সোনারগাঁও দর্পণ :
সোনারগাঁওয়ের মোগরাপাড়ায় ডিগবার ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করছেন আসন্ন মোগরাপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী আশরাফ উদ্দিন। শুক্রবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় ইউনিয়নের আলাবদী এলাকায় নবাব হাবিবুল্লাহ উচ্চ বিদ্যালয় মাঠে "কাইকারটেক ইয়াংস্টার ক্লাব" আয়োজিত 'ডিগবার ফুটবল টুর্নামেন্ট ' এর উদ্বোধন করেন তিনি।
টুর্নামেন্ট আয়োজকরা জানান, টুর্নামেন্টে জেলা থেকে মোট ৩২ টি দল অংশগ্রহণ করে। শুক্রবার প্রথম দিন ম্যাচে মোট চারটি দল অংশ গ্রহণ করে। এরমধ্যে উদ্বোধনী দলে দুটি প্রথম দলের মধ্যে নবীগঞ্জ কদম রসুল ক্লাবের সাথে প্রতিদ্বন্দ্বিতা করে হরবদী ইয়াং স্টার ক্লাব।
ছোট ছোট সটে খেলে প্রথম থেকেই দর্শকদের নজর কাড়ে হরবদী ইয়াং স্টার ক্লাবের আকাশি রংয়ের জার্সি গায়ে খেলোয়াড়রা। খেলার নির্দিষ্ট সময় শেষে নবীগঞ্জ কদম রসুল ক্লাবকে ২/০ গোলে পরাজিত করে হরবদী ইয়াং স্টার ক্লাব।
পরে প্রথম দিনের দ্বিতীয় ম্যাচে ভিন্নীপাড়া যুবসংঘের সাথে প্রতিদ্বন্দ্বিতা করে আলাবদী যুবসংঘ। খেলায় আলাবদী যুবসংঘকে ট্রাইব্রেকারে পরাজিত করে ভিন্নীপাড়া যুবসংঘ ক্লাবকে।
এরআগে, ম্যাচটির উদ্বোধন করতে নিজ প্রতিষ্ঠান আনিরা এন্টারপ্রাইজ থেকে এক কিলোমিটারের বেশি পথ পায়ে হেটে আলাবদী হাবিবুল্লাহ উচ্চ বিদ্যালয় মাঠে উপস্থিত হন অনুষ্ঠানের প্রধান অতিথি
চেয়ারম্যান প্রার্থী আশরাফ উদ্দিন। এ সময় কমিটির পক্ষ থেকে প্রধান অতিথিকে ফুল দিয়ে বরণ করে নেন আয়োজকরা। এ সনয় উপস্থিত দর্শকেরা করতালিতে মুখরিত করে তোলেন অনুষ্ঠান প্রাঙ্গণ।
পরে অনুষ্ঠানের বিশেষ অতিথি নারায়ণগঞ্জ জেলা জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক কাজী এনামুল হক রবিন অনুষ্ঠানস্থলে পৌঁছলে তাকে ফুল দিয়ে বরণ করে নেন আশরাফ উদ্দিন।
প্রধান অতিথি তার সংক্ষিপ্ত বক্তব্যে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার গুরুত্ব তুলে ধরেন। প্রতিশ্রুতি দেন নবাব হাবিবুল্লাহ উচ্চ বিদ্যালয়ের মাঠকে খেলার উপযোগী করে তৈরি করার পাশাপাশি মাঠের দুই প্রান্তে গোলবার নির্মাণের।
পরে খেলোয়াড়দের সাথে পরিচিত হয়ে খেলাধুলাকে কোন রাজনীতি এবং ব্যক্তিগত আক্রোশের হাতিয়ার না বানানের আহবান জানিয়ে দর্শকদেরকে সুষ্ঠু ও উপভোগ্য খেলা উপহার দেওয়ার জন্য খেলোয়ারদের প্রতি আহবান জানান।
পরে খেলার উদ্বোধন করেন। বেশ কিছুক্ষণ খেলা উপভোগ করে অনুষ্ঠানস্থল ত্যাগ করেন চেয়ারম্যান প্রার্থী আশরাফ উদ্দিন।



Post a Comment