Halloween Costume ideas 2015
সর্বশেষ পোস্ট
অপরাধ অর্থ ও বাণিজ্য আওয়ামী লীগ আড়াইহাজার আদালত আন্তর্জাতিক উত্তরা পূর্ব থানা কাঁচপুর কুমিল্লা খেলাধুলা গজারিয়া গণমাধ্যম গাজীপুর চট্টগ্রাম জাতীয় জামপুর জামায়াত ঢাকা তথ্যপ্রযুক্তি থানা প্রশাসন দাউদকান্দি ধর্ম নরসিংদী নারায়ণগঞ্জ নোয়াখালী নোয়াগাও পর্যটন ও পরিবেশ পিরোজপুর পৌরসভা প্রশাসন ফতুল্লা বন্দর বরগুনা বারদী বিএনপি বিনোদন বৈদ্যের বাজার ভারত ভুলতা মুন্সিগঞ্জ মোগরাপাড়া রাজনীতি রাজনীতি. রাজনীতি. বিএনপি রাজনীতি.মোগরাপাড়া রাজশাহী রূপগঞ্জ র‌্যাব র‌্যাব-11 শম্ভুপুরা শিক্ষা শিক্ষা ও সংস্কৃতি শিবির সন্মান্দি সংস্কৃতি সাদীপুর সাভার সারাদেশ সিদ্ধিরগঞ্জ সিভিল প্রশাসন সিলেট সেনা সোনারগাঁও স্বাস্থ্য কথা হাইওয়ে পুলিশ

সোনারগাঁও দর্পণ :

সরকারী খাল বালু দিয়ে ভরাটের সময় জামান মিয়া নামে একজনকে আটক করেছে পুলিশ।  সোমবার (৯ আগস্ট) বিকেলে সোনারগাঁও পৌরসভার বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের প্রাচীর ঘেঁষা ইছাপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। 

স্থানীয় সূত্র জানায়, স্থানীয় কয়েকটি গ্রামের পানি নিষ্কাষনের একমাত্র ওই খালটি স্থানীয় জামান মিয়া পাইপ বসিয়ে ড্রেজার দিয়ে বালু ভারট করছে। স্থানীয়রা এমন অভিযোগ দিলে বিকেলে সরেজমিনে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা আতিকুল ইসলাম। এ সময় অভিযোগের সত্যতা পান এবং ঘটনার সাথে জড়িত অভিযুক্ত জামানকে নির্বাহী কর্মকর্তার নির্দেশে আটক করে পুলিশ ও আনসার সদস্যরা। পরে তাকে উপজেলা কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। পাশাপাশি বালু ভরাট কাজে ব্যবহৃত পাইপ ভেঙ্গে নষ্ট করে দেয়া হয়।

পরে উপজেলা কার্যালয়ে সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা আতিকুল ইসলাম ভ্রাম্যমান আদালত বসিয়ে বাংলাদেশ পরিবেশ সংরক্ষন আইন-১৯৯৫ এর ধারা (০৬)(ঙ) লঙ্ঘনের দায়ে ৩০ হাজার টাকা অর্থ দন্ড দেন। 


সোনারগাঁও দর্পণ :

আগামী ১১ আগস্ট থেকে অনেকটা স্বাভাবিক হতে পারে জনজীবন। তবে, সরকারের আরোপিত বিধি-নিষেধ না মেনে ঘুরাফেরা, যানবাহন ও গণপরিবহন চলাচল এবং ব্যবসা প্রতিষ্ঠান চালালে গুণতে হবে জরিমানা এমন কি যাওয়া হতে পারে জেলেও। এমনই বার্তা দিয়ে ৮টি বিধি-নিষেধ আরোপ করে নির্দেশনা দিয়েছে সরকারের মন্ত্রী পরিষদ বিভাগের মাঠ প্রশাসন সম্বন্বয় অধিশাখা। ৮ আগস্ট সংস্থাটির উপসচিব মো. রেজাউল ইসলাম স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়।

আদেশে বলা হয়েছে, ৩ আগস্ট অনুষ্ঠিত কোভিড -১৯ সংক্রমণের পরিস্থিতি পযর্ডারোচনা সংক্রান্ত আন্তঃমন্ত্রণালয় সভার সিদ্ধান্ত মোতাবেক দেশের আর্থসামজিক অবস্থা, অর্থণৈতিক কর্মকাÐ সচল রাখা এবং সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় বিধি-নিষেধের অনুবৃত্তিক্রমে আগামী ১১ আগস্ট হতে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সরকারী, বে-সরকারী, আঁধা সরকারী. স্বায়ত্বশাসিত অফিস, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে স্বাস্থ্য বিধি মেনে খোলা থাকবে।

শর্তগুলোর মধ্যে অন্যতম হলো, বাংলাদেশ সুপ্রীম কোর্ট আদালতগুলোর বিষয়ে সিদ্ধান্ত নেবে।সড়ক, নৌ ও রেল পথে আসন সংখ্যার অর্ধেক যানবাহন চলবে। যাত্রী পরিবহন করা যাবে আসন অনুযায়ী। 

যথাযথ স্বাস্থ্যবিধি মেনে শপিংমল, মার্কেট, দোকানপাট সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা রাখা যাবে। খাবারের দোকান,হোটেল রোস্তোরায় অর্ধেক আসন খালি রেখে সকাল ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত খোলা রাখা যাবে।

সকল ক্ষেত্রেই স্বাস্থ্য বিধি মানতে হবে নয়তোবা সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


সোনারগাঁও দর্পণ :

বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব ছিলেন বঙ্গবন্ধুর জীবনে সুখ-দুঃখের সঙ্গী। জাতির পিতার জীবনের কঠিন দিনগুলোতে বঙ্গমাতাই আওয়ামী লীগ ও ছাত্রলীগ ধরে  রেখেছিলেন। বঙ্গবন্ধুর নাম দেশের সীমানা পেরিয়ে বিশ্বব্যাপী পরম শ্রদ্ধায় উচ্চারিত হওয়ার নেপথ্যেও ছিলেন তার সহধর্মিণী শেখ ফজিলাতুন্নেসা। মৃত্যুর আগ পর্যন্ত বঙ্গবন্ধুর জীবনসঙ্গী হিসেবে তারই ছায়া হয়ে পরম মমতায় বঙ্গবন্ধুকে আগলে রেখেছিলেন রত্নগর্ভা এই মহীয়সী নারী। 

রোববার সকালে সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিবের জন্মবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন, নারায়ণগঞ্জ-৩ আসনের সাবেক সাংসদ ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক (১) আব্দুল্লাহ আল কায়সার।  

এ সময় কায়সার আরও বলেন, স্বাধীন বাংলাদেশের ইতিহাসের গুরুত্বপূর্ণ সময়গুলোতে মূহুর্তের মধ্যে বাস্তবোচিত ও দূরদর্শী সিদ্ধান্ত দিয়ে বঙ্গবন্ধু মুজিব বাঙালি জাতীর মুক্তিসংগ্রামকে কাঙ্খিত লক্ষ্যে নিতে অনন্য ও ঐতিহাসিক অবদান রেখেছেন। বঙ্গবন্ধু ৭ মার্চ রেসকোর্স ময়দানে যে জ্বালাময়ি বক্তৃতা করেছিলেন তারও নেপথ্যে ছিলেন বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা। 

এ সময় অন্যান্যের মধ্যে উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির যুগ্ম আহবায়ক (২) ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম, উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান কালাম, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার ফেন্সি, উপজেলা আওয়ামী লীগের আহবায়ক কমিটির সদস্য মোগরাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফ মাসুদ বাবু, নারায়ণগঞ্জ জেলা পরিষদের সদস্য মোস্তাফিজুর রহমান মাসুম, সাদিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রশিদ মোল্লা, জামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হা-মীম সিকদার শিপলু, কেন্দ্রীয় যুব মহিলা লীগের সাংগঠনিক সম্পাদক নাসরিন সুলতানা ঝরা, সোনারগাঁও উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নু, থানা আওয়ামীলীগ নেতা মাসুম চৌধুরীসহ  উপজেলা আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা ১৯৩০ সালের ৮ আগস্ট গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন। 


সোনারগাঁও দর্পণ :

চার দিক পানিতে ভাসছে। এরই মধ্যে কিছুটা উচু স্থান পেলে যেভাবে বাজার বা গোবাদি পশু রাখা হয়, আর সে স্থানটিকে ঘিরেই করা হয় নানান কর্মকাণ্ড। আজ ৭ আগস্ট শনিবার সোনারগাঁ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে টিকা দেয়ার সময় এমনই পরিবেশ তৈরি হয়েছিল টিকা গ্রহণ করতে যাওয়া সাধারণ মানুষের। সরেজমিনে গিয়ে এমনটাই দেখা গেছে। বিশেষ করে দুর্ভোগে পরেছেন নারী ও বয়োজ্যেষ্ঠরা।

দেখাগেছে, স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে মসজিদের পাশে মেহগণি বাগানের সড়কে প্রায় দেড়শ মিটার রাস্তার পুরোটাই পানির নিচে। আর সে পানিতে ঘন্টার পর ঘন্টা দাড়িয়ে থেকে অপেক্ষা করেছেন কাঙ্খিত টিকা নিতে। কয়েকজনকে আবার পানিতে দাড়িয়ে থেকে হাচি দিতেও দেখা গেছে। তারা জানিয়েছে পানিতে দীর্ঘক্ষণ দাড়িয়ে থাকাতেই এ অবস্থা। এভাবেই পানিতে দাড়িয়ে থেকে কোভিড-১৯ এর টিকার জন্য অপেক্ষা করেছেন শতশত নারী-পুরুষ। 

অফরদিকে, নোংরা পানিতে দাড়িয়ে থেকে মশার কামড়ের সাথে ক্ষনে ক্ষনে হাচি দিতে দিতে দুই-একজন আবার পৌরসভা, হাসপাতাল কর্তৃপক্ষ আর সরকারের গোষ্ঠী উদ্ধার করতে শোনা গেছে। দেখবালের দায়িত্ব  নিয়ে তর্কও জড়ায় দুই-একজন। 

ভুক্তভোগীরা প্রশ্ন করেন, পানি নিষ্কাষনের দায়িত্ব কার, পৌরসভা না-কি হাসপাতাল কর্তৃপক্ষের। তবে অনেকেই বলেছেন, জমাট পানি দেখার পর স্থান পরিবর্তন করে টিকা দেয়া উচিত ছিল হাসপাতাল কর্তৃপক্ষের। 


সোনারগাঁও দর্পণ : 

স্বাস্থ্য বিধি মেনে সুশৃঙ্খল পরিবেশে গণটিকা কার্যক্রমের উদ্বোধন হয়েছে সোনারগাঁও উপজেলার পিরোজপুর ইউনিয়নের ১,২ ও ৩ নং ওয়ার্ডে। সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক ও পিরোজপুর ইউনিয়নের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম সকালে ইউনিয়নের ৮৭ নং চর গোয়ালদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ গণটিকা কার্যক্রমের উদ্বোধন করেন।  

পরে টিকা গ্রহণের উদ্দেশ্যে যাওয়া বাসিন্দাদের সুশৃঙ্খলভাবে স্বাস্থ্য বিধি মেনে টিকা দেয়া হয়।  

টিকা প্রদান অনুষ্ঠানে সোনারগাঁও পিরোজপুর ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক ফিরোজ মোল্লা, উপজেলা যুব লীগের সাংগঠনিক সম্পাদক আরিফুর রহমান, রাসেল ভূইয়াসহ ওয়ার্ড ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগ ও এর সহযোগি অঙ্গ সংগঠনের নেতাকর্মী এবং স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন।


সোনারগাঁও দর্পণ :

সোনারগাঁও উপজেলা পরিষদের সদ্য প্রয়াত চেয়ারম্যান মোশারফ হোসেনের মৃত্যুতে শোক প্রকাশ করে পদটি শূন্য ঘোষণা করেছে। পাশাপাশি শূন্য পদটির অস্থায়ী আর্থিক দায়িত্ব পালনের জন্য প্যানেল চেয়ারম্যান -১ বাবুল ওমরকে দায়িত্ব পালনের জন্য নির্দেশ দিয়েছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ। এছাড়া, সংবিধান অনুযায়ী শূন্য পদটি পূরণের জন্য উপ-নির্বাচনের আহবান জানিয়ে চিঠি দেয়া হয়েছে নির্বাচন কমিশনে। বৃহস্পতিবার (৫ আগস্ট) স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সহকারী সচিব মমতাজ বেগমের স্বাক্ষরিত পৃথক একাধিক চিঠিতে এ সকল নির্দেশ ও দায়িত্ব দেয়া হয়। 

স্থানীয় সরকার বিভাগের উপজেলা শাখা থেকে স্বারক নাম্বার ৪৬.০০.০০০০.০৪৬.১৮.১৫৮.২০.৫০৮ এ সচিব হেলালুদ্দিন আহমেদ ও সহকারী সিনিয়র সচিব মমতাজ বেগম স্বাক্ষরিত চিঠিতে শোক প্রকাশ করা হয়।

১লা আগস্ট নারায়ণগঞ্জ জেলা স্বারক নাম্বার ৫৩৫ এর চিঠির জবাবে স্থানীয় সরকার বিভাগের উপজেলা শাখা থেকে স্বারক নাম্বার ৪৬.০০.০০০০.০৪৬.১৮.১৫৮.২০.১২ এ উপজেলা পরিষদ সুষ্ঠুভাবে পরিচালনার জন্য উপজেলা পরিষদ (কার্যক্রম বাস্তবায়ন) বিধিমালা ২০১০ এর ১৫ ধারা অনুযায়ী ভাইস চেয়ারম্যান ও প্যানেল চেয়ারম্যান হতে ১ নং’কে অস্থায়ী চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দেয়ার নির্দেশ দেয়া হয়।

স্থানীয় সরকার বিভাগের উপজেলা শাখা থেকে পত্র নাম্বার ৪৬.০০.০০০০.০৪৬.১৮.১৫৮.২০’র মাধ্যমে স্থানীয় সরকার বিভাগের সহকারী সিনিয়র সচিব মমতাজ বেগম স্বাক্ষরিত চিঠিতে নির্বাচন কমিশন সচিব, আগারগাঁও’র কাছে উপ-নির্বাচনের সকল ব্যবস্থা গ্রহণের জন্য জেলা প্রশাসককে নির্দেশ দেয়া হয়েছে।

এছাড়া, পদটি শূন্য হওয়ার বিষয়টি স্থানীয় সরকার বিভাগের উপজেলা শাখা থেকে পত্র নাম্বার ৪৬.০০.০০০০.০৪৬.১৮.১৫৮.২০.৫০৭’র মাধ্যমে প্রজ্ঞাপন জারি করা হয়।


সোনারগাঁও দর্পণ : 

আধিপত্য বিস্তার টিকিয়ে রাখতে জমি সংক্রান্ত বিষয় নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে উভয় গ্রুপের  তিনজনসহ মোট কমপক্ষে ১০ জন আহত হয়েছে। বুধবার রাতে সোনারগাঁও উপজেলার বারদী ইউনিয়নের আলগীরচর গ্রামের সাদেকুর রহমান ও  হাবিবুর রহমানের  সমর্থকদের মধ্যে সংর্ঘষের এ ঘটনা ঘটে। আহতরা হলো, সাদেকুর রহমানের পক্ষের মনির হোসেন, দেলেয়ার হোসেন, সাহিদা ও বিদ্যুৎ আর হাবিবুর রহমানের  পক্ষে হাবিব, জিয়া, জামির, আবেদা, জাহানারা ও সামিয়া। আহতদের মধ্যে মনির হোসেন, দেলেয়ার হোসেন ও সাহিদা টেটাবিদ্ধ হয়। টেটাবিদ্ধবস্থায় তিনজনকেই প্রথমে সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে ঢাকা মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে। বাকীদের সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীরা জানান, দীর্ঘদিন ধরেই সাদেক ও হাবিবের মধ্যে জমি নিয়ে বিরোধ চলছিল। ইতোপূর্বে এ নিয়ে অনেক বার বিচার সালিশ হয়। তবে সমাধান দিতে ব্যর্থ হয়েছে স্থানীয় বিচারকরা। সবশেষ বুধবার রাতে হাবিব ওই জমিতে দেয়াল নির্মাণ ও লিচু গাছ লাগাতে গেলে সাদেক বাঁধা দেয়। এ নিয়ে প্রথমে উভয় পক্ষের মধ্যে বাকবিতন্ডা হয়। যা একপর্যায় রক্তক্ষয়ী সংঘর্ষে রূপ নেয়। 

সাদেকুর রহমান জানায়, জমিটি তিনি ক্রয় সূত্রে মালিক। হাবিবুর রহমান জমিটির মালিক না হয়েও জবর দখলের মাধ্যমে জমিটি দখলের পায়তারা করছে।

হাবিবুর রহমান জানায়, জমিটি তার পৈতৃকভাবে পাওয়া। তার জমিতে তিনি দেয়া নির্মাণ করছেন। এতে সাদেক সম্পূর্ণ অবৈধভাবে বাঁধা দিয়ে হামলা চালিয়ে তার পরিবারের লোকজনকে আহত করেছে।

এ বিষয়ে সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ হাফিজুর রহমান জানান, এ ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget