Halloween Costume ideas 2015

সোনারগাঁওয়ে সাংবাদিকের বিরুদ্ধে ষড়যন্ত্রমুলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন


সোনারগাঁও দর্পণ :

সোনারগাঁও প্রেস ক্লাবের সদস্য, দৈনিক সংবাদের সোনারগাঁও প্রতিনিধি মাহবুবুল ইসলাম সুমনের বিরুদ্ধে মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ এর দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে সোনারগাঁওয়ে মানববন্ধন ও প্রতিবাদ সভা হয়েছে। 

শনিবার (২৯ আগস্ট) বেলা ১১টার দিকে উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় এ মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। 

কর্মসূচিতে সোনারগাঁয়ের বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা অংশগ্রহণ করে বলেন, কোনো সাংবাদিকের বিরুদ্ধে মামলা হলে সেটিকে পেশাগত দায়িত্ব পালনের কারণে হয়রানি করা হচ্ছে কি না, তা নিরপেক্ষভাবে তদন্ত করা প্রয়োজন। 

তারা বলেন, সাংবাদিকরা যেন ভয় বা চাপ ছাড়াই তথ্য সংগ্রহ ও সংবাদ প্রকাশ করতে পারেন, সে পরিবেশ নিশ্চিত করা জরুরি।

বক্তারা আরও বলেন, কোনো সাংবাদিকের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ থাকলে আইন তার নিজস্ব গতিতে চলবে। তবে অভিযোগের ভিত্তি ও মামলার প্রেক্ষাপট নিরপেক্ষ তদন্তের মাধ্যমে যাচাই করতে হবে। একই সাথে প্রকৃত অপরাধী যে-ই হোক, তাকে আইনের আওতায় আনা এবং নিরপরাধ কাউকে হয়রানি না করার দাবি জানান তারা।

এ ক্ষেত্রে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি পক্ষপাতহীন ভূমিকা রাখার আহ্বান জানিয়ে  সভায় সাংবাদিক সুমনের বিরুদ্ধে দায়ের করা মামলার বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দ্রুত ব্যবস্থা গ্রহণ ও মামলা প্রত্যাহারের দাবি জানান। পাশাপাশি ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন, নিরপরাধ ব্যক্তিদের হয়রানি বন্ধ এবং দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানান অংশগ্রহনকারী সাংবাদিকরা।

Post a Comment

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget