সোনারগাঁও দর্পণ :
সোনারগাঁও প্রেস ক্লাবের-এর সদস্য, তরুণ আইনজীবী খন্দকার মাজেদুল ইসলাম সম্রাট। বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবি পারমিশন পরীক্ষায় চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়েছে।
যথেষ্ট সম্ভাবনাময় তরুণ আইনজীবী খন্দকার মাজেদুল ইসলাম সম্রাট নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের কৃতি সন্তান। ছাত্র জীবনে তিনি যেমন তার শিক্ষা ক্ষেত্রে সফলতার স্বাক্ষর রেখে পরিবারের সম্মান রক্ষা করেছেন কর্মজীবনে আসার পর তিনি সেই ধারাবাহিকতা বজায় রেখে কর্মজীবনের প্রতিটি ক্ষেত্রে সফলতার মাধ্যমে পেশাগত স্থানেও সফল হয়ে যাচ্ছেন।
নারায়ণগঞ্জ জজকোর্টে তার আইনপেশা শুরুর পর একাধিক চাঞ্চল্যকর মামলা পরিচালনা করে ন্যায়-বিচার প্রতিষ্ঠার সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। সোনারগাঁও থানার সাবেক ওসি ও এসআই-এর বিরুদ্ধে মামলা, সোনারগাঁও প্রেস ক্লাবের পক্ষে দায়েরকৃত মামলা, সোনারগাঁয়ের এসিল্যান্ডের বিরুদ্ধে মামলা, দড়িকান্দি জামে মসজিদের পক্ষে মামলা, সাংবাদিক গাফফার লিটনের ওপর প্রকাশ্য হামলার ঘটনায় পরিচালিত মামলাসহ বহু গুরুত্বপূর্ণ বিষয়ে তিনি দক্ষতা, সাহসিকতা ও নিষ্ঠার মাধ্যমে ন্যায় বিচার পাওয়ায় আদালতের ওপর মানুষের আস্থা অর্জনে ভূমিকা রেখেছেন।
সম্প্রতি বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবি পারমিশন পরীক্ষায় চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়ে দেশের সর্বোচ্চ আদালতে সেবা কাজ করার যোগ্যতা অর্জন করায় সোনারগাঁও দর্পণ এর পক্ষ থেকে এডভোকেট খন্দকার মাজেদুল ইসলাম সম্রাটকে আন্তরিক অভিনন্দন ও সাধুবাদ।
সম্প্রতি তাঁর এই গৌরবময় অর্জন কেবল ব্যক্তিগত সাফল্য নয়, বরং সাংবাদিক সমাজ, আইন অঙ্গন এবং সোনারগাঁওবাসীর জন্যও গর্বের। অধ্যবসায়, মেধা ও কঠোর পরিশ্রমের মাধ্যমে অর্জিত এই সাফল্য তাঁর পেশাগত জীবনে নতুন দিগন্ত উন্মোচন করবে বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি।

Post a Comment