সোনারাগাঁও দর্পণ :
ডাকাতি করতে গিয়ে গ্রামবাসীর হাতে তিন ডাকাত ধরা পরেছে। পরে ধৃত ডাকাতদেরকে
পুলিশের হাতে সোপর্দ করেছে গ্রামবাসী। বুধবার (২৭ মে) রাতে নারায়ণগঞ্জের সোনারগাঁও
উপজেলার পিরোজপুর ইউনিয়নের কাজিরগাঁও এলাকায় ঘটনাটি ঘটেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক সূত্র জানায়, ইউনিয়নের চরগেয়ালদী মীর বহরকান্দী গ্রামের মৃত শফিকুলের ছেলে রানা (৪৫) ও তার সাঙ্গপাঙ্গরা তিনটি গাড়িতে করে দেশীয় ধারালো অস্ত্রসহ কাজীরগাঁও এলাকায় ডাকাতির উদ্দেশ্যে পাশ্ববর্তী কাজিরগাঁও গ্রামে একদল ডাকাত একত্রিত হচ্ছিল । স্থানীয়বাসীন্দারা বিষয়টি টের পেয়ে ঐক্যবদ্ধ হয়ে চরগেয়ালদী মীর বহরকান্দী গ্রামের মৃত শফিকুলের ছেলে রানাসহ তিনজনকে আটক করে। আটকের সময় তাদের কাছ থেকে চাঁপাতি, চাইনিজ কুরাল এবং ধারালো চাকু এবং বেশ কয়েকটি ইয়াবা উদ্ধার করে।
সোনারগাঁও থানার এএসআই মো. হায়দার মিয়া জানান, আমি একটি মামলার তদন্ত করতে কাজিরগাঁও গ্রামে যাই। সে সময় ওই গ্রামবাসী তিনজন ব্যক্তিকে আটক করে আমাদের হাতে তুলে দেন। আমরা পেশাগত দায়িত্ববোধ থেকে তাদের থানায় নিয়ে আসি। রানাসহ তিন জন আটকের খবরের সত্যতা স্বীকার করলেও বাকি দুইজনের নাম তদন্তের স্বার্থে কিছু বলেননি বলে জানান।
বর্তমানে (২৭ মে) আটককৃতদের বিষয়ে অনুসন্ধান চলছে। তাদের কাছ থেকে চাঁপাতি, চাকুসহ কিছু দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে। তাদের নামে কোন মামলা আছে কি-না। থাকলে সে মামলায় তাদের আদালতে পাঠানো হবে।
এরআগে, গত ৭ মে রাত আনুমানিক ১১টার দিকে চরগেয়ালদী মীর বহরকান্দী গ্রামের মৃত শফিকুলের তিন ছেলে রানা (৪৫), রাজু (৩৮) ও রাজিব (৩৬) এবং হযরত আলীর ছেলে জলিল ওরফে দালাল জলিল (৫৫) এর নেতৃত্বে বিভিন্ন এলাকার ৩০ থেকে ৪০ জনের একটি সংঘবদ্ধ ডাকাত দল দেশীয় এবং আগ্নেয়াস্ত্র নিয়ে একই এলাকার আলিম মিয়ার ছেলে প্রবাসী আবু কালামের বাড়িতে প্রথম হামলা করে।
বাড়ির নারীদের অস্ত্রের মুখে জিম্মি করে সাত ভরি স্বর্ণ, ৫ লাখ নগদ টাকা, ৫টি মোবাইল, একটি ল্যাপটবসহ বিভিন্ন দামি জিনিসপত্র নিয়ে যায়। পরে একই এলাকার রমিজের বাড়িতে স্ব-সস্ত্র ডাকাত দল হামলা করে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার নিয়ে যায়।
Post a Comment