সোনারগাঁও দর্পণ :
হতভাগা কিশোরের মায়ের অভিযোগ, স্বাশরোধে তার ছেলেকে হত্যা করা হয়েছে। হত্যার পর ঘটনার সাথে জড়িতদের বাঁচাতে স্থানীয় প্রভাবশালীরা নিহত কিশোর আত্মহত্যা করেছে প্রচার করে তার সাথে অমানবিক কাজ করেছে। যা বারদী এলাকায় এটাই প্রথম।
থানা পুলিশের কাছে অভিযোগ যাওয়ার পর পুলিশ কিশোরের মরদেহটি বারদী ইউনিয়নের ৭নং ওয়ার্ড এর বড় আলমদী শাউপারা গ্রামে ্নএকটি নির্জস্থন বাগান থেকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে পাঠায়।
ঘটনার বর্ণনায় জানাগেছে, বারদি ইউনিয়ন গ্রাম পুলিশের নারী সদস্য ফুলেছা বেগমের চৌদ্দ বছরের কিশোর আশরাফুল’কে বৃহস্পতিবার শ্বাসরোধে হত্যা করেছে বারদী ইউনিয়নের ৭ নং ওয়ার্ড এর বড় আলমদি গ্রামের স্থানীয় কতিপয় প্রভাবশালী ব্যক্তির স্বজনরা। পরে ওই হত্যাকাণ্ডকে আত্মহত্যা বলে এলাকায় প্রচার করেন তারা।
প্রভাবশালীরা এতেই ক্ষান্ত হয়নি, আশরাফুলের মৃত্যু সংবাদটি মসজিদের মাইক দিয়ে প্রচার করতেও দেওয়া হয়নি। এছাড়াও বাঁধা দেওয়া হয়েছে জানাজা আদায়ে এবং দাফনটাও করতে হয়েছে তার নিজ এলাকার বাইরে সন্মান্দিতে।
পরে ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে থানায় বিষয়টি অবগত করলে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে পাঠিয়েছে বলে সূত্রটি জানায়।
এদিকে, স্থানীয় প্রভাবশালী ও আত্মীয়-স্বজনদের দ্বারা এমন অমানবিক কাজ অনেকেই মেনে নিতে পারছেনা। এ ব্যাপারে এলাকার সচেতন মহল বিভিন্ন প্রতিবাদ কর্মসূচী পালন করবে বলে জানাগেছে।
সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। তদন্তের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Post a Comment