে কি ?

সাথের শিশুটির উত্তর - হেরা (তারা) ব্লেড দিয়া কাম করে। আর হাইওয়েতে অগ (ওদের)  গ্রুপের চেয়ে শক্তিশালী কেউ নাই। হের লাইগা (সে জন্য) কিং। 

তাদের প্রতি আবারো প্রশ্ন - রাজা কেন ? কিং মানেইতো রাজা।

আবারো সেই শিশু রবিউল আউয়ালের উত্তর - রাজা ভাই অইতাছে আমাগ (আমাদের) বস। কৌশলে জানতে চাই, রাজার পরিচয়।

শিশুটি জানায়, তাদের বস রাজার বাড়ি চিটাগাং রোড। শিশুটির ভাষ্যমতে, রাজা ট্রাকের হেলপার। চিটাগাং রোড এলাকায় কোন এক জনপ্রতিনিধি (চেয়ারম্যান) এর ছেলের সাথে সবসময় চলাফেরা করে। সেই রাজার আওতাধীন ২৫ থেকে ৩০ জনের একটি  গ্রুপ কাজ করে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট হাইওয়েতে। যাদের কাজই হচ্ছে হাইওয়েতে বিভিন্ন স্পটে অপরাধ মূলক কাজ করা। আর ব্লেড হচ্ছে তাদের প্রধান অস্ত্র। কারণ হিসেবে জানায়, ব্লেড ধারালো এবং সহজেই বহনযোগ্য। আবার কখানো ধরা পরলে যে কোন স্থানে ফেলে দিয়ে নিরাপদে থাকা যায়। 

সম্প্রতি মোগরাপাড়া পুরান বাজারে প্রতিবেদকের সাথে এ সকল কথা হয় শিশু রবিউলের (রবিউলের পুরো পরিচয় প্রতিবেদকের কাছে রক্ষিত)। একপর্যায় প্রতিবেদক দোকানীকে ছবি তোলার ইঙ্গিত দিলে দোকানি যখন ছবি তুলতে যায় তখন মুখ লুকায় রবিউল। 


অনেক চেষ্টা করে তার ছবি তোলা হয়। একপর্যায় রবিউলের সাথে থাকা আরিফের প্রশ্ন - ওই মিয়া ছবি তোলেন ক্যান ? আপনি কি সাংবাদিক না-কি ?

যদিও পরিচয় গোপন রাখা হয় আরো তথ্য পাওয়ার আশায়। কিন্তু আর কিছুতেই কোন কথা না বলে দ্রুত পান নিয়ে চলে যায় তারা।

এ ঘটনার পর গত কয়েকদিনে কথা হয় অনেকের সাথে। চৌরাস্তা ও মোগরাপাড়া এলাকার ব্যবসায়ী, বিভিন্ন পরিবহন চালক ও তাদের সহযোগিসহ সাধারণ পথচারীদের। খোঁজ নিয়ে জানাযায়, প্রায় প্রতিদিনই চৌরাস্তা বাসস্ট্যান্ড, পিরোজপুর ইউনিয়ন পরিষদের সামনে থাকা ইউটার্ণ এলাকা এবং মোগরাপাড়ার উপর দিয়ে যাওয়া গ্র্যান্ড ট্রাঙ্ক রোডের প্রয়াত মোশারফ চেয়ারম্যানের বাগান বাড়ি বা মধুবাগ এলাকা, চৌরাস্তা বনবিভাগ, ছোট সাদিপুরে মাদ্রাসার সামনে ঘটে ছিনতাইয়ের এসব ঘটনা। 

আরো উদ্বেগের বিষয় হলো “হাইওয়ে পিচ্চি কিং ব্লেড রাজা  গ্রুপ” এর সদস্যরা বেশিরভাগই সন্ধ্যার পর টোকাইয়ের বেশে সাথে বস্তা নিয়ে বিভিন্ন স্পটের আশে-পাশে থাকে। 

এ সকল এলাকায় গত ১০ দিনের মধ্যে ঘটেছে ৫টি ছিনতাই, ৩টি মিশুক ও একটি অটো রিক্সা চুরির ঘটনা। ভুক্তভোগীদের দাবি - যেদিন দোকানপাট দ্রুত বন্ধ হয়ে যায় এবং সড়কে লোকজনের পদচারণা কম থাকে, তখনই বেড়ে যায় ছিনতাইকারীদের দৌড়াত্ম্য। তবে তাদের দাবি, দোকানপাট ও ব্যবসা-বাণিজ্য খোলা থাকলে সড়কে ও বিভিন্ন মহল্লায় লোকজন থাকে। ফলে কোন দুর্ঘটনা ঘটলেও চিৎকার করলে মানুষজন আসলে ক্ষতির পরিমাণও হয় কম।

আর এসকল অপকর্মগুলো করে থাকে “হাইওয়ে পিচ্চি কিং  ব্লেড রাজা গ্রুপ” এর মতো নিরবে গজিয়ে ওঠা বিভিন্ন গ্রুপের সদস্যরা। 

এ ব্যাপারে সোনারগাঁও থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ হাফিজুর রহমান ‘সোনারগাঁও দর্পণ’কে জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে রাতে বিভিন্ন স্পটকে লক্ষ্য করে ১০টা মোবাইল টিম কাজ করে। আমি এখানে জয়েন্ট করার পর মহাসড়কে নিরাপত্তার বিষয়টি অতিগুরুত্বের সাথে দেখছি। বর্তমানে অপকর্ম আগের চেয়ে অনেক কম। নেই বললেই চলে। তবে, “হাইওয়ে পিচ্চি কিং ব্লেড রাজা  গ্রুপ” এই নাম এরআগে শুনিনি। এ ব্যাপারে খোঁজ নিয়ে অবশ্যই ব্যবস্থা নিব।

‘সোনারগাঁও দর্পণ’ও মনে করে মহাসড়কে বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ড সংগঠনকারী প্রতিষ্ঠিত এবং উদীয়মান গ্রুপের সদস্যদের শনাক্ত করতে বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সোর্সদের আরও বেশি তৎপরতা দেখাতে হবে। এখনই তাদের শনাক্ত করতে না পারলে সোনারগাঁওবাসীদের কপালে ভবিষ্যতে অনেক বেশি দুর্ভোগে পরতে হবে। এরা ছিনতাইকারী, এরা ভয়ঙ্কর; এদের অঙ্কুরে বিনাশ করুন।


সোনারগাঁও দর্পণ :

টানা প্রায় দেড় বছর পর আবারো সরব হতে যাচ্ছে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান। আবারো শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত হওয়ার অপেক্ষায় শিক্ষা প্রতিষ্ঠানগুলো। তবে, পূর্বের গোষণানুযায়ী নভেম্বরে এসএসসি ও ডিসেম্বরে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে। শুক্রবার (৩ সেপ্টেম্বর) দুপুরে চাঁদপুর সদর উপজেলার মহামায়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধন শেষে এ তথ্য জানান, শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

তিনি বলেন, ১২ সেপ্টেম্বর থেকে সব শিক্ষাপ্রতিষ্ঠান তথা প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী শিক্ষাপ্রতিষ্ঠান খোলার জন্য ১২ সেপ্টেম্বর তারিখ নির্ধারণ করা হয়েছে। শিক্ষামন্ত্রী বলেন,  বেশিরভাগ শিক্ষকই টিকা নিয়েছেন। এছাড়া ১২ বছর বয়সী শিক্ষার্থীদেরও টিকার আওতায় আনা হবে।

শিক্ষার্থীদের করোনা প্রতিরোধী টিকা দেওয়ার বিষয়ে দীপু মনি বলেন, ১৮ বছর বয়সী শিক্ষার্থীদের টিকা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। টিকাপ্রাপ্তি সাপেক্ষে পর্যায়ক্রমে ১২ বছর বয়সী পর্যন্ত এ টিকার ব্যবস্থা করা হচ্ছে।

এরআগে, ২০২০ সালের ৮ মার্চ বাংলাদেশে করোনাভাইরাসের অস্তিত্ব পাওয়া যায়। ১৮ মার্চ প্রথম বাংলাদেশে মৃত্যুর তথ্য জানায় আইইডিসিআর। করোনা বিস্তার রোধে ওই বছরের ১৭ মার্চ থেকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করে সরকার। এর মধ্যেও একাধিকবার শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের সময় বৃদ্ধি করে সরকার। সবশেষ গত ২৬ আগস্ট শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি আরও এক দফা বাড়িয়ে ১১ সেপ্টেম্বর পর্যন্ত করা হয়। 


সোনারগাঁও দর্পণ :

সোনারগাঁওয়ের হেফাজতের তান্ডবের ঘটনায় নারায়ণগঞ্জ জেলা যুবদলের সহ-সভাপতি হারুন অর রশিদ মিঠু’কে মিথ্যা আসামী দিয়ে করা ৩টি মামলায় আগাম জামিন দিয়েছেন আদালত। গতকাল বুধবার (১ সেপ্টেম্বর) হাইকোর্ট ডিভিশনের বিচারক মোহাম্মদ হাবিবুল গনি ও বিচারক রিয়াজ উদ্দিন খানের গঠিত দ্বৈত বেঞ্চ এ জামিন মঞ্জুর করেন।

এ সময় জামিন আবেদনের পক্ষে যুক্তিখন্ডন করেন, আইনজীবি জেড আই খান পান্না, ব্যারিষ্টার শামীম হায়দার পাটোয়ারী, বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার এসোসিয়েশন বার কাউন্সিলের সাধারণ সম্পাদক আইনজীবি কাজল এবং মাহবুবুর রহমান খান।

জামিন পাওয়ার পর এক প্রতিক্রিয়ায় জেলা যুবদলের সহ-সভাপতি মিঠু বলেন, সোনারগাঁওয়ে যখন হেফাজতের ঘটনা ঘটে তখন এবং মামলার সময় আমি আমার অসুস্থ বাবা-মা’কে নিয়ে দেশের বাইরে হাসপাতালে অবস্থান করি। কোর্টে আমি আমার পক্ষে সকল প্রমাণাদিও পেশ করি। সকল কাগজপত্র দেখে কোর্ট আমাকে জামিন দেন। এরআগেও মামলার বাদিদেরকে আমি বিভিন্নভাবে আমাকে যে ষড়যন্ত্রমুলকভাবে মামলায় জড়ানো হয়েছে তা বলার চেষ্টা করেছি। কিন্তু তারা কোন কথাই কর্ণপাত করেনি। আমি হলফ করে বলতে পারি শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসায় মামলায় আমার নাম জড়ানো হয়েছে।

উল্লেখ্য, এরআগে চলতি বছরের ৪ এপ্রিল সোনারগাঁও থানায় হারুন অর রশিদ মিঠুসহ বেশ কয়েকজন নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করে সোনারগাঁও যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নু, প্রচার সম্পাদক নাসির উদ্দিন ও রফিকুল ইসলাম নান্নুর শ্বাশুড়ি জোহরা বেগম।


MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget