সোনারগাঁও দর্পণ :
সোনারগাঁওয়ে দুইটি হোটেল রেস্তোরাঁ ও একটি মিষ্টির দোকান কর্তৃপক্ষকে মোট ৬ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত, সংরক্ষণ ও প্রক্রিয়াজাতকরণের অভিযোগে এ দণ্ড করা হয়। দণ্ডিত খাদ্য প্রতিষ্ঠানগুলো হলো সিকদার ডাইন, বৈশাখী রেস্তোরাঁ ও ঈঁশাখা মিষ্টিঘর।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানাগেছে, সোনারগাঁও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কাঁচপুর সার্কেল ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাইরুজ তাসনিমের ভ্রাম্যমান আদালত খাদ্য উৎপাদন, সংরক্ষণ ও প্রক্রিয়াজাতকরণের ক্ষেত্রে নির্ধারিত স্বাস্থ্যবিধি ও নিরাপদ খাদ্য সংক্রান্ত নীতিমালা যথাযথভাবে অনুসরণ না করার তা সরাসরি ভোক্তাদের স্বাস্থ্যঝুঁকিতে ফেলতে পারে। তাই তিনটি প্রতিষ্ঠানকে ৬ লাখ টাকা অর্থ দণ্ড করা হয়।
পাশাপাশি খাদ্য প্রক্রিয়াজাতকরণ, মজুত ও বিক্রির প্রতিটি ধাঁপে নিরাপদ খাদ্য আইন ও স্বাস্থ্যবিধি কঠোরভাবে মেনে চলার নির্দেশ দেওয়া হয়। একই সঙ্গে খাদ্য প্রস্তুত ও সংরক্ষণের স্থান নিয়মিত পরিষ্কার রাখা, খাদ্যদ্রব্য নিরাপদভাবে সংরক্ষণ করা এবং ভোক্তাদের স্বাস্থ্যঝুঁকি এড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের বিষয়ে কঠোর সতর্কতা দেওয়া হয়।
অভিযানের সময় স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক মো. মোশাররফ হোসেন (মুর্শিদ) সহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও কাঁচপুর রাজস্ব সার্কেলের কর্মকর্তা এবং সোনারগাঁও থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

Post a Comment