Halloween Costume ideas 2015

২০২৭ সালের রমজান শুরু আর ঈদ কবে?


সোনারগাঁও দর্পণ :

আগামী বছর কবে পবিত্র রমজান শুরু হবে এবং ঈদ উল ফিতরই বা কবে, সে বিষয়ে সম্ভাব্য তারিখ জানিয়েছে জর্দান নিউজ। মুলত সৌদি আরবের হিজরি ক্যালেন্ডার অনুযায়ী এ তারিখ প্রকাশ করেছে প্রতিবেদনে। 

জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব ও হিজরি ক্যালেন্ডারের তথ্য অনুযায়ী, আগামী বছরের রমজান ফেব্রুয়ারি মাসে শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। জর্দান নিউজের প্রতিবেদনে জানা গেছে, সৌদি আরবের হিজরি ক্যালেন্ডার অনুযায়ী ১৪৪৮ হিজরি সালের রমজান মাস ২০২৭ সালের ফেব্রুয়ারির প্রথম ভাগে পড়তে পারে। সম্ভাব্য হিসাব অনুযায়ী, ৮ ফেব্রুয়ারি, সোমবার থেকে রমজান শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, রমজান শুরুর আগে ১৪৪৮ হিজরি সালের শাবান মাসের ২৯ তারিখে নতুন চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে। চাঁদ দেখা ও মাসের সময়ের ওপর ভিত্তি করেই রমজানের প্রথম দিন চূড়ান্ত হবে।

হিসাব অনুযায়ী, শাবান মাস ৩০ দিন পূর্ণ হলে ৭ ফেব্রুয়ারি রবিবার মাসটি শেষ হবে। এরপর ৮ ফেব্রুয়ারি সোমবার থেকে রমজান মাস শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।

এদিকে, ২০২৭ সালের ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখও রমজান মাসের ওপর নির্ভর করবে। বর্তমান হিসাব অনুযায়ী, ১৪৪৮ হিজরি সালের রমজান মাস ২৯ দিন হওয়ার সম্ভাবনা রয়েছে। সে হিসাবে ২০২৭ সালের ঈদুল ফিতর সে বছরের ১০ মার্চ বুধবার পালিত হতে পারে।

যদিও সৌদি আরবসহ বিভিন্ন দেশে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের চূড়ান্ত চাঁদ দেখা ও ঘোষণার পর তারিখ নিশ্চিত হবে। বাংলাদেশের ক্ষেত্রেও জাতীয় চাঁদ দেখা কমিটির সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হয়।


Post a Comment

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget