সোনারগাঁও দর্পণ :
সোনারগাঁওয়ের মেঘনা শিল্পাঞ্চলে ৭১৮ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্ল্যান্টের “জারা মেঘনাঘাট পাওয়ার লিমিটেড’র ক্যান্টিনে গ্যাস বিস্ফোরণে দগ্ধ আমির হোসেন নামে আরও একজনের মৃত্যু হয়েছে।
শনিবার (১৬ মে) সকাল ১০টার দিকে রাজধানীর জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ নিয়ে ওই ঘটনায় মোট দুই জনের মৃত্যু হলো।
হাসপাতাল সূত্রে জানাগেছে, আমিরের শরীরের ৮০ শতাংশ দগ্ধ হয়েছিল। এরআগে, গত বৃহস্পতিবার (১৪ মে) সন্ধ্যায় শংকর গোমেজ (২৫) নামে “জারা মেঘনাঘাট পাওয়ার লিমিটেড’র ক্যান্টিনের শেফ মারা যায়।
হাসপাতালটির চিকিৎসক শাওন বিন রহমান জানান, ওই বিষ্ফোরনের ঘটনায় দগ্ধ আরও চারজন চিকিৎসাধীন রয়েছে। তারা সকলের অবস্থাই আশঙ্কাজনক।
এরও আগে, বুধবার (১৩ মে) দুপুর ১টার দিকে “জারা মেঘনাঘাট পাওয়ার লিমিটেড’র ক্যান্টিনের রান্না ঘরের গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটে। বিষ্ফোরণে কমপক্ষে ১২ শ্রমিক দগ্ধ হয়। দগ্ধদের ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট এ পাঠানা হয়।

Post a Comment