Halloween Costume ideas 2015
সর্বশেষ পোস্ট
অপরাধ অর্থ ও বাণিজ্য আওয়ামী লীগ আড়াইহাজার আদালত আন্তর্জাতিক উত্তরা পূর্ব থানা কাঁচপুর কুমিল্লা খেলাধুলা গজারিয়া গণমাধ্যম গাজীপুর চট্টগ্রাম জাতীয় জামপুর জামায়াত ঢাকা তথ্যপ্রযুক্তি থানা প্রশাসন দাউদকান্দি ধর্ম নরসিংদী নারায়ণগঞ্জ নোয়াখালী নোয়াগাও পর্যটন ও পরিবেশ পিরোজপুর পৌরসভা প্রশাসন ফতুল্লা বন্দর বরগুনা বারদী বিএনপি বিনোদন বৈদ্যের বাজার ভারত ভুলতা মুন্সিগঞ্জ মোগরাপাড়া রাজনীতি রাজনীতি. রাজনীতি. বিএনপি রাজনীতি.মোগরাপাড়া রাজশাহী রূপগঞ্জ র‌্যাব র‌্যাব-11 শম্ভুপুরা শিক্ষা শিক্ষা ও সংস্কৃতি শিবির সন্মান্দি সংস্কৃতি সাদীপুর সাভার সারাদেশ সিদ্ধিরগঞ্জ সিভিল প্রশাসন সিলেট সেনা সোনারগাঁও স্বাস্থ্য কথা হাইওয়ে পুলিশ


সোনারগাঁও দর্পণ :  

সোনারগাঁওয়ের দুর্ধর্ষ ডাকাত সজিব ওরফে ব্লেড সজিবকে গ্রেফতার করেছে সোনারগাঁও থানা পুলিশ। তথ্য প্রযুক্তির সহায়তায় সোমবার দিবাগত রাতে তাকে গ্রেফতার করা হয়। 

গ্রেফতার হওয়া ডাকাত ব্লেড সজিব উপজেলার পিরোজপুর ইউনিয়নের দুধঘাটা গ্রামের শহিদুল্লাহর ছেলে। তার বিরুদ্ধে সোনারগাঁও থানায় ডাকাতি, মারামারি,ছিনতাইসহ কমপক্ষে দশটি মামলা রয়েছে বলে থানা সূত্রে জানা গেছে।

এরআগে, গত রবিবার (১৭ আগস্ট)  দিবাগত রাতে তথ্যপ্রযুক্তি ব্যবহার করে আরও দুই ডাকাতকে গ্রেফতার করে সংশ্লিষ্ট থানা পুলিশের একটি দল। এ নিয়ে দুই দিনে মোট তিনজন ডাকাতকে গ্রেফতার করে আদালতে পাঠাতে সক্ষম হয় সোনারগাঁও থানা পুলিশ।

সোনারগাঁও থানার পরিদর্শক (তদন্ত) মো: আনোয়ার হোসেন জানান, আসামীকে দুপুরে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। সংশ্লিষ্ট থানা এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি সুষ্ঠু ও শান্তিপূর্ণ রাখতে তথ্য প্রযুক্তির মাধ্যমে বিভিন্ন অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনার কার্যক্রম অব্যাহত থাকবে। 



সোনারগাঁও দর্পণ : 

ঢাকা- চট্টগ্রাম মহাসড়ককে শৃঙ্খলা ফেরাতে এবং মহাসড়কটিকে একটা নিরাপত্তা বলয়ে আনতে মহাসড়কে এআই ক্যামেরা স্থাপন কাজের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট) বেলা ১১ টার দিকে নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার পিরোজপুর ইউনিয়নের মেঘনা শিল্পাঞ্চলের অদূরে মেঘনা টোল প্লাজার কাছে এ প্রযুক্তি উদ্বোধন করেন স্বরাষ্ট্র মন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। 

এ সময় এক সংক্ষিপ্ত বক্তব্যে হাইওয়ে পুলিশ চট্টগ্রাম থেকে ঢাকা পর্যন্ত এআই ক্যামেরা বসানোর যে উদ্যোগ নিয়েছে তা সত্যিই প্রসংসনীয় এবং যুগান্তকারী পদক্ষেপ উল্লেখ করে মন্ত্রী বলেন, মহাসড়কের শৃঙ্খলা ফিরিয়ে আনতে মহাসড়কের গুরুত্বপূর্ণ ৪৯০ টি পয়েন্টে এআই ক্যামেরা এবং অটোমেটিক ফাইন্ড সিস্টেম বসানো হয়েছে। 


ফলে মহাসড়কে কেউ যদি নির্দিষ্ট গতির বেশি গতিতে পরিবহন চালান বা ওভারটেকিং, হোলমেট বিহীন, অতিরিক্ত যাত্রী পরিবহন এবং উল্টাপথে পরিবহন চালানোসহ যে কোন ট্রাফিক আইন বিঘ্নিত হয় এমন বে-আইনি কাজ করে তাহলে সেই পরিবহনের মালিক কোন নোটিশ ছাড়াই স্বয়ংক্রিয়ভাবে জরিমানার সম্মুখীন হবেন। যা বিআরটিএ এর কাছে চলে যাবে এবং পরক্ষণেই তা পরিবহনের মালিকের মোবাইলে ম্যাসেজের মাধ্যমে জেনে যাবেন।

আর এসকল কার্যক্রমের বিষয়ে জনগণকে সচেতন করতে বিআরটিএকে বিভিন্নভাবে কার্যক্রম চালানোর আদেশ দেন মন্ত্রী। পাশাপাশি পুলিশ প্রশাসন, স্থানীয় এমপি, স্থানীয় প্রশাসন এবং পরিবহন শ্রমিক ফেডারেশনকে সম্মিলিতভাবে এ উদ্যোগ সফল করার আহবান জানান।

অনুষ্ঠানে স্থানীয় এমপি, আইজিপি, জেলা পুলিশ সুপার, হাইওয়ে পুলিশ ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ছাড়াও স্থানীয় রাজনৈতিক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


সোনারগাঁও দর্পণ :

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে জাবেদ ও আসিফ নামে দুইজন দুর্ধর্ষ ডাকাতকে গ্রেফতার করেছে সোনারগাঁও থানা পুলিশ। 

সোমবার (১৭ আগস্ট)  সোনারগাঁও থানা পুলিশ তথ্যপ্রযুক্তি   ব্যবহারের মাধ্যমে তাদের গ্রেফতার করে। 

পুলিশের দেওয়া তথ্য মতে, জাবেদ (২৭), নারায়ণগঞ্জের বন্দর উপজেলার চানপুর ছোটবাগ এলাকার মোখলেছ মিয়ার ছেলে। 

অপরদিকে, আসিফ (২৪) একই উপজেলার কাঁচপুর ইউনিয়নের ললাটি এলাকার মোস্তফার ছেলে। তাদের উভয়ের নামে একাধিক ডাকাতি, অস্ত্র, মারামারিসহ বিভিন্ন মামলা আছে। 

গ্রেফতার হওয়া দুজনকেই আদালতে পাঠানো হয়েছে।



সোনারগাঁও দর্পণ : 

সোনারগাঁওয়ে দুইটি হোটেল রেস্তোরাঁ ও একটি মিষ্টির দোকান কর্তৃপক্ষকে মোট ৬ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত, সংরক্ষণ ও প্রক্রিয়াজাতকরণের অভিযোগে এ দণ্ড করা হয়। দণ্ডিত খাদ্য প্রতিষ্ঠানগুলো হলো সিকদার ডাইন, বৈশাখী রেস্তোরাঁ ও ঈঁশাখা মিষ্টিঘর।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানাগেছে, সোনারগাঁও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কাঁচপুর সার্কেল ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাইরুজ তাসনিমের ভ্রাম্যমান আদালত খাদ্য উৎপাদন, সংরক্ষণ ও প্রক্রিয়াজাতকরণের ক্ষেত্রে নির্ধারিত স্বাস্থ্যবিধি ও নিরাপদ খাদ্য সংক্রান্ত নীতিমালা যথাযথভাবে অনুসরণ না করার তা সরাসরি ভোক্তাদের স্বাস্থ্যঝুঁকিতে ফেলতে পারে। তাই  তিনটি প্রতিষ্ঠানকে ৬ লাখ টাকা অর্থ দণ্ড করা হয়। 

পাশাপাশি খাদ্য প্রক্রিয়াজাতকরণ, মজুত ও বিক্রির প্রতিটি ধাঁপে নিরাপদ খাদ্য আইন ও স্বাস্থ্যবিধি কঠোরভাবে মেনে চলার নির্দেশ দেওয়া হয়। একই সঙ্গে খাদ্য প্রস্তুত ও সংরক্ষণের স্থান নিয়মিত পরিষ্কার রাখা, খাদ্যদ্রব্য নিরাপদভাবে সংরক্ষণ করা এবং ভোক্তাদের স্বাস্থ্যঝুঁকি এড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের বিষয়ে কঠোর সতর্কতা দেওয়া হয়।

অভিযানের সময় স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক মো. মোশাররফ হোসেন (মুর্শিদ) সহ  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও কাঁচপুর রাজস্ব সার্কেলের কর্মকর্তা এবং সোনারগাঁও থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

 


সোনারগাঁও দর্পণ :

পুলিশ সদর দপ্তর সারা দেশে সর্বোচ্চ সতর্কতা জারি করেছে। বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়েছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পুলিশের ব্যবহৃত জিপ, পিকআপ, বাসসহ বিভিন্ন সরকারি যানবাহনের ওপর সম্ভাব্য হামলা বা নাশকতার আশঙ্কা থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এ বিষয়ে মাঠপর্যায়ের সব ইউনিটকে সরকারি যানবাহনের নিরাপত্তা জোরদার করা, থানা, পুলিশ লাইন ও অফিস প্রাঙ্গণে নিয়মিত টহল বাড়ানো, সন্দেহজনক ব্যক্তি বা বস্তু শনাক্ত করতে নজরদারি বৃদ্ধি করা, মহানগর, রেঞ্জ ও জেলা পর্যায়ের কর্মকর্তাদের সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকতে বলাসহ বেশ কয়েকটি নির্দেশনা দেওয়া হয়েছে।

পুলিশ সদর দপ্তর এই নির্দেশনাকে ‘অতীব গুরুত্বপূর্ণ’ হিসেবে উল্লেখ করেছে এবং কোনো ধরনের শিথিলতা না দেখানোর নির্দেশ দিয়েছে।



সোনারগাঁও দর্পণ :

লাইসেন্স না থাকা, মেয়াদোত্তীর্ণ ঔষধ ও আবাসিক চুলায় চিকিৎসা দেয়া, অফিস কক্ষে বিছানা রাখাসহ বিভিন্ন অপরাধে সোনারগাঁওয়ের দুটি ক্লিনিককে মোট দুই লাখ সত্তুর হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (১ আগস্ট) দুপুরে উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় থাকা এ হাসপাতাল দুটিকে জড়িমানা করেন সোনারগাঁও উপজেলা সহকারী কমিশনার (ভূমি কাঁচপুর সার্কেল) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাইরুজ তাসনিম।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাইরুজ তাসনিম জানান, মেডিকেল প্র্যাকটিস অ্যান্ড প্রাইভেট ক্লিনিকস অ্যান্ড ল্যাবরেটরিজ (রেগুলেশন) অর্ডিন্যান্স, ১৯৮২-এর সংশ্লিষ্ট ধারা এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী রয়েল স্পেশালিস্ট হাসপাতালকে ১ লাখ ৫০ হাজার টাকা এবং মেডি কেয়ার জেনারেল হাসপাতালকে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযানের সময় জরিমানার অর্থ আদায় করা হয়।

সূত্র জানায়, হাসপাতাল দুটির পরিচালনার লাইসেন্সের মেয়াদ শেষ হলেও তা নবায়ন না করা, মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনায় অনিয়ম এবং প্যাথলজি ল্যাবে প্রয়োজনীয় মানদণ্ড অনুসরণ না করা, অফিস কক্ষে বেড থাকাসহ নানা অনিয়মের প্রমাণ পাওয়ায় এ সকল দণ্ড দেওয়া হয়।



সোনারগাঁও দর্পণ :

সোনারগাঁওয়ে মালবাহী বেপরোয়া গতির ট্রাকের ধাক্কায় একটি যাত্রীবাহী সিএনজি অটোরিকশা দুমড়ে-মুচড়ে মায়া আলম (৪০) নামে এক ব্যক্তি ঘটনাস্থলেই নিহত হয়েছেন। একই দূর্ঘটনায় মারাত্মক আহত হয়েছেন আরও ৪ জন। নিহত মায়া আলম পেশায় রাজমিস্ত্রী ছিলেন। তিনি ভোলা জেলার বাসিন্দা এবং মৃত মজিবুর রহমানের ছেলে। পরিবার নিয়ে সোনাখালী বারাকপুর এলাকায় ভাড়া বাসায় থাকতেন।

নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনাখালী নামক স্থানে ঢাকাগামী লেনে মঙ্গলবার (২৮ জুলাই) সকালে দুর্ঘটনাটি ঘটে।

দুর্ঘটনায় আহতরা হলেন স্থানীয় সোনাখালী ও বাবরকপুর এলাকার আলিনুর (২৫), সুরুজ মিয়া (৩০), শহিদ (২৮) এবং টিকা খান (৩৫)। স্থানীয়রা আহতদের উদ্ধার করে দ্রুত স্থানীয় হাসপাতালে ভর্তি করেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে সোনাখালী এলাকায় মহাসড়কের পাশে দাঁড়িয়ে একটি অটোরিকশা যাত্রী তুলছিল। এ সময় ঢাকামুখী একটি দ্রুতগামী মালবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশাটিকে সজোরে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। এ সময় মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা পথচারী মায়া আলম ট্রাকের চাপায় ঘটনাস্থলেই মারা যান।

পরে, কাঁচপুর হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনার পর দুর্ঘটনাকবলিত ট্রাক ও অটোরিকশাটি জব্দ করে থানায় নিয়ে যায়। 

দুর্ঘটনার পর মহাসড়কে যানবাহন চলাচল কিছুটা ধীরগতিতে চলাচল করলেও পরবর্তীতে স্বাভাবিক হয়। এ ঘটনায় একটি মামলা দায়েরসহ আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে কাঁচপুর হাইওয়ে পুলিশ জানিয়েছে। 



MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget