Halloween Costume ideas 2015

সোনারগাঁওয়ে ট্রাকের ওপর কাভার্ডভ্যান ট্রাক চালক নিহত, আহত ১


সোনারগাঁও দর্পণ : 

সড়কে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাকের ওপর কাভার্ডভ্যান উল্টে পড়েছে। এতে ট্রাক চালক নিহত হয়েছেন। আহত হয়েছেন ট্রাকের হেলপার। রবিবার (২২ নভেম্বর) রাত সাড়ে ৭টার দিকে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ঢাকা-সিলেট মহাসড়কের কাঁচপুরে স্কয়ার নীট কম্পোজিট গার্মেন্টসের সামনে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত ট্রাক চালকের নাম মো. ইসমাইল (৪০)। আহত হেলপারের নাম রায়হান হোসেন (২০)তাৎক্ষণিকভাবে তাঁদের ঠিকানা পাওয়া যায়নি। কাঁচপুর হাইওয়ে থানার ওসি জুয়েল রানা রবিবার রাত ৯ টায় দুর্ঘটনায় হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন। 

প্রত্যক্ষদর্শী হানিফ জানান, রূপগঞ্জের গাউছিয়া থেকে কাঁচপুরের দিকে ফেরার পথে তিনি সড়কে একটি কাভার্ডভ্যানকে ট্রাকের ওপর উল্টে পড়ে থাকতে দেখেন। পরে স্থানীয়দের সঙ্গে কথা বলে জানতে পারেন, কাভার্ডভ্যানটি এঁকেবেঁকে অন্য একটি গাড়িকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটির ওপর উল্টে পড়ে। এতে ট্রাক চালক নিহত হন এবং হেলপার আহত হন। 

দুর্ঘটনার পর ঢাকা-সিলেট মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে ভোগান্তিতে পড়েন ওই সড়কে চলাচলকারী যাত্রীরা। কাঁচপুর হাইওয়ে থানার ওসি জুয়েল রানা বলেন, দুর্ঘটনায় একজন নিহত ও একজন আহত হয়েছেন। সড়কে তীব্র যানজটে আটকা পড়লে পুলিশের হস্তক্ষেপে যানবাহন চলাচল স্বাভাবিক হয়েছে। 

Post a Comment

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget